সংলাপ লেখার নিয়ম

সংলাপ লেখার নিয়ম
সংলাপ লেখার নিয়ম

সংলাপ কী

ভারতীয় আলংকারিক বিশ্বনাথ তাঁর ‘সাহিত্য দর্পণ’ গ্রন্থে সংলাপের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, ‘সংলাপ: স্যাদ গভীরোক্তির্নানাভাব সমাশ্রয়ঃ অর্থাৎ, নানাভাবের ব্যঞ্জনাপূর্ণ উক্তিই হল সংলাপ। দশম শ্রেণির পাঠ্যসূচিতে গৃহীত ‘সংলাপ রচনা’ আসলে দুটি চরিত্রের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে কথাবার্তা চালানো বা কথোপকথন।

সংলাপ রচনার কিছু নিয়ম

সংলাপ রচনার সময় যেসব নিয়ম পালন করতে হয়, সেই নিয়মগুলো মোটামুটি এরকম-

(১) সংলাপ রচনার প্রথম শর্ত হল একটি বিষয়কে বেছে নিতে হবে।

(২) বেছে নেওয়া বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন অনুযায়ী দুটি চরিত্র ও তাদের নাম স্থির করতে হবে। তাদের মুখ দিয়েই বলাতে হবে সংলাপ।

(৩) মাত্র ১৫০ শব্দে (কমবেশি) যেহেতু সংলাপটি লিখতে হবে, তাই বক্তব্য দীর্ঘায়িত করলে চলবে না।

(৪) সংলাপটির সূচনা ও সমাপ্তি যেন মোটামুটিভাবে বোঝা যায়।

(৫) সংলাপটি যেন প্রশ্ন ও উত্তর লেখার মতো না হয়ে ওঠে।

(৬) একটি চরিত্র এক তরফা বলে যাচ্ছে, আরেকজন সংক্ষেপে ‘হ্যাঁ’, ‘না’ ইত্যাদি বলে যাচ্ছে, তা যেন না হয়।

(৭) সংলাপটি হবে চরিত্র অনুযায়ী। অর্থাৎ, ছাত্রদের সংলাপ হবে ছাত্রদের মতো, শিক্ষকের সংলাপ শিক্ষকের মতো, চরিত্র অশিক্ষিত হলে সংলাপও হবে সেই মতো। অন্যভাবে বলা যায়, সংলাপ দিয়েই যেন চরিত্র দুটিকে চেনা যায়।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

(৮) সংলাপটির ভাষা যেন সহজ, সরল ও সাবলীল হয়।

(৯) সংলাপটি হতে হবে জোরালো, উপযুক্ত ও তাৎক্ষণিক।

(১০) সংলাপটির ভিতর দিয়ে বক্তব্য-বিষয় ফুটিয়ে তুলতে হবে।

আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন