হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন- তপন কেন উত্তেজনা অনুভব করে এবং তা ভয়ানক কেন?

হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন- তপন কেন উত্তেজনা অনুভব করে এবং তা ভয়ানক কেন
হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন- তপন কেন উত্তেজনা অনুভব করে এবং তা ভয়ানক কেন?

উত্তেজনার কারণ

আশাপূর্ণা দেবীর লেখা ‘জ্ঞানচক্ষু’ গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন তার নতুন একটি লেখা ‘হুবহু গল্পের মতোই’ চেহারা নিয়েছে আবিষ্কার করে নিজের ভিতরে এক উত্তেজনা অনুভব করে। কিশোর তপনের কল্পনাপ্রবণ মনে লেখক নিয়ে নানা অলীক কল্পনা ছিল। গ্রীষ্মের ছুটিতে নিস্তব্ধ দুপুরে সে নিজেই যখন একটি সম্পূর্ণ গল্প লিখে ফেলে তখন সৃষ্টিসুখের আনন্দে সে উত্তেজনা অনুভব করে।

ভয়ানক উত্তেজনা

যে-কোনো সৃষ্টিই সম্পূর্ণ হলে স্রষ্টা এক অনাবিল আনন্দে উদ্ভাসিত হয়-যা তার সম্পূর্ণ নিজস্ব। এখানে তপন মামাবাড়িতে লেখক নতুন মেসোকে দেখে প্রচ্ছন্ন প্রেরণা লাভ করে এবং এক নিশ্বাসে একটি গল্প লিখে অপার্থিব অনুভবে পুলকিত হয়। তার হৃদয়ের সমস্ত তন্ত্রীতে যেন সপ্ত সুরের মূর্ছনা শোনা যায়। দেহে ও মনে সেই আনন্দ সঞ্চারিত হয়। যেহেতু এই আনন্দ-অনুভূতি তপন এর আগে অনুভব করেনি, তাই তার তীব্রতার প্রাবল্যকে নির্দেশ করে ‘ভয়ানক’ শব্দটি ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুন প্রয়োজনে
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন