বাঙালি বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র মহলানবিশের অবদান সম্পর্কে আলোচনা করো

বাঙালি বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র মহলানবিশের অবদান সম্পর্কে আলোচনা করো
বাঙালি বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র মহলানবিশের অবদান সম্পর্কে আলোচনা করো।

ভারতে রাশিবিজ্ঞানের জনক

বিশ্বকবি রবীন্দ্রনাথের অত্যন্ত প্রীতিভাজন প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ভারতীয় রাশিবিজ্ঞানের জনক। প্রেসিডেন্সির এই কৃতি ছাত্র গণিত ও পদার্থবিদ্যা বিষয়ে কেম্ব্রিজ থেকে পাস করেন এবং দেশে ফিরে পদার্থবিদ্যার অধ্যাপকরূপে প্রেসিডেন্সিতে নিযুক্ত হন। বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতীয় কোনো বিশ্ববিদ্যালয়ে রাশিবিজ্ঞান বিষয়ে গবেষণা এবং পড়াশোনার সুযোগই ছিল না। তাই পরিসংখ্যান বিষয়ে ভারতীয়দের অগ্রগতির মূলে রয়েছে প্রশান্তচন্দ্রের নিরলস প্রচেষ্টা ও অবদান।

অবদান ও মৌলিক গবেষণামূলক কাজ

১৯৩১ খ্রিস্টাব্দে এই মহান পরিসংখ্যানবিদ ভারতীয় ছাত্রদের রাশিবিজ্ঞান, শিক্ষা ও গবেষণার জন্য তাঁর জীবনের অক্ষয়কীর্তিরূপে স্থাপন করেন ‘ইন্ডিয়ান স্ট্যাটিসস্টিক্যাল ইন্সটিটিউট’ (ISI)। তিনি রাশিবিজ্ঞানের আলোকে বায়ুমণ্ডল সম্পর্কিত মৌলিক প্রবন্ধ প্রকাশ করেন। এ ছাড়া নৃবিজ্ঞানে রাশিবিজ্ঞানকে প্রয়োগ করে তিনি ‘মহলানবিশ ডিস্ট্যান্স’ নামে এক তত্ত্ব আবিষ্কার করেন। তাঁর অন্যান্য কীর্তির মধ্যে রয়েছে ১৯৪১ খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে রাশিবিজ্ঞানে স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা করা। তিনি ১৯৪৫-এ বাংলা সরকারের রাশিবিজ্ঞান সম্বন্ধীয় উপদেষ্টারূপে নিযুক্ত হন। তাঁকে কেন্দ্র করে ১৯৪৬-এ বাংলা সহ আরও বারোটি প্রদেশে স্ট্যাটিসস্টিক্যাল ব্যুরো স্থাপিত হয়।

সম্মান ও স্বীকৃতি

এই মহান ব্যক্তিত্ব সারাজীবনে অনেক সম্মান পেয়েছেন ও রাশিবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলা তথা ভারতীয়দের পথ দেখিয়েছেন। তিনি ১৯৫৭ খ্রিস্টাব্দে ইনটারন্যাশনাল স্ট্যাটিসস্টিক্যাল ইন্সটিটিউটের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক এবং কেন্দ্রীয় সরকার দ্বারা ‘পদ্মবিভূষণ’ সম্মানে সম্মানিত হন।

আরও পড়ুন প্রয়োজনে
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর | ক্লাস 10 | Gyancokkhu Golper Question Answer Click here
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন