একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন 2025 | Class 11 Semester 2 History Suggestion 2025

প্রথম অধ্যায় : রাষ্ট্রের প্রকৃতি
[৮]
১। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কি ছিল?
২। বারানির ফতোয়া-ই-জাহান্দারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কি ছিল?
৩। দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কি ছিল? অথবা, দিল্লির সুলতানি শাসন কে ধর্মশ্রয়ী ছিল?
৪। ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা ব্যাখ্যা করো।
৫। পারস্যের স্যাট্রাপ ও চীনের ম্যান্ডারিনদের সম্পর্কে বিবরণ দাও।
৬। ইক্তা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো।
৭। মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
[৪/৩]
১। রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কি ছিল?
২। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল?
৩। রোমান রাষ্ট্রচিন্তায় সেনেকার অবদান কি ছিল?
৪। অর্থশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলী সম্পর্কে আলোচনা করো।
৫। প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো।
৬। সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয় কেন?
৭। জাঁ বোদাঁর রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লেখো। তাঁর ধারণায় রাষ্ট্রের লক্ষ্য কি ছিল?
দ্বিতীয় অধ্যায় : পরিবর্তনশীল ঐতিহ্য
[৬/৪]
১। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য গুলি কি ছিল?
২। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের কারণ লেখো।
৩। ক্রুসেডের ধর্মীয় কারণ কি ছিল?
৪। ক্রুসেডের ফলাফল গুলি লেখো।
৫। ক্রুসেড এর মাধ্যমে কিভাবে পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল?
৬। রেনেসাঁর বৈশিষ্ট্য গুলি লেখো।
৭। চিত্রশিল্পের রেনেসাঁর প্রভাব লেখো।
৮। টীকা লেখো : লিওনার্দো দ্য ভিঞ্চি।
৯। আধুনিক বিজ্ঞান চর্চায় গ্যালিলিওর অবদান লেখো।
১০। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি লেখো।
১১। কাকে, কেন ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়?
১২। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা লেখো।
১৩। ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের ভূমিকা লেখো।
তৃতীয় অধ্যায় : প্রসারিত দিগন্ত
[৮]
১। ডাইনি হত্যার মতো ঘটনার পিছনে কি কারণ দায়ী বলে তোমার মনে হয় ?
২। জ্যোতিষ শাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞানে উত্তরণ কিভাবে ঘটেছিল?
৩। সৌরকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা গঠনে গ্যালিলিওর অবদান আলোচনা করো।
৪। সামুদ্রিক নৌ অভিযানের অনুকূল প্রেক্ষাপট ও কারণ কি ছিল?
অথবা, ইউরোপীয় দেশগুলি কেন ভৌগলিক অভিযানে অংশগ্রহণ করেছিল?
৫। ভৌগোলিক আবিষ্কারের ফলাফল সম্পর্কে আলোচনা করো।
৬। কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে যা জানো লেখো।
৭। জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতি সম্পর্কে যা জান লেখো।
৮। ইউরোপের মুদ্রণ বিপ্লবের পটভূমি ও তার ফলাফল আলোচনা করো।
[৩/৪]
১। অ্যালকেমি বা অপারেশন বিদ্যা বলতে কী বোঝো ?
২। কালো জাদু কী?
৩। ডাইনি সন্দেহে মেয়েদেরই সব থেকে বেশি হত্যা করা হয় কেন?
৪। প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞান চর্চার পরিচয় দাও।
৫। কাকে কেন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়?
৬। সমুদ্র অভিযানে ক্রিস্টোফার কলম্বাস-এর কৃতিত্বের পরিচয় দাও।
৭। সমুদ্র অভিযানে ভাস্কো-দা-গামার কৃতিত্বের পরিচয় দাও।
৮। কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলাফল আলোচনা করো।
৯। ইউরোপের জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতির কারণ কি ছিল?
১০। ইউরোপের শিক্ষার প্রসারের ছাপাখানার প্রভাব কি ছিল?
Read More : HS 4th Semester English Question Answers