উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন 2025-26 | HS 4th Semester Bengali Suggestion 2025-26

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন 2025-26 | HS 4th Semester Bengali Suggestion 2025-26

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন 2025-26
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন 2025-26

হলুদ পোড়া গল্পের সাজেশন

১। হলুদ পোড়া গল্পটিতে বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কারের যে দ্বন্দ্ব ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো।
২। ছোটগল্প হিসেবে হলুদ পড়া গল্পটি কতখানি সার্থক তার নিজের ভাষায় লেখো।
৩। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো।
৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প অবলম্বনে কুঞ্জে ওঝার চরিত্রটি আলোচনা করো।
৫। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চরিত্রটি বিশ্লেষণ করো।
৬। ‘সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গাঁয়ে দু-দুটো খুন হয়ে গেল’ — কারা খুন হল? কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল?
অনুরূপ প্রশ্ন, ‘চারিদিকে হইচই পড়ে গেল বটে। কিন্তু লোকে খুব বিস্মিত হল না’—চারিদিকে কিসের জন্য হইচই পড়ে গেল? কী ঘটনা ঘটেছিল এই গ্রামে?
৭। “দাওয়াটি যেন স্টেজ”— কে, কিভাবে, কার বাড়ির দাওয়া থেকে স্টেজে পরিণত করেছিল গল্প অনুসারে তার বর্ণনা দাও।
অথবা, “এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই”—কোন দৃশ্যের কথা বলা হয়েছে? এর পরবর্তী ঘটনার বর্ণনা দাও।
৮। “দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে?”— কোন দুটি খুনের কথা বলা হয়েছে? সত্যিই কি দুটি খুনের মধ্যে কোনো যোগাযোগ ছিল?
৯। “দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি”—কে, কার প্রতি উক্তিটি করেছে? উক্তিটির কারণ বুঝিয়ে দাও।
১০। “বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল”— বুড়ো ঘোষাল কী ব্যাখ্যা দিয়েছিলেন? সেই ব্যাখ্যার ফল কী হয়েছিল?
১১। “একরাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল।”— কোন কথাগুলি ধীরেনের কানে গেল? কথাগুলো শোনার পর ধীরেনের মধ্যে কী কী প্রতিক্রিয়া দেখা গেল?
১২।” আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল”— শান্তির এমন আর্তনাদের কারণ গল্প অনুসারে লেখো।

হারুন সালেমের মাসি গল্পের সাজেশন

১। হারুন সালেমের মাসি গল্পটি ছোটো গল্প হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো।
২। হারুন সালেমের মাসি গল্প অনুসরণে গৌরবের চরিত্র আলোচনা করো।
৩। হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে হারা/নিবারণ/যশোদা চরিত্রটি আলোচনা করো।
৪। “গৌরবি তাড়াতাড়ি হাঁটতে পারে না” —গৌরবের এই সমস্যার কারণ কী? হাঁটার সমস্যার কারণে সে কার উপর কিভাবে নির্ভরশীল হয়ে পড়েছিল?
৫। “ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই” —তাৎপর্য বিশ্লেষণ করো।
৬। “‘ঘর তুলেছিল যেমন কোঠা বাড়ি’ বলে মাটিতে থুতু ফেলেছিল”— তাৎপর্য বিশ্লেষণ করো।
৭। “… গৌরবির নিজের জন্যে বড় কষ্ট হল।”-গৌরবির কষ্ট হল কেন?
অথবা, “কে মুখ শলা করবে কে জানে!”- গৌরবির এই চিন্তাভাবনায় হতাশা কেন?
অথবা, “এইসব সময়ে গৌরবির বড়ো কষ্ট হয়। ও রেললাইনের দিকে চেয়ে থাকে।”- গৌরবির কষ্টের কারণ কী? সে বেললাইনের দিকে চেয়ে থাকে কেন?
৮। “কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কিছুই ও ভোলে না।”- কী কারণে নিবারণের প্রতিহিংসা? সে কীভাবে প্রতিহিংসা মিটিয়েছিল? ৩+২
অথবা, “বাপছেলেতে খুব বেধেছিল।”- কী নিয়ে বাপ-ছেলেতে বেধেছিল? ভবিষ্যতে তার পরিণাম কী হয়েছিল? ২+৩
অথবা, “তোর এত রিষ কেন?”- তাৎপর্য বিশ্লেষণ করো।
৯। “বড়ো দুঃখ হল গৌরবির।”- গৌরবির অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। তার দুঃখ হল কেন? ৩+২
১০।” মনে হল তার চেয়ে হারার মা ভাগ্যবতী।”- প্রশ্নোদ্ভূত অংশটির অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দাও।
অথবা, “তার চেয়ে হারার মা ভাগ্যবতী।”- কখন, কার এরকম মনে হয়েছে? এরকম মনে হওয়ার কারণ কী? ৩+২
১১। “যশিরা হাঁটে না, ছোটে।”- যশিদের সম্বন্ধে এমন মন্তব্যের যৌক্তিকতা বিচার করো।
১২। “হারা কী তার ধর্মের মানুষ, না সমাজের?”- ‘তার’ ও হারার মাঝে ধর্মীয় পরিচয় কীভাবে অন্তরায় হয়ে উঠেছিল? উভয়ের কী পরিণতি হয়েছিল? ৩+২
১৩। “তার স্বর্গ আর হারার মা-র স্বর্গ কি এক হতে পারে?”- কোন্ অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবির? স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে জাগত কেন? ২+৩
১৪। “গৌরবির শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল!”- উক্তিটির মধ্য দিয়ে বক্তার মনোভাব ব্যক্ত করো। ২+৩
অথবা, “গৌরবির শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল।”-উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো।
অথবা, “বড়ো ভালো লাগল গৌরবির”- কী ভালো লাগার কথা বলা হয়েছে- পাঠ্যানুসারে ব্যাখ্যা করো।
অথবা, “নিজেকে বড়ো প্রয়োজনীয় মনে হল হঠাৎ।”- কোন্ পরিপ্রেক্ষিতে উদ্দিষ্ট ব্যক্তির নিজেকে প্রয়োজনীয় মনে হল? এমন মনে হওয়ার কারণ লেখো। ২+৩
১৫। “গৌরবির কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল।”- গৌরবির কোন্ কথা? ওর সর্বাঙ্গ জ্বলে গেল কেন? ২+৩
১৬। “গৌরবির ভেতরটা ভয়ে শুকিয়ে গেল।”- ‘গৌরবির ভিতরটা ভয়ে শুকিয়ে গেল’ কেন?
১৭। ‘হারুন সালেমের মাসি’ গল্প অনুসরণে গৌরবির মাতৃসত্তার পরিচয় দাও।

‘প্রার্থনা’ কবিতার সাজেশন

১। ‘প্রার্থনা’ কবিতার মর্মবস্তু নিজের ভাষায় সংক্ষেপে বিবৃত করো।
২। “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,”- এটি কার লেখা, কোন্ কবিতার অংশ এবং মূল কাব্যগ্রন্থের নাম কী? চরণগুলির তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩
৩।” যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্ধারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়-“- কবির বক্তব্যের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও।
৪। “যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি…”—’তুচ্ছ আচার’ বলতে কবি কী বুঝিয়েছেন? এখানে তুচ্ছ আচারের সঙ্গে মরুবালুরাশির তুলনা করা হয়েছে কেন? ২+৩
৫। “… নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা-” এখানে ‘তুমি’ বলে কবি কাকে সম্বোধন করেছেন? তাঁকে ‘সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা বলে কবি মনে করেছেন কেন?
৬।” নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,”- ‘পিতঃ’ বলতে কবি কাকে বুঝিয়েছেন? কবি নির্দয় আঘাত কামনা করেছেন কেন? ৩+২
৭। “ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।”- ‘স্বর্গ’ বলতে কবি এখানে কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো।

কেন এল না কবিতার সাজেশন

১। ‘কেন এল না’ কবিতাটির প্রেক্ষাপটটি ব্যাখ্যা করো।
২। ‘কেন এল না’ কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো।
৩। “বাবা কেন এল না, মা?”- কে, কাকে এই প্রশ্ন করেছে? ছেলেটির বাবার বাড়ি না আসার কারণ কী? ২+৩
৪। “সেই মানুষ এখনও এল না।”- মানুষটি কে? তার জন্য কারা, কেন প্রতীক্ষা করে ছিল?২+৩
৫। “কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে।” – ‘আজ বলতে কোন্ দিনের কথা বলা হয়েছে? কড়ার গায়ে এভাবে খুন্তি নড়ার কারণ কী? ২+৩
অথবা, ফ্যান গালতে গিয়ে/পা-টা পুড়ে গেল।”- কার পা পুড়ে গিয়েছিল এবং তার পা পুড়ে যাওয়ার কারণ কী?
৬। ” কেবলি ঘর ভুল করছে।” – কোন্ প্রসঙ্গে একথা বলা হয়েছে? এমন হওয়ার কারণ কী? ২+৩
৭। ‘কেন এল না’ কবিতায় ছেলেটির মায়ের মানসিক অস্থিরতার চিত্রটি কীভাবে ফুটে উঠেছে লেখো।
৮। “গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে।”- গলির দরজায় ছেলেটি কেন, কখন গিয়ে দাঁড়িয়েছিল? ছেলেটির পরিণতি কী হয়েছিল, তা লেখো। ২+৩
অথবা, ” ছেলেটা রাস্তায় পা দিল।”- ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল? সে রাস্তায় নামার পর কী কী ঘটেছিল? ২+৩
অথবা, “ছেলেটা দেখে আসতে গেল।”- বাড়ি থেকে অদূরে কৌতূহলী হয়ে দেখতে যাওয়া ছেলেটির আর বাড়ি ফেরা হয় না কেন?
৯। ‘কেন এল না’ কবিতা অবলম্বনে মায়ের চরিত্রটি বিশ্লেষণ করো।

ডাকঘর নাটকের সাজেশন

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

১। ‘ডাকঘর’ নাটক অবলম্বনে অমল চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো।
২। ‘ডাকঘর’ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো।
৩। “কেউ বলে ‘সময় বয়ে যাচ্ছে” কেউ বলে ‘সময় হয় নি’।” আলোচ্য নাটক অবলম্বনে ‘সময় বয়ে যাচ্ছে’ এবং ‘সময় হয় নি’- এই আপাত স্ববিরোধী কথা দুটির তাৎপর্য বুঝিয়ে দাও।
৪। রূপক-সাংকেতিক নাটক কাকে বলে? রূপক-সাংকেতিক নাটক হিসেবে ‘ডাকঘর’ নাটকটির সার্থকতা বিচার করো।
৫। “দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম।”-দইওয়ালার এমন উপলব্ধির কারণ কী?
৬।

নানা রঙের দিন নাটকের সাজেশন

১। ‘নানা রঙের দিন’ একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক, তা আলোচনা করো।
২। ‘নানা রঙের দিন’ নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে, তা নিজের ভাষায় লেখো।
৩। নাটকটির নামকরণ কতখানি সার্থক-তা আলোচনা করো।
৪। ‘নানা রঙের দিন’ নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো।
৫। ‘নানা রঙের দিন’ নাটকে কালীনাথ সেনের চরিত্রটি ব্যাখ্যা করো।
৬। ‘নানা রঙের দিন’ নাটকে একজন নাট্যশিল্পীর ক্ষোভ কীভাবে ব্যক্ত হয়েছে?
৭। “জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই,-সন্ধেও ফুরিয়েছে-এখন শুধু মাঝরাত্তিরের অপেক্ষা”- বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো।
অথবা, “এখানেই গল্প শেষ”- কার, কেন এমন মনে হয়েছিল?
৮। “আমি বোজ লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই চাটুজ্জেমশাই- কেউ জানে না”- কোন্ নাটকের অংশ এবং বক্তা কে? সে কেন গ্রিনরুমে ঘুমোয়?
৯। ‘থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা, আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর”- বক্তার পঁয়তাল্লিশ বছরের জীবনযন্ত্রণার ইতিহাসের পরিচয়টুকু তুলে ধরো।
১০। “জানো, কালীনাথ, একটা মেয়ে!”- এই মেয়েটির কথা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও? রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো।
১১। “সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে, যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প – তারা সব গাধা-গাধা।” – বক্তা কে, তিনি কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো।
১২। “অভিনেতা মানে একটা চাকর- একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটেখুটে এলে তাদের আনন্দ দেওয়াই হল নাটক-ওয়ালাদের একমাত্র কর্তব্য।”- বক্তার কথার তাৎপর্য আলোচনা করো।
১৩। … প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ!”- এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করেন?
১৪। “এই তো জীবনের সত্য কালীনাথ”- বক্তা জীবনের কোন্ সত্যের কথা বলতে চেয়েছেন?
অথবা, “এই তো জীবনের সত্য কালীনাথ”- জীবনের সত্য কী? বক্তা কীভাবে এই সত্যে উপনীত হলেন?
১৫। “শিল্পকে যে মানুষ ভালোবেসেছে- তার বার্ধক্য নেই কালীনাথ,”-‘নানা রঙের দিন’ নাটক অবলম্বন মন্তব্যটির তাৎপর্য লোখো।
অথবা, “মৃত্যুভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে-” – বক্তার এরূপ উপলব্ধির কারণ কী?

আরো পড়ুন : একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন 2025

আরো পড়ুন : একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025

আরও পড়ুন প্রয়োজনে
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন