বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায়

বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 | Class 9 History 5th Chapter Twentieth Century Europe Short Question Answer

বিংশ শতকে ইউরোপ
বিংশ শতকে ইউরোপ

একটি বাক্যে উত্তর দাও।

১। রাশিয়ায় কে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন?

২। কবে রাশিয়াতে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

৩। কার আমলে নিহিলিজম্ আন্দোলন শুরু হয়?

৪। কোন্ দেশ ‘উন্মুক্তদ্বার নীতি’ গ্রহণ করেছিল?

৫। ‘নারোদনিক’ শব্দের অর্থ কী?

৬। বলশেভিক দলের নেতা কে ছিলেন?

৭। কোন্ বিপ্লব ‘সমাজতান্ত্রিক বিপ্লব’ নামে পরিচিত?

৮। রাশিয়ায় ‘নভেম্বর বিপ্লব’ কবে সংঘটিত হয়?

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

৯। ‘প্রাভদা’ কী?

১০। প্রাভদা কোন্ দলের পত্রিকা ছিল?

১১। রাশিয়ায় কবে জারতন্ত্রের অবসান ঘটে?

১২। কে, কবে এপ্রিল থিসিস প্রকাশ করেন?

১৩। ‘এপ্রিল থিসিস’ কে ঘোষণা করেন?

১৪। কোন্ পত্রিকায় লেনিনের ‘এপ্রিল থিসিস’ প্রকাশিত হয়?

১৫। লেনিনের পুরো নাম উল্লেখ করো।

১৬। কোন্ পত্রিকায় লেনিনের ‘এপ্রিল থিসিস’ প্রকাশিত হয়?

১৭। কার নেতৃত্বে বলশেভিক বিপ্লব হয়েছিল?

১৮। লেনিন প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারের নাম কী?

১৯। নারোদনিক আন্দোলন ব্যর্থ হওয়ার মূল কারণ কী?

২০। ‘ব্ল্যাক হানড্রেড’ কী?

২১। রাশিয়ার পার্লামেন্টের নাম কী?

২২। ‘মির’ কী?

২৩। রাশিয়ার স্থানীয় পঞ্চায়েত কী নামে পরিচিত?

২৪। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি?

২৫। কত খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল?

২৬। ‘হুভার মরাটোরিয়াম’ কোন্ দিন থেকে কার্যকরী হয়?

২৭। ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির ওপর কী পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ চাপানো হয়?

২৮। প্যারিসের শান্তি সম্মেলনের সভাপতি কে ছিলেন?

২৯। কোথায়, কাদের মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়?

৩০। ভার্সাই সন্ধিতে কোন্ দেশকে একতরফাভাবে দোষী সাব্যস্ত করা হয়?

৩১। ‘কালো বৃহস্পতিবার’ বলতে কোন্ দিনটিকে বোঝায়?

৩২। মার্কিন ইতিহাসে ‘কালো মঙ্গলবার’ কোন্ দিন?

৩৩। চোদ্দো দফা নীতির উদ্ভাবক কে?

৩৪। কোন্ গ্রন্থকে ‘নাৎসি বাইবেল’ বলে?

৩৫। মুসোলিনি কে ছিলেন?

৩৬। ফ্যাসিস্ট দলের প্রতীক কী ছিল?

৩৭। কে, কবে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেন?

৩৮। ‘পোপুলো দ্য ইতালিয়া’ পত্রিকাটি কে প্রকাশ করেন?

৩৯। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?

৪০। কবে, কাদের মধ্যে ‘কমিন্টার্ন-বিরোধী চুক্তি’ স্বাক্ষরিত হয়?

৪১। জার্মানিতে হিটলারের দলের নাম কী ছিল?

৪২। গেস্টাপো কী?

৪৩। নাৎসি দলের মুখপত্রের নাম কী?

ঠিক-ভুল নির্ণয় করো

১। রাশিয়ার কৃষক সম্প্রদায় মূলত দুই ভাগে বিভক্ত ছিল, যথা- স্বাধীন কৃষক ও ধনী কৃষক।

২। জারের শাসনকালে রাশিয়ায় মধ্যবিত্ত শ্রেণির অস্তিত্ব ছিল।

৩। রাশিয়ার যেসব ভূমিদাস চাষের সঙ্গে যুক্ত ছিল না তারা মুক্তির পর জমি পায়নি।

৪। জার দ্বিতীয় আলেকজান্ডারের আদর্শ ছিল ‘এক জার, এক চার্চ, এক রাশিয়া’।

৫। রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনকারীরা পরবর্তীকালে নারোদনিক বা জনতাবাদী আন্দোলনের সঙ্গে মিশে যায়।

৬। বলশেভিক দলের লক্ষ্য ছিল বিপ্লবের দ্বারা রাশিয়ার সমাজব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো এবং মেনশেভিক দলের লক্ষ্য ছিল সংসদীয় ব্যবস্থার মাধ্যমে সমাজব্যবস্থার পরিবর্তন।

৭। বলশেভিক বিপ্লবের প্রধান নেতা ছিলেন ট্রটস্কি।

৮। হিটলার নতুন অর্থনৈতিক নীতি বা New Economic Policy ঘোষণা করেন।

৯। ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাশিয়ায় কেরেনিস্কর নেতৃত্বে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়।

১০। ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রুশ আইনসভার (ডুমা) বুর্জোয়া নেতারা প্রিন্স জর্জ লুভ-এর নেতৃত্বে রাশিয়ার শাসনক্ষমতা দখল করে। এই ঘটনা ‘নভেম্বর বিপ্লব’ নামে পরিচিত।

১১। রাশিয়ার পার্লামেন্টকে ডুমা বলা হত।

১২। মেনশেভিক দল অস্থায়ী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে সোভিয়েত সরকার প্রতিষ্ঠা করে।

১৩। সপ্তদশ শতকে রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ ছিল কৃষক।

১৪। মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমি দান, বন্ধক বা বিক্রি করতে পারত।

১৫। রাশিয়ার নারোদনিক আন্দোলনের নীতি ছিল জনগণের কাছে গিয়ে বিপ্লবী ভাবধারা সম্পর্কে তাদের সচেতন করে তোলা।

১৬। রাশিয়া ত্রিশক্তি আঁতাঁতের পক্ষ নিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়।

১৭। লেনিন কৃষক, শ্রমিক, সৈনিক ও সাধারণ মানুষের সমন্বয়ে ‘সর্বহারার একনায়কত্ব’ প্রতিষ্ঠার কথা বলেন।

১৮। রাশিয়ার একজন বিখ্যাত দার্শনিকের নাম পুশকিন।

১৯। রাশিয়ার পার্লামেন্টকে ডুমা বলা হত।

২০। মেনশেভিক দল অস্থায়ী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে সোভিয়েত সরকার প্রতিষ্ঠা করে।

২১। সপ্তদশ শতকে রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ ছিল কৃষক।

২২। মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমি দান, বন্ধক বা বিক্রি করতে পারত।

২৩। রাশিয়ার নারোদনিক আন্দোলনের নীতি ছিল জনগণের কাছে গিয়ে বিপ্লবী ভাবধারা সম্পর্কে তাদের সচেতন করে তোলা।

২৪। রাশিয়া ত্রিশক্তি আঁতাঁতের পক্ষ নিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়।

২৫। লেনিন কৃষক, শ্রমিক, সৈনিক ও সাধারণ মানুষের সমন্বয়ে ‘সর্বহারার একনায়কত্ব’ প্রতিষ্ঠার কথা বলেন।

২৬। রাশিয়ার একজন বিখ্যাত দার্শনিকের নাম পুশকিন।

২৭। হেরেনভক তত্ত্বের উগ্র সমর্থক ছিলেন জার্মান শাসক দ্বিতীয় উইলিয়াম।

২৮। মুসোলিনির ফ্যাসিস্ট দলের সদস্যরা কালো পোশাক পরত বলে তারা ‘ব্ল্যাক শার্টস’ নামে পরিচিত ছিল।

২৯। হিটলারের জীবনীকার ছিলেন ঐতিহাসিক এলান বুলক।

৩০। স্পেনের পপুলার ফ্রন্ট সরকার ক্যাসারে কুই রোগাকে ক্যানারি দ্বীপপুঞ্জে নির্বাসন দেয়।

আরো পড়ুন : শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

৩১। হিটলার কর্তৃক ইহুদি নিধন বিভাগের প্রধান ছিলেন গোয়েবল্স।

৩২। হিটলার ১৯৩৮ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া দখল করেন।

৩৩। হিটলার জার্মানিতে কমিউনিস্ট ও অন্যান্য দলগুলির প্রতি যে আক্রমণাত্মক দমননীতি গ্রহণ করেছিল তা ‘স্কোয়াড্রিজম’ নামে পরিচিত।

৩৪। হিটলার ১ জুলাই ১৯৩৯ খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করেন।

৩৫। জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলনে (১৯৩৩) জার্মানি সামরিক শক্তি বৃদ্ধির দাবি জানায়।

শূন্যস্থান পূরণ করো

১। ____________ খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তি দেওয়া হয়।

২। রাশিয়ার শাসকদের বলা হত ____________।

৩। ____________ রাশিয়ার আইনসভার নাম ডুমা।

৪। রাশিয়ায় মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের জমির মালিকানা ছিল ____________ হাতে।

৫। রাশিয়ায় ____________ ‘প্রথম বিপ্লব’ নামে পরিচিত।

৬। কমিউনিজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ____________।

৭। রাশিয়ায় ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ঘটে ____________ আমলে।

৮। ____________ আন্দোলনের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদের মাধ্যমে জারতন্ত্রের উচ্ছেদ ঘটানো।

৯। ‘মাদার’ উপন্যাসের রচয়িতা হলেন ____________।

১০। ‘ফাদার অ্যান্ড সন্স’ গ্রন্থটি রচনা করেন ____________।

১১। পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয় ____________ যুদ্ধের পর।

১২। ____________ খ্রিস্টাব্দের বিপ্লব ছিল ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া বা ড্রেস রিহার্সাল।

১৩। লেনিন তাঁর এপ্রিল থিসিসে দাবি করেন যে, দেশের সব ক্ষমতা তুলে দিতে হবে ____________ হাতে।

১৪। ‘কালো বৃহস্পতিবার’ হিসেবে চিহ্নিত ১৯২৯ খ্রিস্টাব্দের ____________।

১৫। ‘নারোদ’ কথার অর্থ ____________।

১৬। জমিদার ও মুক্ত ভূমিদাসদের মধ্যে জমি বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছিল ____________-এর হাতে।

১৭। ____________ রুশ জার বোমার আঘাতে নিহত হন।

১৮। ১৯০৫ খ্রিস্টাব্দে (৩ জানুয়ারি) ____________ জারের বিরুদ্ধে প্রথম শ্রমিকরা বিদ্রোহ শুরু করে।

১৯। বিদ্রোহীদের হাতে দ্বিতীয় নিকোলাসের গ্র্যান্ড ডিউক সারগাস নিহত হন ____________।

২০। রুশ বিপ্লবীরা ১৯১৭ খ্রিস্টাব্দে প্রথম খাদ্যের দাবিতে মিছিল করে ____________ শহরে।

২১। রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় ____________।

২২। কেরেস্কি ____________ দলের সহায়তায় কর্নিলভের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করেন।

২৩। মেনশেভিক দলের প্রধান নেতা ছিলেন ____________।

২৪। ‘New Economic Policy’-র উদ্ভাবক ছিলেন ____________।

২৫। বিশ্বে প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় ____________।

২৬। ভার্সাই সন্ধির দ্বারা মেমেল বন্দরটি দেওয়া হয় ____________।

২৭। ভার্সাই সন্ধির দ্বারা ডানজিগ বন্দরটি ‘উন্মুক্ত বন্দর’ হিসেবে ____________ ঘোষণা করা হয়।

২৮। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ খ্রিস্টাব্দে শান্তি সম্মেলন বসে ____________ শহরে।

২৯। প্রথম বিশ্বযুদ্ধের পরে অস্ট্রিয়ার সঙ্গে মিত্রপক্ষ ____________-এর চুক্তি স্বাক্ষর করে।

৩০। ____________ সন্ধিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলা হয়।

৩১। ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা প্রথম শুরু হয় ____________।

৩২। ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মন্দার ফলে ____________ নামক ব্যাংকটি দেউলিয়া হয়ে পড়ে।

৩৩। ‘জাতিসংঘের জনক’ বলা হয় ____________-কে।

৩৪। মহামন্দার ফলে ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ____________।

৩৫। ভার্সাই সন্ধির বিরোধিতা করেছিল ____________।

৩৬। ____________ খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধ হয়।

৩৭। হিটলার ১৯৩৬ খ্রিস্টাব্দে ____________ দখল করেন।

৩৮। জার্মানরা ছিল ____________ জাতির অন্তর্ভুক্ত।

৩৯। ১৯২২ খ্রিস্টাব্দে ইতালির শাসনক্ষমতা দখল করেন ____________।

৪০। মুসোলিনি ১৯২৩ খ্রিস্টাব্দে ____________ করফু দ্বীপটি দখল করেন।

৪১। ইতালির মুদ্রা হল ____________।

৪২। ইহুদি জাতি ____________-এর চরম অত্যাচারের শিকার হয়।

৪৩। ‘স্বস্তিক’ ছিল ____________ দলের প্রতীক চিহ্ন।

৪৪। মুসোলিনি অ্যাবিসিনিয়া বা ইথিওপিয়া দখল করে ____________ খ্রিস্টাব্দে।

৪৫। ‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ স্বাক্ষরিত হয় ____________ খ্রিস্টাব্দে।

বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও

১। বিবৃতি: জার দ্বিতীয় আলেকজান্ডার বিভিন্ন দমনমূলক নীতি প্রত্যাহার করেন।

ব্যাখ্যা ১: তিনি উপলব্ধি করেন যে, দমননীতির দ্বারা পুরোনো ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয়।

ব্যাখ্যা ২: তিনি বিদ্রোহের চাপে দমননীতি প্রত্যাহারে বাধ্য হন।

ব্যাখ্যা ৩: তিনি এর দ্বারা সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করতে চান।

২। বিবৃতি: ভূমিদাসদের মুক্তি আইনে ত্রুটি ছিল।

ব্যাখ্যা ১: কৃষকরা তাদের প্রাপ্ত জমির জন্য সরাসরি জমিদারের হাতে ক্ষতিপূরণের অর্থ প্রদান করে।

ব্যাখ্যা ২: কৃষকরা মুক্তি পাওয়ার পর জমিদারদের অধীনে যায়।

ব্যাখ্যা ৩: কৃষকরা তাদের প্রাপ্ত জমির জন্য ন্যায্য মূল্যের চেয়ে বেশি মূল্য দিতে বাধ্য হয়।

৩। বিবৃতি: জার দ্বিতীয় নিকোলাস ‘অক্টোবর ইস্তাহার’ ঘোষণা করেন।

ব্যাখ্যা ১: জার রাশিয়ায় আমূল সংস্কার করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ২: জার আপসের মাধ্যমে বিপ্লব প্রতিহত করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ৩: জার রাশিয়ায় দ্রুত শিল্পবিপ্লব আনতে চেয়েছিলেন।

৪। বিবৃতি: লেনিন ১৯২১ খ্রিস্টাব্দে ‘নতুন অর্থনৈতিক নীতি’ ঘোষণা করেন।

ব্যাখ্যা ১: লেনিন নিজের ইচ্ছামতো দেশে এক নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ২: লেনিন শ্রমিকদের অন্যান্য শ্রেণির তুলনায় বেশি সুবিধা দিতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ৩: লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন।

৫। বিবৃতি: ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে।

ব্যাখ্যা ১: রুশবাসীরা যুদ্ধের বিরোধিতা করেছিল।

ব্যাখ্যা ২: যুদ্ধে অদক্ষ ভূমিদাসদের নিয়ে রুশ সেনাদল গঠিত হয়েছিল।

ব্যাখ্যা ৩: রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল।

৬। বিবৃতি: রাশিয়ার নভেম্বর বিপ্লব ‘সমাজতান্ত্রিক বিপ্লব’ নামে পরিচিত।

ব্যাখ্যা ১: এই বিপ্লবের দ্বারা জারতন্ত্রের পতনের সম্ভাবনা তৈরি হয়।

ব্যাখ্যা ২: বুর্জোয়া শ্রেণি জারতন্ত্রের পতন ঘটিয়ে শাসনক্ষমতা দখল করে।

ব্যাখ্যা ৩: এই বিপ্লবের দ্বারা বুর্জোয়াদের হাত থেকে সর্বহারা শ্রেণি শাসনক্ষমতা দখল করে নেয়।

৭। বিবৃতি: ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে রুশ বিপ্লব পরিপূর্ণতা পায়নি।

ব্যাখ্যা ১: এই বিপ্লবের দ্বারা রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যা ২: এই বিপ্লবের দ্বারা সর্বহারা শ্রেণির হাতে শাসনক্ষমতা আসে।

ব্যাখ্যা ৩: এই বিপ্লবের দ্বারা বুর্জোয়াদের হাতে শাসনক্ষমতা আসে।

৮। বিবৃতি: রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার প্রবল বিক্ষোভ তৈরি হয়।

ব্যাখ্যা ১: জার সরকার অ-রুশদের ওপর অত্যাচার শুরু করে।

ব্যাখ্যা ২: জার সরকার অ-রুশদের ওপর রুশ ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়।

ব্যাখ্যা ৩: জার সরকার অ-রুশদের রাশিয়া থেকে বিতাড়িত করার আদেশ দেয়।

৯। বিবৃতি: ১৮৭১-১৯১৩ খ্রিস্টাব্দকে ‘সশস্ত্র শান্তির যুগ’ বলে অভিহিত করা হয়।

ব্যাখ্যা ১: এই সময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যা ২: এই সময় শান্তির আড়ালে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে।

ব্যাখ্যা ৩: এই সময় বেশ কয়েকবার যুদ্ধ হয়।

১০। বিবৃতি: প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বের প্রথম ভয়ংকরতম যুদ্ধ।

ব্যাখ্যা ১: এই যুদ্ধ জল, স্থল ও আকাশ জুড়ে হয়েছিল।

ব্যাখ্যা ২: এই যুদ্ধে যে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও বিপুল পরিমাণ অর্থসম্পদ নষ্ট হয়, তা ইতিপূর্বে হয়নি।

ব্যাখ্যা ৩: এই যুদ্ধে প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করা হয়।

১১। বিবৃতি: ১৯৩১ খ্রিস্টাব্দে ‘হুভার স্থগিতকরণ’ ঘোষিত হয়েছিল।

ব্যাখ্যা ১: অর্থনৈতিক সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষার চেষ্টা করা হয়।

ব্যাখ্যা ২: ইউরোপের দেশগুলিকে ঋণ দেওয়া হয়।

ব্যাখ্যা ৩: আমেরিকার স্বার্থরক্ষা করা হয়।

১২। বিবৃতি: ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়।

ব্যাখ্যা ১: যুদ্ধ এড়াতে ইউরোপে শক্তি সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।

ব্যাখ্যা ২: জার্মানির অস্ত্রশস্ত্রগুলি দখল করে নেওয়া হয়।

ব্যাখ্যা ৩: জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্বশান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়।

১৩। বিবৃতি: স্পেনের গৃহযুদ্ধ ‘ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ নামে পরিচিত।

ব্যাখ্যা ১: স্পেনকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।

ব্যাখ্যা ২: ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে।

ব্যাখ্যা ৩: স্পেনে বিভিন্ন জাতির লোকেদের বসবাস ছিল।

১৪। বিবৃতি: হিটলার ১৯৩৯ খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন।

ব্যাখ্যা ১: হিটলার আপাতত রাশিয়ার সঙ্গে মিত্রতা রেখে পরবর্তীকালে রাশিয়াকে আক্রমণ করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ২: হিটলার রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব অটুট রাখতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ৩: হিটলার রাশিয়ার সহায়তায় আমেরিকাকে ধ্বংস করতে চেয়েছিলেন।

১৫। বিবৃতি: হিটলার ও মুসোলিনি স্পেনের বিদ্রোহী নেতা ফ্রাঙ্কোকে সমর্থন করেন।

ব্যাখ্যা ১: হিটলার ও মুসোলিনি উপলব্ধি করেছিলেন যে, ফ্রাঙ্কোর বিদ্রোহ ন্যায্য।

ব্যাখ্যা ২: ফ্রাঙ্কোকে সমর্থনের মাধ্যমে হিটলার ও মুসোলিনি নিজেদের একনায়ক শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ৩: হিটলার ও মুসোলিনি ভেবেছিলেন যে, ফ্রাঙ্কোকে সমর্থন না করলে ভবিষ্যতে ফ্রাঙ্কো তাঁদের আক্রমণ করবেন।

১৬। বিবৃতি: মুসোলিনি ১৯৩৭ খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেন।

ব্যাখ্যা ১: মুসোলিনি জাতিসংঘকে অপ্রয়োজনীয় মনে করেছিলেন।

ব্যাখ্যা ২: জাতিসংঘ মুসোলিনির অ্যাবিসিনিয়া দখল প্রতিরোধের চেষ্টা করায় তিনি ক্ষুব্ধ হন।

ব্যাখ্যা ৩: হিটলার মুসোলিনিকে জাতিসংঘ ত্যাগে বাধ্য করে।

সঠিক উত্তরটি নির্বাচন করো

১। রাশিয়ার সম্রাটকে বলা হয়- সুলতান / কাইজার / জার / চ্যান্সেলার।

২। রাশিয়ার কোন্ বংশের রাজারা ‘জার’ উপাধি গ্রহণ করতেন? রোমানভ / বুরবোঁ / হ্যাপ্সবার্গ / স্যাভয়।

৩। রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন- জার প্রথম আলেকজান্ডার / দ্বিতীয় আলেকজান্ডার / দ্বিতীয় নিকোলাস / চতুর্থ আইভান।

৪। রাশিয়ায় জারতন্ত্রের সূচনা করেন- মিখাইল রোমানভ / জার পিটার দ্য গ্রেট / দ্বিতীয় আলেকজান্ডার / চতুর্থ আইভান।

৫। জারতন্ত্রের অবসান ঘটেছিল- ১৯০৫ খ্রিস্টাব্দে / ১৯১৭ খ্রিস্টাব্দে / ১৯০০ খ্রিস্টাব্দে / ১৯২৭ খ্রিস্টাব্দে।

৬। ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয়- রাজা চতুর্থ আইভানকে / পিটার দ্য গ্রেটকে / মিরকে / আলেকজান্ডারকে।

৭। ‘উদারনৈতিক জার’ নামে পরিচিত ছিলেন- দ্বিতীয় নিকোলাস / প্রথম আলেকজান্ডার / দ্বিতীয় আলেকজান্ডার / প্রথম নিকোলাস।

৮। জার প্রথম নিকোলাসের পর রাশিয়ার রাজা হন- প্রথম আলেকজান্ডার / দ্বিতীয় আলেকজান্ডার / তৃতীয় আলেকজান্ডার / দ্বিতীয় নিকোলাস।

৯। রোমানভ বংশের পতন ঘটে কোন্ শাসকের আমলে? প্রথম নিকোলাস / দ্বিতীয় আলেকজান্ডার / প্রথম আলেকজান্ডার / দ্বিতীয় নিকোলাস।

১০। রাশিয়ার ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমির জন্য সরকারকে ক্ষতিপূরণ পরিশোধের সময় পেয়েছিল- ৪৯ বছর / ৩০ বছর / ২৫ বছর / ২০ বছর।

১১। বলশেভিক বিপ্লব নামে পরিচিত ছিল- নিহিলিস্ট আন্দোলন / নারোদনিক আন্দোলন / ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব / ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লব।

১২। রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন- প্রথম নিকোলাস / দ্বিতীয় নিকোলাস / দ্বিতীয় উইলিয়াম / চতুর্থ আইভান।

১৩। বলশেভিক দল গঠিত হয়- ১৮৯৮ খ্রি. / ১৯০৩ খ্রি. / ১৯০৫ খ্রি. / ১৯১৭ খ্রি.।

১৪। সোভিয়েত পার্লামেন্টের নাম- সংসদ / ডুমা / সেনেট / ডায়েট।

১৫। রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে নেতৃত্ব দেন- বলশেভিক দল / মেনশেভিক দল / নাৎসি দল / ইয়ং ইটালি দল।

১৬। রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল- ১৯০৫ খ্রিস্টাব্দে / ১৯১৭ খ্রিস্টাব্দে (মার্চ) / ১৯১১ খ্রিস্টাব্দে / ১৯১৭ খ্রিস্টাব্দে (নভেম্বর)।

১৭। প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়- ফ্রান্সে / জার্মানিতে / রাশিয়াতে / ইতালিতে।

১৮। কার নেতৃত্বে রাশিয়ায় ‘কালো সন্ত্রাসের রাজত্ব’ শুরু হয়? রাসপুটিনের / স্টোলিপিনের / কাউন্ট উইটির / ফাদার গ্যাপনের।

১৯। রাশিয়ার নৈরাজ্যবাদী চিন্তাবিদ ছিলেন- বাকুনিন / কার্ল মার্কস / টলস্টয় / তুর্গেনিভ।

২০। রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে গঠিত অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের বিচারবিভাগের দায়িত্ব পান- প্রিন্স লুভড্ / কেরেস্কি / লেনিন / স্টোলিপিন।

২১। লেনিন সম্পর্কে কোন্ উক্তিটি সত্য নয়? তার প্রকৃত নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ / তিনি বিপ্লবী রাশিয়ার NEP প্রবর্তন করেন / তাঁর নেতৃত্বেই ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চে রাশিয়ার মেনশেভিক বিপ্লব হয় / তিনি ‘এপ্রিল থিসিস’ প্রকাশ করেন।

২২। সুইটজারল্যান্ডের নির্বাসন থেকে লেনিনের রাশিয়ায় প্রত্যাবর্তন ঘটে ১৯১৭ সালের- ১৬ এপ্রিল / ২০ এপ্রিল / ১৫ জুলাই / ১৬ জুলাই।

২৩। ‘এপ্রিল থিসিস’-এর রচয়িতার নাম কী? কেরেস্কি / স্ট্যালিন / লেনিন / ট্রটস্কি।

২৪। রুশ আইনসভার বুর্জোয়া নেতারা শাসনক্ষমতা দখল করে- মার্চ মাসে / মে মাসে / অক্টোবর মাসে / নভেম্বর মাসে।

২৫। নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন- কেরেনস্কি / ট্রটস্কি / লেনিন / লুভভ।

২৬। রাশিয়ার বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন- প্রিন্স লুভভ / কেরেনস্কি / লেনিন / ট্রটস্কি।

২৭। রাশিয়ায় লালফৌজ-এর প্রতিষ্ঠাতা ছিলেন- লেনিন / কেরেনস্কি / ট্রটস্কি / কর্নিলভ।

২৮। রাশিয়ার লালফৌজ-এর নেতা ছিলেন- স্ট্যালিন / লেনিন / ট্রটস্কি / কেরেনস্কি।

২৯। সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন- লেনিন / ট্রটস্কি / প্রিন্স জর্জ লুভভ / কেরেনস্কি।

৩০। সোভিয়েত রাশিয়ার প্রথম বিদেশমন্ত্রী হন- লেনিন / ট্রটস্কি / প্রিন্স জর্জ লুভভ / কেরেনস্কি।

৩১। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল- পোল্যান্ড / চেকোস্লোভাকিয়া / আমেরিকা / সোভিয়েত রাশিয়া।

৩২। অষ্টাদশ শতকে রাশিয়ার গ্রামীণ সংগঠনগুলির নাম ছিল- ম্যানর / ক্লাব / শেভিচ / মির।

৩৩। মুক্ত ভূমিদাসদের ক্ষতিপূরণের অর্থের ওপর বার্ষিক সুদের হার ছিল- ৫% / ৬.৫% / ৮.৫% / ১০%।

৩৪। ১৯০৫ খ্রিস্টাব্দের জানুয়ারিতে সেন্ট পিটার্সবার্গে শ্রমিকদের শোভাযাত্রায় নেতৃত্ব দেন- ফাদার গ্যাপন / রাসপুটিন / টলস্টয় / তুর্গেনিভ।

৩৫। রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে ১৯০৫ খ্রিস্টাব্দের- ৩ জানুয়ারি / ৬ জানুয়ারি / ৯ জানুয়ারি / ২৩ জানুয়ারি।

৩৬। জারিনা আলেকজান্দ্রার ওপর সীমাহীন প্রভাব ছিল- লেনিনের / দ্বিতীয় নিকোলাসের / রাসপুটিনের / ফাদার গ্যাপনের।

৩৭। রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড (সেন্ট পিটার্সবার্গ) বিদ্রোহীদের দখলে চলে যায় ১৯১৭ খ্রিস্টাব্দের- ৮ মার্চ / ১১ মার্চ / ১২ মার্চ / ১৩ মার্চ।

৩৮। ৭ নভেম্বর (১৯১৭ খ্রি.) পেট্রোগ্রাডে লালফৌজের অভিযানে নেতৃত্ব দেন- প্রিন্স লুভভ / কেরেনস্কি / ট্রটস্কি / লেনিন।

৩৯। ‘আভান্তি’ পত্রিকাটির সম্পাদক ছিলেন- ইবার্ট / জেনারেল ফ্রাঙ্কো / হিটলার / মুসোলিনি।

৪০। সর্ব-স্লাভ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল- রাশিয়া / অস্ট্রিয়া / প্রাশিয়া / সার্বিয়া।

৪১। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়- ১৯১১ খ্রি. / ১৯১২ খ্রি. / ১৯১৩ খ্রি. / ১৯১৪ খ্রি.।

৪২। সেরাজেভো হত্যাকাণ্ড সংঘটিত হয়- ২৮ জুন, ১৯১৪ খ্রি. / ২৮ জুলাই, ১৯১৪ খ্রি. / ২৮ আগস্ট, ১৯১৪ খ্রি. / ২৮ সেপ্টেম্বর, ১৯১৪ খ্রি.।

৪৩। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল- মরক্কো সংকট / বলকান সংকট / আগাদির সংকট / সেরাজেভো হত্যাকাণ্ড।

৪৪। সেরাজেভো ছিল- সার্বিয়ার রাজধানী / বসনিয়ার রাজধানী / হাঙ্গেরির রাজধানী / অস্ট্রিয়ার রাজধানী।

৪৫। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ খ্রিস্টাব্দের- ২৮ জুন / ২৮ আগস্ট / ২৮ জুলাই / ২৮ সেপ্টেম্বর।

৪৬। আগাদির বন্দরে ‘প্যান্থার’ নামক যুদ্ধজাহাজ পাঠায়- জার্মানি / ফ্রান্স / রাশিয়া / ইংল্যান্ড।

৪৭। জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে ১৯১৮ খ্রিস্টাব্দের- ১১ সেপ্টেম্বর / ১১ অক্টোবর / ১১ নভেম্বর / ১১ ডিসেম্বর।

৪৮। কোন্ সময়কে ঐতিহাসিকরা ‘সশস্ত্র শান্তির যুগ’ বা ‘Era of Armed Peace’ বলে অভিহিত করেন? ১৯২০-১৯৩৯ খ্রি. পর্যন্ত / ১৮৭১-১৯১৩ খ্রি. পর্যন্ত / ১৯৩৯-১৯৪৫ খ্রি. পর্যন্ত / ১৯১৪-১৯১৮ খ্রি. পর্যন্ত।

৪৯। প্রথম বিশ্বযুদ্ধে স্লাভ জাতিগোষ্ঠীকে সমর্থন করেছিল- ফ্রান্স / রাশিয়া / জার্মানি / তুরস্ক।

৫০। ব্রেস্ট-লিটোভস্কের সন্ধি স্বাক্ষরিত হয়- ফ্রান্স-জার্মানির মধ্যে / রাশিয়া-জার্মানির মধ্যে / ইতালি-জার্মানির মধ্যে / ইংল্যান্ড-জার্মানির মধ্যে।

৫১। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল- ১৯১৮ খ্রি. / ১৯১৯ খ্রি. / ১৯২০ খ্রি. / ১৯২১ খ্রি.।

৫২। ভার্সাই সন্ধির দ্বারা পোজেন ও পশ্চিম প্রাশিয়া লাভ করে- অস্ট্রিয়া / ফ্রান্স / পোল্যান্ড / জার্মানি।

৫৩। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসে- আমেরিকা / রাশিয়া / ইংল্যান্ড / ফ্রান্স।

৫৪। ভার্সাই সন্ধির দ্বারা আলসাস ও লোরেইন লাভ করে- জার্মানি / ফ্রান্স / প্রাশিয়া / পোল্যান্ড।

৫৫। প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল- ১৯১৬ খ্রি. / ১৯১৭ খ্রি. / ১৯১৯ খ্রি. / ১৯২০ খ্রি.।

৫৬। ১৯২০ খ্রিস্টাব্দে ‘সেভরের সন্ধি’ স্বাক্ষরিত হয়- রাশিয়ার সঙ্গে / অস্ট্রিয়ার সঙ্গে / হাঙ্গেরির সঙ্গে / তুরস্কের সঙ্গে।

৫৭। ‘সভ্যতার সংকট’ গ্রন্থটির লেখক হলেন- দান্তে / রুশো / রবীন্দ্রনাথ ঠাকুর / অতীন বন্দ্যোপাধ্যায়।

৫৮। পোলিশ করিডর কোন্ দুই দেশকে বিভক্ত করেছে? ইস্ট ও ওয়েস্ট প্রাশিয়া / সার্বিয়া ও রোমেনিয়া / হাঙ্গেরি ও রোমেনিয়া / অস্ট্রিয়া ও হাঙ্গেরি।

৫৯। মহামন্দার অবসান ঘটানোর জন্য ‘বিশ্ব অর্থনৈতিক সম্মেলন’ আয়োজিত হয়েছিল- লন্ডনে / হল্যান্ডে / ইউক্রেনে / কিউবাতে।

৬০। মুসোলিনির উপাধি ছিল- জার / কাইজার / ফুয়েরার / ইল ডুচে।

৬১। ফ্যাসিবাদের উত্থান হয়- ইটালিতে / স্পেনে / রাশিয়ায় / বুলগেরিয়াতে।

৬২। হিটলারের তৈরি নাৎসি দলের পুরো নাম হল- জার্মান সোশ্যালিস্ট ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি / ন্যাশনাল জার্মান সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি / ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি / ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি অব জার্মান।

৬৩। মুসোলিনি ইটালিতে ক্ষমতা লাভ করেন- ১৯২২ খ্রিস্টাব্দে / ১৯২৩ খ্রিস্টাব্দে / ১৯২৪ খ্রিস্টাব্দে / ১৯২৫ খ্রিস্টাব্দে।

৬৪। ‘ফ্যাসেস’ কথার অর্থ হল- সততা / শক্তি / নিয়মানুবর্তিতা / নিষ্ঠা।

৬৫। জার্মানিতে নাৎসি দলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন- বিসমার্ক / হিটলার / জেনারেল ফ্রাঙ্কো / এদের কেউ নন।

৬৬। হিটলার ১৯৩৫ খ্রিস্টাব্দে কোন্ স্থান দখল করেন? চেকোস্লোভাকিয়া / অস্ট্রিয়া / রাইনল্যান্ড / সার অঞ্চল।

৬৭। হিটলারের প্রচার-সচিব ছিলেন- গোয়েবল্স / হিমলার / আইখম্যান / হেরেনভক।

৬৮। স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা ছিলেন- কুই রোগা / জেনারেল ফ্রাঙ্কো / আজানা / জামোরা।

৬৯। জেনারেল ফ্রাঙ্কো ছিলেন- স্পেনের রাষ্ট্রনায়ক / রাশিয়ার রাষ্ট্রনায়ক / ফ্রান্সের রাষ্ট্রনায়ক / ইটালির রাষ্ট্রনায়ক।

৭০। স্পেনের গৃহযুদ্ধে জয়লাভ করেন- জেনারেল ফ্রাঙ্কো / কুই রোগা / আজানা / জামোরা।

৭১। স্পেনের গৃহযুদ্ধ (১৯৩৬-৩৮ খ্রি.)-কে ‘ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ বলেছেন- সি ডি এম কেটেলবি / জি এ ক্রেগ / ল্যাংসাম / লিপসন।

৭২। নাৎসি দলের গুপ্ত পুলিশবাহিনীর (গেস্টাপো) প্রধান ছিলেন- গোয়েবল্স / হিমলার / ইভা ব্রাউন / এরনেস্ট র্যোমে।

আরও পড়ুন প্রয়োজনে
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন