“ঐগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনি গে চাল কিনবি। ঝত সকালে যাবি ততই ভালো।”-কে, কাকে এ কথা বলেছে? ‘ঐগুলো বিক্রি করে‍্য’ বলতে কোনগুলির কথা বলা হয়েছে? অংশটির তাৎপর্য লেখো।

আলোচ্য অংশটি নাট্যকার বিজন ভট্টাচার্যের ‘আগুন’ নাটকের প্রথম দৃশ্যে পুরুষ নামক চরিত্রটি তাঁর স্ত্রী নেত্যর মাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে।

‘ঐগুলো বিক্রি করো’ বলতে কলমি শাক, দাঁতন কাঠি, কলাটলা প্রভৃতি জিনিস বিক্রি করার কথা বলা হয়েছে।

পুরুষের স্ত্রী নেত্যর মা খাদ্যসংকটের সময় সংসারের অভাব দূর করে একটু সচ্ছলভাবে চালানোর জন্য নিজে শাকসবজি, দাঁতন ইত্যাদি বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে। তারপর আবার রেশনের লাইনে দাঁড়িয়ে চাল কিনে বাড়ি এসে ওই চাল, খাদ্যসামগ্রী দিয়ে রান্না করে সকালে দু-মুঠো খেয়ে দিন অতিবাহিত করে। দেরিতে রেশনের লাইনে গেলে চাল না পাওয়া যেতে পারে-এই উৎকণ্ঠা থেকে পুরুষ তার স্ত্রীকে এ কথা জানিয়েছে। আসলে খাদ্যসংকটের সময় দিন আনা দিন খাওয়া হতদরিদ্র সংসারে খেটে খাওয়া মানুষগুলির জীবন্ত চিত্র ফুটে উঠেছে।

আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন