মুসলমানদের পয়লা কেতাব কোরানের সর্বপ্রথম যে বাণী মুহম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন”- কোরান কী? মুহম্মদ সাহেব বলতে লেখক কার কথা বলেছেন? এখানে কোরানের কোন্ বাণীর কথা বলা হয়েছে?

আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিশিষ্ট প্রাবন্ধিক, রম্যরচনাকার সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের অন্তর্গত ‘বই কেনা’ রচনা থেকে নেওয়া হয়েছে।

‘কোরান’ হল ইসলাম ধর্মের পরম পবিত্র গ্রন্থ। ধর্মপ্রাণ মুসলমানগণ এই গ্রন্থকে ভক্তি, শ্রদ্ধা করেন। এই গ্রন্থে ইসলাম ধর্মের বিভিন্ন নিয়মনীতি, ধর্মকথা লিপিবদ্ধ রয়েছে।

মুহম্মদ সাহেব বলতে লেখক এখানে ইসলামের প্রতিষ্ঠাতা এবং কোরানের ঘোষণাকারী নবী হজরত মহম্মদের কথা বলেছেন।

কোরানের সর্বপ্রথম বাণীতে লেখা আছে ‘অল্লামা বিল কলমি’ অর্থাৎ আল্লা মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। এখানে লেখক সেই কথা বলেছেন।

আরও পড়ুন প্রয়োজনে
তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র সেট ২ Click here
তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র সেট ১ Click here
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর | ক্লাস 10 | Gyancokkhu Golper Question Answer Click here
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন