দেহ মন সমস্যা MCQ Class 12 তৃতীয় সেমিস্টার

১। মানুষের কয়টি সত্তা আছে?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) দুটি ✓
২। মানুষের কোন্ কোন্ সত্তার পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে দার্শনিক সমস্যার উদ্ভব হয়?
(ক) দেহ ও মন
(খ) দেহ ও বুদ্ধি
(গ) মন ও বুদ্ধি
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (ক) দেহ ও মন ✓
৩। দেহ হল-
(ক) চেতনধর্মী
(খ) সরলধর্মী
(গ) জড়ধর্মী
(ঘ) বক্রধর্মী।
উত্তরঃ (গ) জড়ধর্মী ✓
৪। মন হল-
(ক) চেতনধর্মী
(খ) জড়ধর্মী
(গ) বক্রধর্মী
(ঘ) বিপরীতধর্মী।
উত্তরঃ (ক) চেতনধর্মী ✓
৫। দেহ ও মন পরস্পর-
(ক) চেতনধর্মী
(খ) সমধর্মী
(গ) জড়ধর্মী
(ঘ) বিপরীতধর্মী।
উত্তরঃ (ঘ) বিপরীতধর্মী ✓
৬। ‘The Passions of the Soul’ গ্রন্থটি কার লেখা?
(ক) লক্
(খ) বার্কলে
(গ) দেকার্ত
(ঘ) হিউম।
উত্তরঃ (গ) দেকার্ত ✓
৭। দেকার্তের মতে দেহ ও মন হল পরস্পর
(ক) সাপেক্ষ দ্রব্য
(খ) নিরপেক্ষ দ্রব্য
(গ) নিত্য দ্রব্য
(ঘ) অনিত্য দ্রব্য।
উত্তরঃ (খ) নিরপেক্ষ দ্রব্য ✓
৮। দেকার্ত কোন্ গ্রন্থে দেহ ও মনকে নিরপেক্ষ দ্রব্য বলে উল্লেখ করেছেন?
(ক) Meditations
(খ) The Passions of the Soul
(গ) Principles of Philosophy
(ঘ) Discourse on the Method
উত্তরঃ (ক) Meditations ✓
৯। দেকার্তের মতে দ্রব্য হল গুণের-
(ক) অবয়ব
(খ) আকার
(গ) আধার
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) আধার ✓
১০। গুণ হল-
(ক) প্রত্যক্ষগোচর
(খ) অপ্রত্যক্ষগোচর
(গ) মননির্ভর
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) প্রত্যক্ষগোচর ✓
আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর
১১। আত্মার সঙ্গে দেহের সম্পর্ককে দেকার্ত কী বলে উল্লেখ করেছেন?
(ক) স্পষ্ট ও বিবিক্ত
(খ) অস্পষ্ট ও বিবিক্ত
(গ) স্পষ্ট ও শিথিল
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) স্পষ্ট ও বিবিক্ত ✓
১২। দেকার্তের ক্রিয়া-প্রতিক্রিয়াবাদের অপর নাম হল-
(ক) সমান্তরালবাদ
(খ) দ্বিভঙ্গিবাদ
(গ) সমান্তরবাদ
(ঘ) মিথস্ক্রিয়াবাদ।
উত্তরঃ (ঘ) মিথস্ক্রিয়াবাদ ✓
১৩। দেকার্তের মতে দেহ ও মনের ঐক্য কোথায় ঘটে?
(ক) যকৃৎ গ্রন্থিতে
(খ) সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে
(গ) বহিঃক্ষরা গ্রন্থিতে
(ঘ) পিনিয়াল গ্রন্থিতে।
উত্তরঃ (ঘ) পিনিয়াল গ্রন্থিতে ✓
১৪। “দেহ ও মনের ক্রিয়া–প্রতিক্রিয়ার বিষয়টি একটি অবোধগম্য ও অচিন্তনীয় ধারণা।” – এ কথা বলেছেন–
(ক) পিয়ের গ্যাসেন্ডি
(খ) রাজকুমারী এলিজাবেথ
(গ) ‘ক’ ও ‘খ’ উভয়ই
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ‘ক’ ও ‘খ’ উভয়ই ✓
১৫। স্পিনোজার দ্রব্যতত্ত্বের সারকথা হল–
(ক) দেহ = মন = ঈশ্বর
(খ) দেহ = ঈশ্বর
(গ) মন = ঈশ্বর
(ঘ) দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি।
উত্তরঃ (ঘ) দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি। ✓
১৬। দ্বিভঙ্গিবাদের অপর নাম–
(ক) দ্বৈতবাদ
(খ) উপলক্ষ্যবাদ
(গ) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(ঘ) দ্বিপার্শ্ববাদ।
উত্তরঃ (ঘ) দ্বিপার্শ্ববাদ ✓
১৭। স্পিনোজা দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যার জন্য কোন্ উপমার কথা উল্লেখ করেছেন?
(ক) চালক-চালিত
(খ) দুটি একই সময় নির্দেশ করা ঘড়ি
(গ) বক্র কাচ
(ঘ) যন্ত্র-যন্ত্রী।
উত্তরঃ (গ) বক্র কাচ ✓
১৮। স্পিনোজা তাঁর কোন্ গ্রন্থে বলেছেন যে, দেহের কাজ ও ভাবাবেগ এবং মনের কাজ ও ভাবাবেগ–এর ক্রম প্রকৃতিগতভাবে সমান্তরাল?
(ক) Meditations
(খ) Ethics
(গ) Tractatus de Intellectaus Emendatione
(ঘ) The Passions of the Soul
উত্তরঃ (খ) Ethics ✓
===========================
File Details :
PDF Name : দেহ-মন সমস্যা MCQ সাজেশন
Size : 660 KB
No. of Pages : 2
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF