‘দ্বি-দলের মৃণালে/সোনার মানুষ উজ্জ্বলে’-অংশটির তাৎপর্য লেখো

অংশটি বাউল কবি ‘লালন শাহ ফকিরের গান’ কবিতার অন্তর্গত। কবি অংশটি মাধ্যমে বাউলদের গুহ্যতত্ত্ব, দেহতত্ত্ববাদের প্রসঙ্গ তুলে ধরেছেন। বাউল সাধকরা মনে করেন মানবদেহে সাতটি চক্রের অবস্থান-(১) মূলাধার চক্র (জনন ইন্দ্রিয়ে অবস্থিত) (২) স্বাধিস্তান চক্র (নাভির নীচে বা তলপেটে) (৩) মণিপুরা চক্র (নাভিস্থানে) (৪) অনাহতচক্র (বুকে বা হৃদয়ে) (৫) বিশুদ্ধ চক্র (গলা বা কণ্ঠে), (৬) অজ্ঞান চক্র বা দ্বি-দল (কপালে বা দুই ভু-মাঝে) এবং সহস্রার চক্র (মস্তিষ্কে)। এই সাত চক্র মৃণাল বা পদ্মের ডাঁটা রূপ সুষুয়ানাড়ির সঙ্গে। তাই কবি লালন বলেছেন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারলেই মনের মানুষ বা পরমাত্মা এই অজ্ঞানচক্রে বা দ্বিদলে অবস্থান করে তাঁর সান্নিধ্যলাভ করা যায়। আর তার ফলে মানুষ এক মহিমান্বিত আধ্যাত্মিক স্তরে উপনীত হয়।

আরও পড়ুন প্রয়োজনে
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন