“আমাদের নাভিশ্বাস ওঠে দু’হাজার ছাপাতে গেলেই”,- এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? ‘আমাদের’ বলতে কাদের কথা বলা হয়েছে? কী ছাপানোর কথা বলা হয়েছে? আমাদের নাভিশ্বাস ওঠার কারণ কী?

এই অংশটি লেখক সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের অন্তর্গত ‘বই কেনা’ রচনা থেকে নেওয়া হয়েছে।

‘আমাদের’ বলতে এখানে বাংলা ভাষার গ্রন্থের প্রকাশকদের কথা বলা হয়েছে।

রচনায় বই বা পুস্তক ছাপানোর কথা বলা হয়েছে।

ফরাসি ভাষার বই ফরাসি ভাষা ব্যবহারকারী প্রায় সকলেই কিনে পড়ে থাকে কিন্তু বাংলা ভাষার বই বাঙালিরা কিনতে চান না এবং বই পড়ার প্রতি একটি অনীহা দেখা যায়। তাই বাংলা বইয়ের প্রকাশক জানিয়েছেন যে, ফরাসি প্রকাশকরা নির্ভয়ে এক ঝটকায় বিশ হাজার বই ছাপাতে পারে কিন্তু ‘আমাদের’ অর্থাৎ বাংলা ভাষার প্রকাশকরা দু-হাজার বই ছাপিয়ে বিক্রি করতে গেলে নাভিশ্বাস উঠে যায়।

আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন