ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো

ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো
ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো।

ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি

স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান: ১৯৪২ খ্রিস্টাব্দের ৮ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে গান্ধিজি-সহ জাতীয় কংগ্রেসের নেতারা একে একে গ্রেফতার হন। নেতৃত্বের অভাবে জনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে ও ব্রিটিশ পুলিশের থানাগুলি আক্রমণ করতে থাকে।

মিশ্র আন্দোলন: গান্ধিজি ১৯৩০ খ্রিস্টাব্দের আইন অমান্যের মতো একটি অহিংস আন্দোলনের ডাক দিলেও ভারত ছাড়ো আন্দোলন শুরুই হয়েছিল আক্রমণাত্মক ও হিংস্র পদ্ধতিতে।

নির্দিষ্ট কর্মসূচিহীন আন্দোলন: ভারত ছাড়ো আন্দোলনে নির্দিষ্ট কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। বরং এই আন্দোলনের কর্মসূচিতে অহিংস গণ আন্দোলন ও সহিংস বিপ্লবী কার্যকলাপের এক মিশ্রণ লক্ষ করা যায়।

অন্যান্য রাজনৈতিক দলের উদাসীনতা:
কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক সংগঠন, যেমন- মুসলিম লিগ, কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে তেমন আগ্রহ দেখায়নি। ফলে আগের আন্দোলনগুলির মতো কংগ্রেসের সঙ্গে অন্য কোনো সংগঠনের মতপার্থক্য দেখা দেয়নি।

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment