নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো

'নানা রঙের দিন' একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো
‘নানা রঙের দিন’ একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো।

একাঙ্ক নাটক

নাটকের বিভিন্ন আঙ্গিকের মধ্যে একাঙ্ক নাটক একটি অঙ্ক এবং একটি দৃশ্যে সম্পূর্ণ নাটক, যা ক্ষুদ্র পরিসরে, একই মঞ্চসজ্জায়, বাহুল্যবর্জিত ঘটনায় সীমাবদ্ধ থাকে। স্বল্প চরিত্রের অভিনয় গভীর ও সংযত সংলাপে নাটকে উপস্থাপিত হয়।

নাটকটির বিষয়

অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত ‘নানা রঙের দিন’ নাটকটির সমগ্র ঘটনা মাত্র একটি রাতের কয়েক ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ। একদা মঞ্চের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় প্রৌঢ়ত্বের সীমায় এসে উপলব্ধি করেন, অভিনয়ের জগৎ আসলে এক মায়া, ‘থিয়েটারওয়ালাদের’ জীবন রূঢ় ও কঠিন। মায়াবী মঞ্চের আলোর আস্তরণ সরে গেলে জীবনে অন্ধকার নেমে আসে। নিঃসঙ্গ রজনীকান্ত উপলব্ধি করেছেন শারীরিক দুর্বলতার কারণে আর কয়েক বছর পরে তিনি ‘দিলদার’ চরিত্রেও অভিনয় করতে পারবেন না। নিজের অতীত গৌরবের কথা স্মরণ করতে করতে একসময় একের পর এক পুরোনো নাটকের নানান চরিত্রের সংলাপ উচ্চারণ করতে থাকেন রজনীকান্ত। এইভাবে অতীত-বর্তমানের টানাপোড়েনে নাটকটি শেষ হয়।

একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা

সমগ্র নাটকটি স্বল্প পরিসরে একটিমাত্র দৃশ্যে একরাতের ঘটনায় রজনীকান্তের জীবনের দ্বন্দুকে ব্যক্ত করে। ঘটনার সংক্ষিপ্ততা, সংলাপের সুষ্ঠু ব্যবহার, নাট্যবস্তুর একমুখিনতায় নাটকটি একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা লাভ করেছে।
আরও পড়ুন প্রয়োজনে
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন