হিটলার কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? নিরস্ত্রীকরণ সম্মেলন ব্যর্থ হয় কেন?

হিটলার কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? নিরস্ত্রীকরণ সম্মেলন ব্যর্থ হয় কেন
হিটলার কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? নিরস্ত্রীকরণ সম্মেলন ব্যর্থ হয় কেন?
হিটলার জার্মানির ক্ষমতা লাভের পরেই ভার্সাই সন্ধিকে নাকচ করার কাজে হাত দেন এবং লিগের আদর্শ থেকে বিচ্যুত হয়ে বেপরোয়া সর্বগ্রাসী রূপ ধারণ করেন।

ভার্সাই সন্ধির বিরোধিতা: ভার্সাই সন্ধি (১৯১৯ খ্রি:) ছিল জার্মানির সার্বভৌমত্বের ওপর চরম আঘাত। এই সন্ধির বেড়াজাল থেকে জার্মানিকে মুক্ত করার জন্য হিটলার এই সন্ধির শর্তগুলি ভাঙতে উদ্যোগী হন।

নিরস্ত্রীকরণ সম্মেলনে জার্মানির দাবি:
১৯৩২-৩৩ খ্রিস্টাব্দে জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলন বসলে জার্মানি দাবি করে যে, হয় জার্মানিকে ফ্রান্সের সমপরিমাণ অস্ত্র রাখতে দিতে হবে, নতুবা ফ্রান্সের অস্ত্র হ্রাস করে জার্মানির সমান করতে হবে।

ফ্রান্সের বিরোধিতা: জার্মানির দাবির পরিপ্রেক্ষিতে ফ্রান্স জার্মানি অপেক্ষা বেশি অস্ত্র রাখার দাবি জানায়। ফ্রান্সের বিরোধিতায় নিরস্ত্রীকরণ সম্মেলনে প্রবল মতানৈক্যের সৃষ্টি হয় এবং জার্মানির দাবি নাকচ হয়ে যায়।

নিরস্ত্রী সম্মেলন ত্যাগ: প্রবল মতানৈক্য, ফ্রান্সের বিরোধিতা এবং সর্বোপরি জার্মানির দাবি নাকচ হলে জার্মানির প্রতি বৈষম্যের অভিযোগে হিটলার নিরস্ত্রীকরণ সম্মেলন থেকে জার্মান প্রতিনিধিদের প্রত্যাহার করেন। এর ফলে নিরস্ত্রীকরণ সম্মেলন ব্যর্থ হয়ে যায়।

জাতিসংঘের সদস্যপদ ত্যাগ : ১৯৩৩ খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন থেকে জার্মানি নিজেকে সরিয়ে আনার সাথে সাথেই ওই বছরই অক্টোবর জাতিসংঘের সদস্যপদও ত্যাগ করে।

বস্তুত নিরস্ত্রীকরণ হিটলারের যুদ্ধ নীতির পরিপন্থী ছিল। যুদ্ধ ও বল প্রয়োগ তাঁর পররাষ্ট্র নীতির মূল উদ্দেশ্য ছিল। এই কারণেই নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ এবং শান্তি ও নিরাপত্তার ন উদ্দেশ্যে গঠিত জাতিসংঘ ত্যাগ করা তাঁর প্রয়োজন ছিল।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৯ টাকায় প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment