“শালা এই চালডালের কী উপায় করি রে বোলতো”-আলোচ্য অংশটি কার লেখা, কোন্ রচনা থেকে গৃহীত? বক্তব্যটি কে, কাকে বলেছে? অংশটির তাৎপর্য লেখো।

আলোচ্য অংশটি গণনাট্যের পথিকৃৎ নাট্যকার বিজন ভট্টাচার্যের ‘আগুন’ নামক একঙ্ক নাটক থেকে গৃহীত।

আলোচ্য বক্তব্যটি ‘আগুন’ নাটকের তৃতীয় দৃশ্যে কারখানার শ্রমিক, খেটে খাওয়া হতদরিদ্র মানুষের প্রতিনিধি সতীশ তার প্রতিবেশী এবং সহকর্মী জুড়োনকে বলেছে।

বাংলার কৃত্রিম খাদ্যসংকটের সময় সাধারণ কৃষক-শ্রমিক-মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকা এক চরম সমস্যাপূর্ণ হয়ে উঠেছিল। কঠোর পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জন করেও খাদ্য তথা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে তাদের জীবনে নাভিশ্বাস উঠেছিল। রেশনের দীর্ঘ লাইনে খাদ্যের আশায় দাঁড়িয়েও অনেক সময় খাদ্য না পাওয়ার যন্ত্রণা ও ভীতিতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষগুলি খাদ্যের অভাব, অনিশ্চিত জীবনের হতাশায় তাদের জীবন থেকে সুস্থ মানবিক গুণগুলিও প্রায় হারিয়ে ফেলছিল। তাই এই হতাশা, ভীতি ও অনিশ্চয়তা থেকে সতীশ তার প্রতিবেশী সহকর্মীকে এ কথা বলেছে।

আরও পড়ুন প্রয়োজনে
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
Madhyamik 10 Years Bengali Question Papers | বিগত ১০ বছরের মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র Click here
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার । Adorini Golper MCQ Question Answer Click here
তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র সেট ২ Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন