চার্বাক সুখবাদের উদ্দেশ্য কী

চার্বাক সুখবাদের উদ্দেশ্য কী
চার্বাক সুখবাদের উদ্দেশ্য কী?

চার্বাক সুখবাদের উদ্দেশ্য

চার্বাকগণ যে জড়বাদী তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাঁরা জড়বাদী বলে দাবি করেন যে, মানুষের জীবনের উদ্দেশ্য হল সুখ লাভ করা এবং তা ভোগ করা। ভবিষ্যৎ জীবনের জন্য সুখ সঞ্চয় করা একেবারেই নিরর্থক। ভবিষ্যৎ জীবন প্রত্যক্ষযোগ্য নয় এবং সে কারণেই তার কোনো অস্তিত্বই নেই। ভবিষ্যতের সুখের আশা তাই একেবারেই মূল্যহীন। এটাই হল চার্বাক নীতিতত্ত্বের মূল কথা। সে কারণেই তাঁরা বলেন-যতদিন বাঁচো ততদিন সুখে বাঁচো। প্রয়োজন হলে তাই তাঁরা ধার করে ঘি খাওয়ার কথাও বলেন। তাঁদের মতে, জীবনকে মধুময় করে তোলার জন্য ইন্দ্রিয়লব্ধ সুখই একমাত্র কাম্য। ভবিষ্যৎ সুখের আশায় তাই বর্তমান সুখকে বিসর্জন দেওয়া একেবারেই অনুচিত।

আরও পড়ুন প্রয়োজনে
সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার Click here
পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার Click here
আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
বেদান্ত MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন Click here

Leave a Comment