লোকগান বলতে কী বোঝ? বাংলার যে-কোনো দুটি লোকগান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

লোকগান বলতে কী বোঝ? বাংলার যে-কোনো দুটি লোকগান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
লোকগান বলতে কী বোঝ? বাংলার যে-কোনো দুটি লোকগান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

লোকগান কী

লোকসংস্কৃতির একটি বিশিষ্ট শাখা হল লোকগান। মানুষের মুখে মুখে গীত, খাঁটি মাটির সুরে প্রাণবন্ত; পরম্পরানির্ভর গানের ধারাটিই লোকগান নামে পরিচিত। লোকগান কোনো একজন শিল্পীর দ্বারা রচিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ওই সম্প্রদায়ের জীবন্ত ঐতিহ্যের মধ্যে মিশে যায়। লোকগানের কতকগুলি বৈশিষ্ট্য হল- গানে সমাজ বাস্তবতার প্রতিফলন ও ধর্মনিরপেক্ষতা। এ ছাড়াও এই গানে মানবিক গুণের বিশেষ প্রভাব লক্ষ করা যায়।

বাংলার কয়েকটি বিশিষ্ট লোকগান হল- ভাটিয়ালি, ভাওয়াইয়া, চটকা, জারি গান, সারিগান, ঝুমুর ইত্যাদি। নীচে ‘ভাটিয়ালি’ ও ‘ঝুমুর’ গান সম্পর্কে আলোচনা করা হল।

ভাটিয়ালি

মূলত পূর্ববঙ্গের মাঝিমাল্লারদের কণ্ঠে ভাটিয়ালি গান গীত হয়। নিঃসঙ্গ মাঝি তার কাজের অবসরে এই গান গায়। দিগন্ত বিস্তৃত জলরাশি, নীল আকাশ আর মন্থর নৌকায় একাকী মাঝি তার প্রাণের কথা যেন এই গানের মধ্য দিয়ে প্রকাশ করে। বাদ্যযন্ত্র ছাড়া শুধু সুর আর কণ্ঠই এই গানের অবলম্বন। ‘ভেবে দেখলাম ভবনদীর নাইরে পারাপার/আমি যেই দিকে চাই, সেই দিকেই দেখি অকূল পাথার।’- গানটিতে নিঃসঙ্গের মনের বেদনা ও যন্ত্রণা প্রকাশ পেয়েছে।

ঝুমুর

এক বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে ব্যাপ্ত আঞ্চলিক ভাষায় রচিত নৃত্যগীত হল ঝুমুর। ছোটনাগপুর থেকে প্রান্তবর্তী গুজরাট কিংবা ঝাড়খণ্ড সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ জুড়ে ঝুমুরের বিস্তার। ‘নাচনি’ নৃত্যধারার সঙ্গে ঝুমুরের গভীর যোগ রয়েছে। অষ্টাদশ শতকে কলকাতায় বাবুসমাজের মনোরঞ্জনের জন্য নটীরা চটকদারি নিম্নরুচির ঝুমুরের প্রচলন করে। ঝুমুর বিভিন্ন প্রকারের’, যেমন- করমের ঝুমুর, দাঁড়শাইল ঝুমুর, ঠাট ঝুমুর, রাসলীলা ঝুমুর, ভাদুড়িয়া ঝুমুর প্রভৃতি উল্লেখযোগ্য। রাধাকৃষ্ণের বিরহ-মিলন কথাই এর উপজীব্য হলেও বিভিন্ন লৌকিক বিষয়, রাজনীতি-সমাজনীতি এবং ব্যঙ্গবিদ্রুপও এখন ঝুমুর গানে পরিবেশিত হয়।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
ধীবর বৃত্তান্ত নাটকের প্রশ্ন উত্তর ক্লাস 9 বাংলা Click here
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর মাধ্যমিক । Gyancokkhu Golper Question Answer Class 10 Click here
Madhyamik Bengali Suggestion 2025-2026 Click here
নবম শ্রেণি বাংলা সাজেশন ২০২৬ | Class 9 Bengali Suggestion 2026 Click here

Leave a Comment