আমার দরকার শুধু গাছ দেখা -বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন?

আমার দরকার শুধু গাছ দেখা"-বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন
আমার দরকার শুধু গাছ দেখা”-বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন?

বক্তা

‘আমি দেখি’ কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশটির বক্তা হলেন কবি শক্তি চট্টোপাধ্যায়।

গাছ দেখার প্রয়োজনীয়তা

গাছ মানুষের পরম আত্মীয়; ফল, ফুল, ঔষধি, অক্সিজেনের জোগানদাতা। কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের অরণ্য ধ্বংসের প্রতিকার চান। তিনি উপলব্ধি করেছেন শহরের গভীর অসুখ। কবিও এই নগরের রোগাক্রান্ত জনসমাজের একজন। তাঁর এই চাহিদা সর্বজনীন। শহরের এই ব্যাধির ক্রমমুক্তির একমাত্র উপায় গাছ। তাই কবি আদেশ দেন সমগ্র শহরবাসীকে- “গাছগুলো তুলে আনো, বাগানে বসাও।” কবি গাছ দেখতে চান। দূষিত নগরের মুমূর্ষু মানুষদের মধ্যেও যেন কবি দিয়ে যেতে চান সেই সবুজের প্রাণের ছোঁয়া।
আরও পড়ুন প্রয়োজনে
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন