অধীনতামূলক মিত্রতা নীতি' বলতে কী বোঝো? অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলি কী ছিল? কোথায় কোথায় অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করা হয়?

অধীনতামূলক মিত্রতা নীতি' বলতে কী বোঝো? অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলি কী ছিল? কোথায় কোথায় অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করা হয়
অধীনতামূলক মিত্রতা নীতি’ বলতে কী বোঝো? অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলি কী ছিল? কোথায় কোথায় অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করা হয়?

অধীনতামূলক মিত্রতা নীতি

১৭৬৩ খ্রিস্টাব্দ নাগাদ ফরাসিরা তৃতীয় কর্ণাটকের যুদ্ধে পরাজিত হলেও ভারতের বিভিন্ন দেশীয় শাসকদের উপর নির্ভর করে নিজেদের প্রভাব বৃদ্ধিতে সচেষ্ট হয়। এইরূপ পরিস্থিতিতে সাম্রাজ্যবাদী শাসক লর্ড ওয়েলেসলি ১৭৯৮ খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। মূলত ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোর উদ্দেশ্যে তিনি এই নীতির শর্ত মেনে নেওয়ার জন্য দেশীয় রাজাদের উপর চাপ দিতে থাকেন।

অধীনতামূলক মিত্রতা নীতির শর্তসমূহ

এই নীতিতে বলা হয়-
দেশীয় রাজ্যের সঙ্গে সম্পর্ক: ব্রিটিশ সরকারের অনুমতি ভিন্ন চুক্তিবদ্ধ দেশীয় রাজ্যের রাজারা অন্য কোনো রাজ্যের রাজার সঙ্গে কূটনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না বা যুদ্ধ ঘোষণা করতে পারবে না।

ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ:
মিত্রতাবদ্ধ শক্তিশালী দেশীয় রাজ্যের রাজারা নিজ নিজ রাজ্যে একদল ইংরেজ সৈন্য বা রেসিডেন্ট নিয়োগ করবে এবং তাদের ব্যয়নির্বাহের জন্য রাজ্যের একাংশ ব্রিটিশ কোম্পানিকে ছেড়ে দেবে।

নিরাপত্তার দায়িত্ব: অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলির সকল দায়ভার ছিল কোম্পানির উপর। বলা হয়, তৃতীয় কোনো শক্তির হাত থেকে কোম্পানিই দেশীয় রাজ্যগুলিকে রক্ষা করবে।

একচ্ছত্র আধিপত্য:
ব্রিটিশ কোম্পানি ঘোষণা করে যে, মিত্রতায় আবদ্ধ সকল দেশীয় রাজ্যগুলি থেকে ইংরেজ ব্যতীত অপর সকল ইউরোপীয় কর্মচারী এবং নাগরিকদের বিতাড়িত করতে হবে।

কোম্পানির সিদ্ধান্তই চূড়ান্ত: অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলির মধ্যে বিরোধ বাধলে কোম্পানির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ

হায়দরাবাদ: খরদার যুদ্ধে মারাঠাদের হাতে পরাজিত হয়ে হায়দরাবাদের নিজাম ১৭৯৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই নীতি গ্রহণ করেন।

অযোধ্যা: অযোধ্যার নবাব ১৭৯৯ খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হন।

মারাঠা: লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগের মাধ্যমে মারাঠাদের দুর্বল করতে উদ্যত হন। এসময় পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সঙ্গে ১৮০২ খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি এবং সিন্ধিয়া ১৮০৩ খ্রিস্টাব্দে কোম্পানির সঙ্গে সুরজি-অঞ্জনগাঁও সন্ধি স্বাক্ষর করেন।

অন্যান্য রাজ্য: ধীরে ধীরে সুরাট, তাঞ্জোর, কর্ণাটক প্রভৃতি রাজ্যও অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হয়।

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment