স্থাপত্যশিল্পের ওপর রেনেসাঁর প্রভাব উল্লেখ করো

স্থাপত্যশিল্পের ওপর রেনেসাঁর প্রভাব উল্লেখ করো

অথবা, রেনেসাঁ যুগে ইউরোপে স্থাপত্যের অগ্রগতি সম্পর্কে কী জান

স্থাপত্যশিল্পের ওপর রেনেসাঁর প্রভাব উল্লেখ করো
স্থাপত্যশিল্পের ওপর রেনেসাঁর প্রভাব উল্লেখ করো

ভূমিকা

পঞ্চদশ-ষোড়শ শতকে রেনেসাঁ প্রসূত মানবতাবাদ চিন্তাভাবনার জগতে যে ব্যাপক পরিবর্তন এসেছিল, তার প্রভাব লক্ষ করা যায়-শিল্পস্থাপত্যের ক্ষেত্রেও। খ্রিস্টীয় পঞ্চদশ শতকের প্রথমদিকে ইটালির ফ্লোরেন্সে নতুন নতুন স্থাপত্য সৃষ্টিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। পরবর্তীতে রেনেসাঁ যুগের স্থাপত্যরীতি ইউরোপের অন্যত্র বিস্তারলাভ করে।

(1) রেনেসাঁর প্রাথমিক পর্যায়ের স্থাপত্য : শিল্প ইতিহাসবিদরা রেনেসাঁর যুগকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন। সেই অনুযায়ী প্রাথমিক পর্যায়ে (Quttrocento) রেনেসাঁর স্থাপত্যরীতির ভিত্তিগত বৈশিষ্ট্যগুলি তৈরি হয়। এ কাজে যারা প্রণম্য তাঁরা হলেন-বুনেলেশি, মাইকেল এঞ্জেলো এবং বাতিস্তা অ্যালবার্টি।

  • পঞ্চদশ শতকের শুরুতে ফ্লোরেন্সে স্থাপত্যশিল্পে এক নতুন ধারার সূচনা করেন ফিলিপ্পো ব্রুনেলেশি (Filippo Brunellesehi)। আগের আমলের গথিক ও রোমানেস্ক স্থাপত্যরীতির থেকে এই নতুন রীতির মধ্যে পার্থক্য হল স্থাপত্যের প্রতিটি অংশের মধ্যে সমতা ও আনুপাতিক হারের সামঞ্জস্যতা। গথিক রীতির আকাশছোঁয়া উচ্চতার পরিবর্তে গ্রিক মন্দিরের আদলে অপেক্ষাকৃত কম উচ্চতার সোজা কলাম ব্যবহার করা হয়। গোলাকৃতি খিলান বা arch-এর ব্যবহারও শুরু করেন ব্রুনেলেশি। ফ্লোরেন্সের ক্যাথেড্রালে ইট দ্বারা নির্মিত বিশাল ‘ডোম’ বা গম্বুজ তাঁর অনন্য কীর্তি। এ ছাড়া সান লরেঞ্জো (San Larenzo) গির্জা ইত্যাদি তাঁর নির্মিত অন্যতম স্থাপত্য।
  • মাইকেল অ্যাঞ্জেলো ধনী মেদিচি বণিক পরিবারের কথামতো তাঁর স্থাপত্যজীবন শুরু করেন। যদিও ভাস্কর হিসেবে ‘ডেভিড’-এর মূর্তিনির্মাণ করে তিনি অমর হয়ে আছেন, তাঁর স্থাপত্য প্রতিভার পরিচয় রয়েছে-ভিলা মেডিচি, সান মার্চ্চো গ্রন্থাগার ইত্যাদি। তিনি পাথরের ব্যবহারে বৈচিত্র্য আনেন এবং ত্রিকোণাকৃতি কার্নিসবিশিষ্ট জানালার (Pedimented window) ব্যবহার শুরু করেন।
  • লিয়ন বাতিস্তা অ্যালবার্টি শিল্পীর জগৎ ও মানবতাবাদী বিদ্যাচর্চার মধ্যে সেতুবন্ধন করেছিলেন। তাঁর রচিত ‘De re Aedificatoria’ স্থাপত্যশিল্পের ইতিহাসে একটি আকরগ্রন্থ। তাঁর নির্দেশনায় গঠিত মান্টুয়ার সান্তা আন্দ্রিয়া ব্যাসিলিকা অন্যতম রেনেসাঁ স্থাপত্য।

(2) পরিণত রেনেসাঁ পর্যায়ের স্থাপত্য: পঞ্চদশ শতকের শেষ ও ষোড়শ শতকের শুরুতে এই পর্যায়ের উল্লেখযোগ্য স্থপতি হলেন-ব্রামান্তে, সাঙ্গালো, মাইকেল অ্যাঞ্জেলো এবং রাফায়েল।

  • দোনাতো ব্রামান্তের উল্লেখযোগ্য সৃষ্টি হল মিলানের সান্তা মারিয়া গির্জা, যা ইট দ্বারা তৈরি। গোলাকার গম্বুজ, অষ্টভুজাকার খিলান এবং স্থানীয় পোড়ামাটির অলংকরণ এই স্থাপত্যের মূল বৈশিষ্ট্য। এ ছাড়া রোমের ‘টেম্পিত্তো’ তাঁর স্থাপত্যকীর্তির উদাহরণ। রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকার জন্য তাঁর পরিকল্পনাতেই কাজ শুরু হয়, কিন্তু ব্রামান্তের মৃত্যু হলে সে কাজ মাইকেল অ্যাঞ্জেলো কিছু পরিবর্তিত নকশায় সম্পন্ন করেন।
  • অ্যান্তোনিও সাঙ্গালোর মূল কীর্তি হল ২৯৫ মিটার উঁচু কারনিম প্রাসাদ তৈরি করা, যার দরজা ও জানালার সূক্ষ্ম কারুকার্য ছিল অপূর্ব।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন