গ্রামাঞ্চলে নারীশিক্ষার সমস্যা (এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে সংলাপ)

গ্রামাঞ্চলে নারীশিক্ষার সমস্যা (এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে সংলাপ)
গ্রামাঞ্চলে নারীশিক্ষার সমস্যা (এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে সংলাপ)
মৌসুমী: তুমি হস্টেলে থাকো তো পল্লবী।
পল্লবী: হ্যাঁ, প্রত্যন্ত গ্রামে বাড়ি আমার। যাতায়াতের খুব অসুবিধা। তাই হস্টেলেই থাকি।
মৌসুমী: তোমাদের ওখানে স্কুল নেই।
পল্লবী : আমাদের বাড়ি থেকে হাইস্কুলের দূরত্ব প্রায় সাত-আট কিলোমিটার। কিন্তু সেখানে আবার উচ্চমাধ্যমিক স্তরে সায়েন্স নেই। যদিও আমি মাধ্যমিক অবধি ওই স্কুলেই পড়েছি।
মৌসুমী: অত দূর যাতায়াত করতে। তাহলে তো খুব কষ্ট।
পল্লবী: হ্যাঁ, পরিশ্রম করতেই হয়। সাইকেলে বারোমাস যাতায়াত করা আবার ভালো মাস্টারমশাই পাওয়াও খুব মুশকিল।
মৌসুমী: মানে সেক্ষেত্রে আবার দূরে আশেপাশের গ্রামে যেতে হত না। পল্লবী: অবশ্যই। গ্রামে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে এখনও অনেক সমস্যা রয়ে গেছে। স্কুলের দূরত্ব, পরিকাঠামোর সমস্যা, শিক্ষক-শিক্ষিকার অভাব, বইপত্রের অপ্রতুলতা।
মৌসুমী : তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা তো আরও গভীর।
পল্লবী: ঠিক বলেছ। তবে হ্যাঁ পরিস্থিতিটা কিন্তু ধীরে হলেও বদলাচ্ছে। অনেক প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এসএসকে, এম এসকে হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। এখন এমনকী আমাদের ব্লকে একটা সরকারি কলেজ আর বিএড কলেজ হয়েছে।
মৌসুমী: তার মানে ভবিষ্যতে ছবিটা ক্রমশ বদলে যাবে।
পল্লবী : হ্যাঁ, তখন হয়তো আর কাউকেই আমার মতো হস্টেলে থেকে সায়েন্স পড়তে হবে না।
আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment