আগরায় র‍্যাগিং, পাঁচতলা থেকে ফেলা হয় ছাত্রকে। এ বিষয়ে প্রতিবেদন রচনা করো।

আগরায় র‍্যাগিং, পাঁচতলা  থেকে ফেলা হয় ছাত্রকে প্রতিবেদন রচনা

আগরায় র‍্যাগিং, পাঁচতলা থেকে ফেলা হয় ছাত্রকে 

নয়াদিল্লি, ৩ অক্টোবর : ‘দাদাদের’ র‍্যাগিংয়ের বলি হলেন আগরার এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আবদুল ওয়াহাব। অভিযোগ, কলেজেরই পাঁচতলার ছাদ থেকে তাঁকে ফেলে দিয়েছেন চার ‘দাদা’। দু’পায়ের হাড় এবং মেরুদণ্ডে মাল্টিপল ফ্র্যাকচার নিয়ে আপাতত নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াই চলছে তাঁর।
সুপ্রিমকোর্ট জানিয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং নিষিদ্ধ। র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে তা জানামাত্র কর্তৃপক্ষকে কড়া ব্যবস্থা নিতে হবে। কিন্তু তাতে যে বিশেষ কাজ হয়নি তার প্রমাণ পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ঘটা র‍্যাগিংয়ের ঘটনায়।
গতকাল নাসিকের আহমেদনগরে এক ডেন্টাল কলেজের সিনিয়রদের র‍্যাগিং সহ্য করতে না পেরে হস্টেলের ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করেন ছাত্রী গৌরী মোহন দাস ভই। তারপরের ঘটনা আবদুলের।
কলেজ কর্তৃপক্ষ সমস্ত ঘটনারই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। গৌরীর মৃত্যুর পরে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। একই অভিযোগ ওয়াহাবের বাবা আবদুল ইমামেরও। এর একটা শেষ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন প্রয়োজনে
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন