টীকা লেখো: বার্লিন সম্মেলন (১৮৭৮ খ্রিস্টাব্দ)

টীকা লেখো: বার্লিন সম্মেলন (১৮৭৮ খ্রিস্টাব্দ)
টীকা লেখো: বার্লিন সম্মেলন (১৮৭৮ খ্রিস্টাব্দ)।
বল্কান অঞ্চল ছিল ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদের সংঘাতের একটি প্রধানতম ক্ষেত্র। এই অঞ্চলে তুরস্কের দুর্বলতা এবং সাম্রাজ্যবাদী রাশিয়া ও অস্ট্রিয়ার হস্তক্ষেপ যে জটিলতার সৃষ্টি করেছিল তারই সমাধান প্রচেষ্টা ছিল বার্লিন সম্মেলনে (১৮৭৮ খ্রি.)।

বার্লিন চুক্তির শর্তাবলি

বার্লিন সম্মেলনে বার্লিন-চুক্তি নামে একটি নতুন সন্ধি স্বাক্ষরিত হয় এবং অবস্থার চাপে পড়ে রাশিয়া এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয় (জুন, ১৮৭৮ খ্রি.)। বার্লিন চুক্তির শর্তানুযায়ী- (১) বেসারাবিয়া, – কারস, বার্টুমের ওপর রাশিয়ার অধিকার স্বীকৃত হয়; (২) সার্বিয়া, মন্টিনিগ্রো ও রুমানিয়ার স্বাধীনতা স্বীকৃত হয়; (৩) বসনিয়া ও হারজেগোভিনার শাসনভার অস্ট্রিয়াকে দেওয়া হয়; (৪) পূর্ব-রুমানিয়া ও ম্যাসিডোনিয়াকে বাদ দিয়ে স্বায়ত্তশাসিত বুলগেরিয়ার আয়তন হ্রাস করা হয়; ইংল্যান্ড, তুরস্ক সাম্রাজ্যের অবশিষ্ট অঞ্চল রক্ষার প্রতিশ্রুতি দিয়ে সাইপ্রাস দখল করে।

বার্লিন চুক্তির সমালোচনা

নিকট-প্রাচ্যের ইতিহাসে বার্লিন চুক্তির গুরুত্ব অস্বীকার করা যায় না, কারণ-

[১] শক্তিসাম্য প্রতিষ্ঠা: বার্লিন-চুক্তির মধ্যে দিয়ে বিভিন্ন রাষ্ট্রের স্বার্থরক্ষা ও পূর্ব-ইউরোপের শক্তিসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়।

[২] শান্তি ও সম্মান প্রতিষ্ঠা: তুরস্ক সাম্রাজ্য সাময়িকভাবে রক্ষা পায়। বার্লিন-চুক্তি সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিস্ট্রেলি সদর্পে ঘোষণা করেন যে, তিনি বার্লিন থেকে শান্তি ও সম্মান (Peace with Honour) নিয়ে এসেছেন।

উপসংহার

কিন্তু বার্লিন কংগ্রেস ইউরোপীয় রাজনীতির প্রকৃত শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে পারেনি। নিকট প্রাচ্যে বল্কান অঞ্চল সংকটের জালে আবদ্ধ হয়। অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে সংঘাতের মাত্রা বেড়েই চলল।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment