“কিন্তু চাল, চালের কী হবে”-নাট্যাংশে উক্তিটির বক্তা কে? কোন্ প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন? বক্তার উক্ত উক্তির আলোকে তৎকালীন জীবনাবস্থার যে চিত্র ফুটে উঠেছে, তা বর্ণনা করো

“কিন্তু চাল, চালের কী হবে”-নাট্যাংশে উক্তিটির বক্তা কে? কোন্ প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন? বক্তার উক্ত উক্তির আলোকে তৎকালীন জীবনাবস্থার যে চিত্র ফুটে উঠেছে, তা বর্ণনা করো।

"কিন্তু চাল, চালের কী হবে"-নাট্যাংশে উক্তিটির বক্তা কে? কোন্ প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন? বক্তার উক্ত উক্তির আলোকে তৎকালীন জীবনাবস্থার যে চিত্র ফুটে উঠেছে, তা বর্ণনা করো
“কিন্তু চাল, চালের কী হবে”-নাট্যাংশে উক্তিটির বক্তা কে? কোন্ প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন? বক্তার উক্ত উক্তির আলোকে তৎকালীন জীবনাবস্থার যে চিত্র ফুটে উঠেছে, তা বর্ণনা করো

বক্তা

প্রবাদপ্রতিম নট-নাট্যকার বিজন ভট্টাচার্যের অনন্য সৃষ্টি ‘আগুন’ নাটকের চতুর্থ দৃশ্যে, মধ্যবিত্ত পরিবারের প্রতিনিধি হরেকৃষ্ণবাবু – উক্তিটির বক্তা।

প্রসঙ্গ

‘আগুন’ নাটকে মনোরমা সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে কিছু চিনি জোগাড় করার কথা বলেন। তারই পরিপ্রেক্ষিতে হরেকৃষ্ণবাবু বিস্মিত হয়ে তার স্ত্রীকে এই কথা বলেছেন।

তৎকালীন জীবনাবস্থার চিত্র

দুর্ভিক্ষের করাল বিভীষিকায় বাংলার আর্থসামাজিক জীবনে নেমে এসেছিল ঘোর সংকটময় অমানিশা। চারিদিকে বুভুক্ষু মানুষের কাতর আর্তনাদ। এই সময় সমাজসচেতন নাট্যকার বিজন ভট্টাচার্য দেখেছিলেন বাংলার বুকে লুকিয়ে থাকা আর এক বাংলাকে- যেখানে শুধুমাত্র রাজশক্তি নয়, অন্যান্য সমাজ-শত্রু, যারা বিদেশি শাসনের সুযোগে সাধারণ মানুষকে শোষিত, বঞ্চিত, নিপীড়িত করছিল। আর অসহায়, নিরুপায় মানুষগুলি জীবনযন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে, নিয়তির নিষ্ঠুর পরিহাস মনে করে তৎকালীন পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে বাধ্য হচ্ছিল। ‘দেখি, দাও টাকাটা ঘুরে আসি।’

একদিকে ছিল দুর্ভিক্ষ, মন্বন্তরের ভয়ংকর আগ্রাসন। অন্যদিকে কালোবাজারি, মুনাফাবাজ, মজুতদারের আকাশচুম্বী অর্থলিপ্সা। সেই সংকটময়তাকে আরও বর্বরোচিত ও নারকীয় করে তুলেছিল কতিপয় মানুষের সীমাহীন লোভ। এই দুরবস্থার জাঁতাকলে নিষ্পেষিত মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধি হরেকৃষ্ণ-মনোরমার জীবনযন্ত্রণার ক্ষতবিক্ষত রূপটি অভিব্যক্ত হয়েছে, যা সত্যিই মর্মান্তিক ও বেদনাবহ। তৎকালীন জীবনাবস্থার নগ্ন ফোটোগ্রাফি তুলে ধরতে নাট্যকারের মুনশিয়ানা অপরিসীম।

আরও পড়ুন – নদীতীরে বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা করো

আরও পড়ুন প্রয়োজনে
তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র সেট ২ Click here
তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র সেট ১ Click here
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর | ক্লাস 10 | Gyancokkhu Golper Question Answer Click here
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন