চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো? চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পটভূমি আলোচনা করো।

চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো? চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পটভূমি আলোচনা করো
চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো? চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পটভূমি আলোচনা করো।

চিরস্থায়ী বন্দোবস্ত

ওয়ারেন হেস্টিংস-এর পাঁচসালা বন্দোবস্ত (১৭৭২-৭৭ খ্রি.) এবং একসালা বন্দোবস্তের (১৭৭৭-৮৯ খ্রি.) মধ্যে যে-সমস্ত ত্রুটি দেখা দেয় তা দূর করার জন্য পিটের ভারত শাসন আইনে একটি স্থায়ী ভূমি বন্দোবস্তের প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীকালে লর্ড কর্নওয়ালিস জন শোরের সুপারিশ গ্রহণ করে ১৭৯০ খ্রিস্টাব্দে দশ বছরের জন্য একটি জমি বন্দোবস্ত করেন, যা দশসালা বন্দোবস্ত নামে পরিচিত হয়। ইংল্যান্ডের বিচারক সভার অনুমোদন লাভের পর লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দের ২২ মার্চ বাংলা, বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। 

শর্তাবলি: এই বন্দোবস্ত অনুযায়ী জমির র উপর জমিদারদের বংশানুক্রমিক অধিকার স্বীকৃত হয়, রাজস্বের হার নির্দিষ্ট হয় এবং ভূমিরাজস্বের পরিমাণ নির্ধারিত হয়।

চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য

এই বন্দোবস্ত গ্রহণের উদ্দেশ্যগুলি হল-

ইংরেজ সমর্থক গোষ্ঠীর উদ্ভব:
কর্নওয়ালিস মনে করতেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ইংরেজ অনুগামী এক শ্রেণির উদ্ভব হবে, যাদের সমর্থনে ব্রিটিশ সাম্রাজ্য প্রদেশে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে।

আয় সুনিশ্চিত:
এই বন্দোবস্তে জমিদারগণ নির্দিষ্ট পরিমাণ রাজস্ব বছরের নির্দিষ্ট দিনে জমা দিতে বাধ্য থাকবে। ফলে সরকারের আয়ও যেমন সুনিশ্চিত হবে, আবার কোম্পানির বাজেট তৈরিতেও সুবিধা হবে।

কৃষির উন্নতি:
লর্ড কর্নওয়ালিস মনে করতেন যে, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা জমির মালিকানা পাবে এবং জমির উন্নতিতে মনোনিবেশ করবে। ফলে কৃষির উন্নতি ঘটবে এবং দেশ সমৃদ্ধ হবে।

চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের প্রেক্ষাপট বা পটভূমি

বিভিন্ন কারণে ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়, যেমন-

হেস্টিংস প্রবর্তিত ভূমি বন্দোবস্তের ত্রুটি: ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত পাঁচসালা বন্দোবস্ত (১৭৭২-৭৭ খ্রি.) এবং একসালা বন্দোবস্তে (১৭৭৭-৮৯ খ্রি.) প্রজাদের উপর অত্যাচার বৃদ্ধি পায় এবং জমিদারদের উচ্ছেদ ঘটে। এর ফলে জমি বন্দোবস্তের অবনতি ঘটে এবং অন্যদিকে বিভিন্ন ত্রুটি থাকায় সমস্যা সমাধানের জন্য ইংল্যান্ডের পরিচালক সভা স্থায়ীভাবে ভূমি বন্দোবস্ত প্রবর্তনের নির্দেশ দেয়।

দশসালা বন্দোবস্ত :
লর্ড কর্নওয়ালিস জন শোরের সুপারিশ গ্রহণ করে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদারদের সঙ্গে দশ বছর মেয়াদি বন্দোবস্ত (দশসালা বন্দোবস্ত-১৭৯০ খ্রি.) প্রবর্তন করেন। পরে তা ইংল্যান্ডের বিচারকমণ্ডলীর অনুমোদন লাভ করে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয় (২২ মার্চ, ১৭৯৩ খ্রি.)।

আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন