আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার । Adorini Golper MCQ Question Answer

1। জয়রাম মুখোপাধ্যায় কাদের সমগোত্রীয় নন?
(ক) সৎ ব্রাহ্মণদের
(খ) মুরগিখোর ব্রাহ্মণদের
(গ) লোভী ব্রাহ্মণদের
(ঘ) ঠগ ব্রাহ্মণদের।
উত্তরঃ মুরগিখোর ব্রাহ্মণদের ✓
2। কে এক জোড়া নতুন বলদ কিনেছে?
(ক) পীরগঞ্জের মেজোবাবু
(খ) উমাচরণ লাহিড়ী
(গ) ইমামদ্দি শেখ
(ঘ) নগেন্দ্রবাবু।
উত্তরঃ ইমামদ্দি শেখ ✓
3। জয়রাম মোক্তারের দেহের গড়ন-
(ক) বেঁটে ছাঁদের
(খ) লম্বা ছাঁদের
(গ) রোগাটে
(ঘ) স্থূল প্রকৃতির।
উত্তরঃ লম্বা ছাঁদের ✓
4। “একদিন সংবাদ আসিল,”- কী সংবাদ এল?
(ক) জ্যেষ্ঠ পুত্রের অসুস্থতার সংবাদ
(খ) আদরিণীর অসুস্থতার সংবাদ
(গ) আদরিণীর বিক্রি হয়ে যাওয়ার সংবাদ
(ঘ) কনিষ্ঠ পুত্রের বিএ পরীক্ষায় ফেল করার সংবাদ
উত্তরঃ কনিষ্ঠ পুত্রের বিএ পরীক্ষায় ফেল করার সংবাদ ✓
5। জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোন্ পরীক্ষায় ফেল করেছিল?
(ক) এলএ
(খ) বিএ
(গ) এমএ
(ঘ) ম্যাট্রিক
উত্তরঃ বিএ ✓
6। মোক্তারির ব্যবসা করে জয়রাম কী কী করেছিলেন?
(ক) পাকা দালান কোঠা, বাগান, পুকুর
(খ) পাকা বাড়ি, ঘোড়াশাল, হাতিশাল
(গ) নিজস্ব বাড়ি ও মস্ত একটি মিষ্টির দোকান
(ঘ) বাগান, দালান কোঠা, বসতবাড়ি।
উত্তরঃ পাকা দালান কোঠা, বাগান, পুকুর ✓
7। বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল?
(ক) পীরগঞ্জের মেলায়
(খ) বীরপুরের মেলায়
(গ) রসুলগঞ্জের মেলায়
(ঘ) করিমগঞ্জের মেলায়।
উত্তরঃ রসুলগঞ্জের মেলায় ✓
8। মোক্তার মহাশয়ের কনিষ্ঠ পুত্রটি পড়াশোনা করছে-
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) মুম্বাইয়ে
(ঘ) কোটায়।
উত্তরঃ কলকাতায় ✓
9। বামুনহাটে মেলা হয়-
(ক) কার্তিক সংক্রান্তিতে
(খ) পয়লা বৈশাখে
(গ) চৈত্র সংক্রান্তিতে
(ঘ) মকর সংক্রান্তিতে
উত্তরঃ চৈত্র সংক্রান্তিতে ✓
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট
10। বামুনহাটের মেলাটি সংক্রান্তির কতদিন আগে বসে?
(ক) দশ দিন
(খ) পনেরো দিন
(গ) কুড়ি দিন
(ঘ) এক মাস
উত্তরঃ পনেরো দিন ✓
11। জয়রাম, মহারাজের সঙ্গে কীসে চড়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন?
(ক) হস্তীপৃষ্ঠে
(খ) পালকিতে
(গ) মোটরগাড়িতে
(ঘ) গোরুর গাড়িতে।
উত্তরঃ হস্তীপৃষ্ঠে ✓
12। আদরিণীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় আর কতদিন জীবিত ছিলেন?
(ক) দুই মাস
(খ) তিন মাস
(গ) চার মাস
(ঘ) পাঁচ মাস।
উত্তরঃ দুই মাস ✓
13। জয়রাম মোক্তার চিঠি মারফত প্রার্থনা করেছিলেন-
(ক) একটি পালকি
(খ) একটি ঘোড়ায় টানা গাড়ি
(গ) একটি গোরুর গাড়ি
(ঘ) একটি হস্তী।
উত্তরঃ একটি হস্তী। ✓
14। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স, কোন্ বয়সের গন্ডি পার করেছে?
(ক) চল্লিশের
(খ) ষাটের
(গ) সত্তরের
(ঘ) পঞ্চাশের।
উত্তরঃ পঞ্চাশের। ✓
15। জয়রাম বৈঠকখানায় কখন এলেন?
(ক) দিনান্তে
(খ) পুজো শেষ করে
(গ) জলযোগান্তে
(ঘ) নৈশভোজের পরে।
উত্তরঃ জলযোগান্তে ✓
16। জলযোগান্তে জয়রাম মোক্তার এসে বসলেন-
(ক) শয়নকক্ষে
(খ) ঠাকুরদালানে
(গ) বেঞ্চিতে
(ঘ) বৈঠকখানায়।
উত্তরঃ বৈঠকখানায়। ✓
17। কত পথ অতিক্রম করার পর আদরিণী পীড়া বোধ করেছিল?
(ক) তিন ক্রোশ
(খ) চার ক্রোশ
(গ) পাঁচ ক্রোশ
(ঘ) সাত ক্রোশ।
উত্তরঃ সাত ক্রোশ। ✓
18। লোকমত অনুযায়ী আদরিণীকে বিক্রি করে দিলে মাসে জয়রামের কত টাকা সাশ্রয় হত?
(ক) ত্রিশ চল্লিশ টাকা
(খ) কুড়ি ত্রিশ টাকা
(গ) পঞ্চাশ ষাট টাকা
(ঘ) এক শত টাকা।
উত্তরঃ ত্রিশ চল্লিশ টাকা ✓
19। জয়রাম মোক্তারের ক-টি পুত্র?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ তিনটি ✓
20। কোথায় একজন ডেপুটির সঙ্গে জয়রাম মোক্তারের বচসা বাধে?
(ক) পীরগঞ্জে
(খ) উচ্চ আদালতে
(গ) বৈঠকখানায়
(ঘ) এজলাসে।
উত্তরঃ এজলাসে। ✓
21। মোক্তারি ব্যবসার শুরুর দিকে জয়রাম মোক্তারের রান্না করে দিতেন কে?
(ক) একজন রান্নার ঠাকুর
(খ) জয়রামের স্ত্রী
(গ) জয়রামের সহকর্মী
(ঘ) জয়রাম নিজ হাতেই রাঁধতেন।
উত্তরঃ জয়রাম নিজ হাতেই রাঁধতেন। ✓
22। জয়রাম মোক্তার জরিমানা আদেশের বিরুদ্ধে লড়েছিলেন-
(ক) জেলাকোর্টে
(খ) গ্রাম-আদালতে
(গ) হাইকোর্টে
(ঘ) সুপ্রিমকোর্টে।
উত্তরঃ হাইকোর্টে ✓
23। চিঠির পাঠটি কী ছিল?
(ক) “প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন্মহারাজ শ্রীনরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিতজনপ্রতিপালকেষু”
(খ) “মহারাজ শ্রীনরেশচন্দ্র রায়চৌধুরীর চরণকমলে আশ্রয়প্রার্থী”
(গ) “হস্তীপ্রার্থনাপূর্বক নিবেদন”
(ঘ) “প্রতাপশালী শ্রীমন্মহারাজ শ্রীগিরীশচন্দ্র রায়চৌধুরীর পদকমলে আশ্রিত”।
উত্তরঃ “প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন্মহারাজ শ্রীনরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিতজনপ্রতিপালকেষু” ✓
24। কল্যাণীর বিবাহ স্থির হয়েছে-
(ক) ১০ই জ্যৈষ্ঠ
(খ) ১০ই মাঘ
(গ) ১০ই শ্রাবণ
(ঘ) ১০ই অগ্রহায়ণ।
উত্তরঃ ১০ই জ্যৈষ্ঠ ✓
25। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস-
(ক) বরিশাল
(খ) খুলনা
(গ) যশোর
(ঘ) ঢাকায়।
উত্তরঃ যশোর ✓
26। কবে আদরিণী মেলা থেকে ঘরে ফিরে আসল?
(ক) ৪ঠা বৈশাখ
(খ) ৩রা বৈশাখ
(গ) ২রা বৈশাখ
(ঘ) ১লা বৈশাখ।
উত্তরঃ ১লা বৈশাখ। ✓
27। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল-
(ক) পাঁচ টাকা
(খ) সাত টাকা
(গ) নয় টাকা
(ঘ) দশ টাকা।
উত্তরঃ পাঁচ টাকা ✓
28। হস্তিনীর নাম কী?
(ক) মঙ্গলা
(খ) আদরিণী
(গ) গজগামিনী
(ঘ) মালিনী।
উত্তরঃ আদরিণী ✓
29। জয়রাম মোক্তার কী কিনবেন বলে লোক পাঠালেন?
(ক) হাতি
(খ) ঘোড়া
(গ) বলদ
(ঘ) জমি।
উত্তরঃ হাতি ✓
30। আদরিণী ছিল একটি-
(ক) মদ্দা হাতি
(খ) বুড়ো হাতি
(গ) অসুস্থ হাতি
(ঘ) মাদী হাতি।
উত্তরঃ মাদী হাতি। ✓
31। প্রতি রবিবার অপরাহ্ণকালে মোক্তার মশায়ের বৈঠকখানায় কীসের আড্ডা বসত?
(ক) চা-সিঙাড়ার
(খ) দাবার
(গ) তাস-পাশার
(ঘ) সুরাপানের।
উত্তরঃ তাস-পাশার ✓
32। আদরিণীর খোরাকি ছিল-
(ক) ১ টাকা
(খ) ২ টাকা
(গ) ৩ টাকা
(ঘ) ৪ টাকা
উত্তরঃ ১ টাকা ✓
33। পাড়ার যুবক-বৃদ্ধগণ মোক্তার মশায়ের বৈঠকখানায় তাস-পাশা খেলতে আসতেন-
(ক) প্রতি শনিবার
(খ) প্রতি বুধবার
(গ) প্রতি শুক্রবার
(ঘ) প্রতি রবিবার।
উত্তরঃ প্রতি রবিবার। ✓
34। যেসকল জমিদারদের কাছে হাতি ছিল, তারা শহর থেকে কত দূরে অবস্থান করতেন?
(ক) পাঁচ ক্রোশ
(খ) ছয়-সাত ক্রোশ
(গ) এক ক্রোশ
(ঘ) দুই-তিন ক্রোশ।
উত্তরঃ দুই-তিন ক্রোশ। ✓
35। মহারাজ নরেশচন্দ্র, জয়রাম মোক্তারকে হাতির বদলে কীসে চড়ে বিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে বলেছিলেন?
(ক) ঘোড়ার গাড়িতে
(খ) পালকিতে
(গ) পায়ে হেঁটে
(ঘ) গোরুর গাড়িতে।
উত্তরঃ গোরুর গাড়িতে। ✓
36। মোট কত টাকা হলেই কল্যাণীর বিবাহ হতে পারত?
(ক) তিন হাজার টাকা
(খ) আড়াই হাজার টাকা
(গ) দেড় হাজার টাকা
(ঘ) এক হাজার টাকা
উত্তরঃ আড়াই হাজার টাকা ✓
37। পত্রবাহক ভৃত্যটি, জয়রাম মোক্তারের চিঠিখানি কাকে গিয়ে দিয়েছিল?
(ক) মহারাজ নরেশচন্দ্রকে
(খ) দেওয়ানজীকে
(গ) মন্ত্রীকে
(ঘ) দ্বারপালকে।
উত্তরঃ দেওয়ানজীকে ✓
38। জয়রাম মোক্তারের কোন্ পুত্রটি পাঠরত ছাত্র?
(ক) জ্যেষ্ঠ
(খ) মধ্যম
(গ) কনিষ্ঠ
(ঘ) সবকটিই।
উত্তরঃ কনিষ্ঠ ✓
39। মাদী হাতিটি কার?
(ক) রাধাচরণ লাহিড়ীর
(খ) রামতনু লাহিড়ীর
(গ) উমাচরণ লাহিড়ীর
(ঘ) রমাচরণ লাহিড়ীর।
উত্তরঃ উমাচরণ লাহিড়ীর ✓
40। পাঁচ টাকা জরিমানার হুকুম মকুব করতে জয়রাম মুখোপাধ্যায়কে ব্যয় করতে হয়েছিল –
(ক) ১৭০০ টাকা
(খ) ১৫০০ টাকা
(গ) ২০০০ টাকা
(ঘ) ১৮০০ টাকা।
উত্তরঃ ১৭০০ টাকা ✓
41। মোক্তারি করতে এসে জয়রাম কত টাকায় বাসা ভাড়া নিয়েছিল?
(ক) তেরো টাকায়
(খ) তেরো সিকায়
(গ) তেত্রিশ টাকায়
(ঘ) আট সিকায়।
উত্তরঃ তেরো সিকায় ✓
42। প্রতি রবিবার কোন্ সময়ে মোক্তার মশায়ের বৈঠকখানায় তাস-পাশার আড্ডা বসত?
(ক) অপরাহ্ণকালে
(খ) বৈকালে
(গ) প্রদোষকালে
(ঘ) সন্ধ্যাকালে।
উত্তরঃ অপরাহ্ণকালে ✓
43। পাঁচ বছর পরে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল-
(ক) ষাট বছর
(খ) পঁয়ষট্টি বছর
(গ) সত্তর বছর
(ঘ) পঁচাত্তর বছর।
উত্তরঃ ষাট বছর ✓
44। আদরিণীর সম্মুখে ধামায় করে রাখা হয়েছিল-
(ক) সাপটা চাল
(খ) ঝিঙেশাল চাল
(গ) কনকপাণি চাল
(ঘ) আলোচাল।
উত্তরঃ আলোচাল। ✓
45। জয়রাম রবিবারের আহ্নিক পুজো সমাপন করলেন-
(ক) দুপুর ২টোয়
(খ) বেলা ৯টায়
(গ) দুপুর ১২টায়
(ঘ) বেলা ১১টায়।
উত্তরঃ বেলা ৯টায় ✓
46। দেওয়ানজী চিঠিটি নিয়ে কার কাছে গিয়েছিলেন?
(ক) মহারাজের পরামর্শদাতার কাছে
(খ) মহারাজের প্রধানমন্ত্রীর কাছে
(গ) মহারাজের কাছে
(ঘ) মহারানির কাছে।
উত্তরঃ মহারাজের কাছে ✓
47। কোন্ পূজো জয়রাম মুখুজ্জে ঘটা করে করেন?
(ক) বাৎসরিক পুজো
(খ) শ্রাবণ মাসের পুজো
(গ) সংক্রান্তির পুজো
(ঘ) রবিবার সকালের আহ্নিক পুজো।
উত্তরঃ রবিবার সকালের আহ্নিক পুজো। ✓
48। মাহুতের খোরাকি ছিল-
(ক) একুনে ৩
(খ) একুনে ৪
(গ) ৩ টাকা
(ঘ) ১ টাকা
উত্তরঃ একুনে ৪ ✓
49। যাত্রার আগের দিন জয়রাম, আদরিণীর জন্য আনিয়ে রেখেছিলেন-
(ক) দুই টাকার রাজভোগ
(খ) দুই মন আলোচাল
(গ) দুই টাকার রসগোল্লা
(ঘ) এক ডজন কলা।
উত্তরঃ দুই টাকার রসগোল্লা ✓
50। ক-দিনের জন্য হস্তী প্রার্থনা করে পত্র লেখেন জয়রাম মোক্তার?
(ক) একদিন
(খ) দুই-তিনদিন
(গ) চার-পাঁচদিন
(ঘ) সাতদিন।
উত্তরঃ দুই-তিনদিন ✓
আরো পড়ুন : জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর
51। হস্তী ভাড়ার বিজ্ঞাপন ‘আদরিণী’ গল্পের কোন্ পরিচ্ছেদে আছে?
(ক) তৃতীয়
(খ) চতুর্থ
(গ) পঞ্চম
(ঘ) ষষ্ঠ
উত্তরঃ পঞ্চম ✓
52। উমাচরণ লাহিড়ী তাঁর মাদী হাতিটির কত টাকা দাম হাঁকিয়েছিলেন?
(ক) পাঁচ হাজার টাকা
(খ) এক হাজার টাকা
(গ) দু হাজার টাকা
(ঘ) তিন হাজার টাকা।
উত্তরঃ দু হাজার টাকা ✓
53। জয়রাম মোক্তার বাড়ি এসে দেখলেন একটি এঁড়ে বাছুর প্রসব করেছে তাঁর-
(ক) কুমুদ গাই
(খ) রাধী গাই
(গ) মঙ্গলা গাই
(ঘ) আদরিণী গাই।
উত্তরঃ মঙ্গলা গাই ✓
54। বামুনহাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলা কত দূরে?
(ক) ৮ ক্রোশ দক্ষিণে
(খ) ১০ ক্রোশ পূর্বে
(গ) ১০ ক্রোশ উত্তরে
(ঘ) ৯ ক্রোশ পূর্বে।
উত্তরঃ ১০ ক্রোশ উত্তরে ✓
55। কল্যাণীর বিবাহে কন্যাপক্ষের খরচ হত আনুমানিক-
(ক) চার হাজার টাকা
(খ) তিন হাজার টাকা
(গ) পাঁচশত টাকা
(ঘ) দুইশত টাকা
উত্তরঃ পাঁচশত টাকা ✓
56। কোন্ নদী নৌকাপথে পার হয়ে মোক্তারি করতে আসতে হয়েছিল জয়রামকে?
(ক) গঙ্গা
(খ) যমুনা
(গ) পদ্মা
(ঘ) কাবেরী।
উত্তরঃ পদ্মা ✓
57। জয়রাম মোক্তার কোন্ দিনের সকালের পুজো ঘটা করে করেন?
(ক) রবিবার
(খ) সোমবার
(গ) বৃহস্পতিবার
(ঘ) মঙ্গলবার।
উত্তরঃ রবিবার ✓
58। কী কারণে জয়রাম মোক্তারের জরিমানা হয়েছিল?
(ক) ট্রাফিক নিয়ম না মানার জন্যে
(খ) আদালত-অবমাননার জন্য
(গ) মহারাজ প্রবর্তিত নিয়ম লঙ্ঘনের জন্য
(ঘ) প্রহারের দায়ে।
উত্তরঃ আদালত-অবমাননার জন্য ✓
59। হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হত-
(ক) ১০-১৫ টাকা
(খ) ১৫-২০ টাকা
(গ) ২০-২৫ টাকা
(ঘ) ৩০-৪০ টাকা
উত্তরঃ ১৫-২০ টাকা ✓
60। মঙ্গলা গাই প্রসব করেছে একটি-
(ক) এঁড়ে বাছুর
(খ) বকনা বাছুর
(গ) অন্ধ বাছুর
(ঘ) কালো বাছুর।
উত্তরঃ এঁড়ে বাছুর ✓
61। কার নামে এঁড়ে বাছুরটির নামকরণ করা হয়েছিল?
(ক) কুঞ্জবিহারীর
(খ) নগেন ডাক্তারের
(গ) হাকিমের
(ঘ) ডেপুটিবাবুর।
উত্তরঃ ডেপুটিবাবুর। ✓
62। কল্যাণীর হবু পাত্রের পণের চাহিদা ছিল-
(ক) পাঁচশত টাকা
(খ) এক হাজার টাকা
(গ) দুই হাজার টাকা
(ঘ) তিন হাজার টাকা
উত্তরঃ দুই হাজার টাকা ✓
63। মোক্তারি করতে আসার সময় জয়রামের কাছে ছিল-
(ক) একটি হস্তী
(খ) পাঁচ আনা পয়সা ও স্বল্প কিছু আহার
(গ) একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি
(ঘ) কয়েকটি কোম্পানির কাগজ।
উত্তরঃ একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ✓
64। জয়রাম মুখোপাধ্যায় কীরকম হস্তী চেয়েছিলেন?
(ক) বলবান
(খ) শান্ত ও ধীর
(গ) সুবোধ ও সুশীল
(ঘ) মস্ত বড়ো।
উত্তরঃ সুবোধ ও সুশীল ✓
65। চিঠি লেখার সময় মুখুজ্জে মশায় হাতে কী তুলে নিলেন?
(ক) কাগজ পেনসিল
(খ) কাগজ কলম
(গ) কালি কলম
(ঘ) ফাউন্টেন পেন।
উত্তরঃ কাগজ কলম ✓
66। কী দিয়ে আদরিণীর ললাট রাঙানো হল?
(ক) লাল রং
(খ) আবির
(গ) তৈল ও সিন্দুর
(ঘ) ঘৃত ও সিন্দুর।
উত্তরঃ তৈল ও সিন্দুর ✓
67। নৌকাপথে পদ্মা পার হয়ে জয়রাম মুখুয্যে কীসে চড়েছিলেন?
(ক) ঘোড়ার গাড়ি
(খ) পালকি
(গ) হাতি
(ঘ) গোরুর গাড়ি।
উত্তরঃ গোরুর গাড়ি। ✓
68। একদিন এজলাসে জয়রাম মোক্তারের সঙ্গে কার বচসা বাধে?
(ক) এক মোক্তারের
(খ) এক ডেপুটির
(গ) এক জজসাহেবের
(ঘ) এক মক্কেলের।
উত্তরঃ এক ডেপুটির ✓
69। হস্তিনী কখন এসেছিল?
(ক) সকাল পাঁচটায়
(খ) বেলা নটায়
(গ) বেলা সাতটায়
(ঘ) বেলা দশটায়।
উত্তরঃ বেলা সাতটায় ✓
70। খুনি মোকদ্দমা কতদিন চলেছিল?
(ক) পাঁচদিন
(খ) চারদিন
(গ) তিনদিন
(ঘ) দুদিন।
উত্তরঃ তিনদিন ✓
71। জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি অত্যন্ত-
(ক) কঠোর
(খ) কোমল
(গ) স্নেহপ্রবণ
(ঘ) কোমল ও স্নেহপ্রবণ।
উত্তরঃ কোমল ও স্নেহপ্রবণ। ✓
72। হাতির ভাড়া রোজ কত টাকা ধার্য করা হয়েছিল?
(ক) ৫ টাকা
(খ) ৪ টাকা
(গ) ৩ টাকা
(ঘ) ২ টাকা
উত্তরঃ ৩ টাকা ✓
73। কবে আদরিণীকে মেলায় পাঠানোর দিন স্থির করা হয়েছিল?
(ক) সংক্রান্তির পরে
(খ) মেলার শেষদিনে
(গ) মেলার শুরুর দিনে
(ঘ) সংক্রান্তির এক সপ্তাহ আগে।
উত্তরঃ সংক্রান্তির এক সপ্তাহ আগে। ✓
74। উমাচরণ লাহিড়ীর নিবাস-
(ক) পীরগঞ্জে
(খ) মতিগঞ্জে
(গ) নিশিপুরে
(ঘ) বীরপুরে।
উত্তরঃ বীরপুরে। ✓
75। চৈত্র সংক্রান্তিতে বড়ো মেলা হয় কোথায়?
(ক) পীরগঞ্জে
(খ) বামুনহাটে
(গ) বীরপুরে
(ঘ) চৌধুরীপাড়ায়
উত্তরঃ বামুনহাটে ✓
76। কোথা থেকে আড়াই হাজার টাকার সংস্থান করা জয়রাম মুখোপাধ্যায়ের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল?
(ক) মহারাজ নরেশচন্দ্রের কাছ থেকে
(খ) কোম্পানির কাগজ থেকে
(গ) হস্তী ভাড়ার টাকা থেকে
(ঘ) হবু পাত্রের থেকে
উত্তরঃ কোম্পানির কাগজ থেকে ✓