বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

উত্তরাধিকার

রবীন্দ্র-সমকালে বাংলা সংগীত জগতের আর একজন প্রথিতযশা সংগীতকার ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। তাঁর পিতা কৃষ্ণনগর রাজের দেওয়ান কার্তিকেয়চন্দ্র রায় ছিলেন কাব্য, সংগীত ও শিল্পকলায় সবিশেষ দক্ষ। পিতার সান্নিধ্যে থাকার সুবাদেই ছোটোবেলা থেকেই তাঁর মধ্যে সংগীতের স্ফুরণ লক্ষ করা যায়।

বাংলা গানের সমৃদ্ধিতে অবদান

দ্বিজেন্দ্রলাল রাগসংগীতের প্রেরণা পিতার কাছ থেকে পেয়েছিলেন। তবে ভাগলপুরে থাকার সময় আত্মীয় সুরেন্দ্রনাথের খেয়ালশৈলীর সঙ্গে টপ্পা গানের মিশ্রণে সৃষ্ট টপখেয়ালের সুরচাতুর্য ও অভিনবত্বে তিনি বিশেষভাবে আকৃষ্ট হন। বিলেতে প্রবাসকালে দ্বিজেন্দ্রলাল পাশ্চাত্য সংগীতের প্রতি আগ্রহবশত কয়েকজনের কাছে পাশ্চাত্য সংগীতেরও শিক্ষা নেন। রবীন্দ্রনাথের মতো তিনিও স্কচ, আইরিশ ও ইংরেজি গানের সুর বাংলায় প্রয়োগ করেন। এভাবেই অসামান্য প্রতিভাবলে তিনি সংগীতের উভয় ধারার প্রয়োগেই সাফল্য লাভ করেছিলেন। তাঁর গানে ধ্রুপদ, খেয়াল, টপ্পা, বাউল, কীর্তন, বৈঠকি, স্বদেশি, হাসির গান, প্যারোডি প্রভৃতি সংগীতের বিচিত্র ও বহুমুখী শাখায় ভারতীয় এবং পাশ্চাত্য সংগীতের মিলন লক্ষ করা যায়। ‘এস প্রাণ সখা এস প্রাণে’, ‘পতিতোদ্ধারিণী গঙ্গে’ প্রভৃতি গানগুলিতে সংস্কৃত ছন্দের প্রভাব লক্ষণীয়।

এ ছাড়া রাগরাগিণী ও লোকসংগীত আশ্রিত গানেও তিনি বিশেষ অবদানের স্বাক্ষর রেখেছেন। বাংলা সাহিত্যে নাট্যকার হিসেবে তিনি বিশেষভাবে খ্যাত, তাই তাঁর নাটকের গানগুলি আজও বেশ জনপ্রিয়। তবে তিনি বাঙালি হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন তাঁর ‘ধনধান্য পুষ্পভরা’, ‘বঙ্গ আমার জননী আমার’-এর বিশেষত্ব মতো কালজয়ী স্বদেশি সংগীতের জন্য।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
ধীবর বৃত্তান্ত নাটকের প্রশ্ন উত্তর ক্লাস 9 বাংলা Click here
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর মাধ্যমিক । Gyancokkhu Golper Question Answer Class 10 Click here
Madhyamik Bengali Suggestion 2025-2026 Click here
নবম শ্রেণি বাংলা সাজেশন ২০২৬ | Class 9 Bengali Suggestion 2026 Click here

Leave a Comment