আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত 'অভাব নাটক' -অভাবের চিত্র 'বিভাব' নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো

"আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত 'অভাব নাটক'।" -অভাবের চিত্র 'বিভাব' নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো
“আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব নাটক’।” -অভাবের চিত্র ‘বিভাব’ নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো।
সংস্কৃত অলংকারশাস্ত্রমতে, বিভাব নাটকের দর্শক বা পাঠকের মনে রস সৃষ্টি করে। ‘বিভাব’ নাটকের বিষয়বস্তুতে অভাবের চিত্র পাঠকের মনে রসনিষ্পত্তির কারণ।

পরিকাঠামো ও অর্থের অভাব

বিশ শতকে বাংলা নাট্য আন্দোলনে অভিনয়রীতি এবং নাট্যশৈলীতে যে অভিনবত্ব আসে তার একটি বড়ো কারণ ছিল নাটক মঞ্চস্থ করার প্রয়োজনীয় অর্থ ও পরিকাঠামোর অভাব। নাটকের সুষ্ঠু উপস্থাপনা এবং একটি ভালো প্রযোজনার জন্য দরকার ভালো মঞ্চ, উপযুক্ত মঞ্চসজ্জা, দৃশ্যপট, নানা ধরনের আলোকসজ্জা। কিন্তু অর্থনৈতিক অভাব নাটক অভিনয়ে একটি বড়ো বাধা হয়ে দাঁড়ায়।

বিপন্নতার এই কারণেই শম্ভু মিত্র প্রথা ভেঙে নতুন আঙ্গিকের পরিকল্পনা করেন। তাতে বড়ো মঞ্চ, মঞ্চসজ্জা, দৃশ্যপট, বেশভূষা থাকবে না। আর্থিক অভাব নাটকের অভিনয়ের ঐশ্বর্যে ঢেকে যাবে। ‘বিভাব’ নাটকের কাহিনিবস্তুতে অঙ্গভঙ্গিবহুল অভিনয়ের এই বিষয়টিই স্পষ্ট হয়ে ওঠে। তাই উপযুক্ত নাট্যবস্তুর সন্ধানে নাটকের কাহিনি বিন্যস্ত হয়। একারণে ‘বিভাব’ নাটকের ‘অভাব’ নামকরণে নাট্যকারের বিদ্রুপ ও শ্লেষ ধ্বনিত হয়।

আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন