রাশিয়াতে বলশেভিক বিপ্লবের তাৎপর্য কীভাবে ব্যাখ্যা করবে

রাশিয়াতে বলশেভিক বিপ্লবের তাৎপর্য কীভাবে ব্যাখ্যা করবে
রাশিয়াতে বলশেভিক বিপ্লবের তাৎপর্য কীভাবে ব্যাখ্যা করবে?

ভূমিকা

১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বা বলশেভিক বিপ্লব শুধুমাত্র রাশিয়ার ইতিহাসেই নয় বিশ্ব-ইতিহাসের ক্ষেত্রেও তা ছিল যুগান্তকারী ঘটনা, কারণ এই বিপ্লব রাশিয়ার অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও বিশেষ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।

রাশিয়াতে বলশেভিক বিপ্লবের তাৎপর্য

[১] রাশিয়ার অভ্যন্তরে আমূল পরিবর্তন: নব প্রতিষ্ঠিত বলশেভিক সরকার দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তনের উদ্দেশ্যে বিনা ক্ষতিপূরণে কলকারখানা, শিল্প-প্রতিষ্ঠান প্রভৃতি জাতীয় সম্পত্তিতে পরিণত করে শ্রমিকদের হাতেই পরিচালনার দায়িত্ব অর্পণ করে। ন্যায্য বণ্টন-ব্যবস্থা ও কৃষিক্ষেত্রে কৃষকদের মধ্যে জমি বিতরণের ব্যবস্থা করে জনসাধারণের অর্থনৈতিক উন্নতির চেষ্টা করে।

[২] অ-রুশ জাতিদের মর্যাদা প্রতিষ্ঠা : রুশ সাম্রাজ্যের অন্তর্গত অ-রুশ জাতিগুলি ইতিপূর্বে বৈষম্যের শিকার হত, কিন্তু রুশ বিপ্লবের পর এই অ-রুশ জাতিগুলিকে সমমর্যাদা ও সমান অধিকার প্রদান করা হয়।

[৩] পররাষ্ট্র ক্ষেত্রে শান্তিস্থাপন: পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশ্বযুদ্ধ থেকে রাশিয়া নিজেকে সরিয়ে নেয় এবং জার্মানির সঙ্গে ব্রেস্ট লিটোভস্ক-এর সন্ধি স্বাক্ষর করে দেশে শান্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে।

[৪] সমাজতন্ত্র ও ধনতান্ত্রিক আদর্শের বিরোধের সূচনা : সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে নব-গঠিত রাশিয়া রাষ্ট্রটি ধনতান্ত্রিক দেশগুলির পক্ষে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ফলে বিভিন্ন পাশ্চাত্য দেশ রাশিয়া থেকে বলশেভিক শাসনকে উচ্ছেদ করবার জন্য সেনাবাহিনী প্রেরণ করে।

উপসংহার

বলশেভিক সরকার বৈদেশিক হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ বিদ্রোহ-এই দুই বিপদের হাত থেকে দেশকে রক্ষা করতে সমর্থ হয় এবং ১৯২০ খ্রিস্টাব্দে রাশিয়ায় নতুন সমাজবাদী সরকার সুপ্রতিষ্ঠিত হয়। এইভাবে রুশ-বিপ্লবের ফলে রাশিয়ায় শুধুমাত্র যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছিল তা নয়, রাশিয়ার সামাজিক ও অর্থনৈতিক জীবনেও এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment