তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12

তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ

তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর

১। ‘তার সঙ্গে’ কবিতাটি কার লেখা?
(ক) ল্যাংস্টন হিউড
(খ) বের্টল্ট ব্রেখট
(গ) পাবলো নেরুদা
(ঘ) হাইনরিখ হাইনে।
উত্তরঃ (গ) পাবলো নেরুদা 

২। ‘তার সঙ্গে’ কবিতাটি বাংলায় তরজমা করেছেন কে?
(ক) নবারুণ ভট্টাচার্য
(খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) শক্তি চট্টোপাধ্যায়
(ঘ) শঙ্খ ঘোষ।
উত্তরঃ (গ) শক্তি চট্টোপাধ্যায় 

৩। পাবলো নেরুদা কোন্ দেশের কবি?
(ক) আমেরিকা
(খ) ঘানা
(গ) চিলি
(ঘ) ব্রাজিল।
উত্তরঃ (গ) চিলি 

৪। পাবলো নেরুদার প্রকৃত নাম কী?
(ক) পাবলো নেরুদা
(খ) নেফতালি রিকার্দো পাবলো
(গ) পাবলো নেরুদা রেয়েস বাসোয়ালতো
(ঘ) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো।
উত্তরঃ (ঘ) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। 

৫। কোন্ ভাষায় সাহিত্যকৃতির জন্য পাবলো নেরুদা নোবেল সাহিত্য পুরস্কারে সম্মানিত হন?
(ক) স্প্যানিশ
(খ) ফরাসি
(গ) জার্মান
(ঘ) রুশ।
উত্তরঃ (ক) স্প্যানিশ 

৬। পাবলো নেরুদা-কে ‘বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি’ বলে কে আখ্যায়িত করেছেন?
(ক) জর্জ বার্নার্ড শ
(খ) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ
(গ) ফেদেরিকো লোরকা
(ঘ) ম্যাক্সিম গোর্কি
উত্তরঃ (খ) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ 

৭। ‘তার সঙ্গে’ কবিতাটি পাবলো নেরুদা-র কোন্ কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
(ক) ‘The Captain’s Verses’
(খ) ‘World’s End’
(গ) ‘The Yellow Heart’
(ঘ) ‘Extravagaria’
উত্তরঃ (ঘ) ‘Extravagaria’  

৮। ‘Extravagaria’ কাব্যগ্রন্থের কোন্ মূল কবিতার অনুবাদ ‘তার সঙ্গে’ কবিতাটি?
(ক) La Desdichada
(খ) Con ella
(গ) Baraja
(ঘ) Pastorall
উত্তরঃ (খ) Con ella 

৯। ‘Extravagaria’ কাব্যগ্রন্থটি কোন্ ভাষায় লেখা?
(ক) রুশ
(খ) ফরাসি
(গ) জার্মান
(ঘ) স্প্যানিশ।
উত্তরঃ (ঘ) স্প্যানিশ 

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

১০। ‘সমঝে’ শব্দটি কী জাতীয় শব্দ?
(ক) নেপালি শব্দ
(খ) সংস্কৃত শব্দ
(গ) হিন্দি শব্দ
(ঘ) সাঁওতালি শব্দ।
উত্তরঃ (গ) হিন্দি শব্দ 

১১। ‘জুড়ি’ শব্দটির একটি সমার্থক শব্দ হল-
(ক) একত্রিত
(খ) জোড়া
(গ) যুক্ত
(ঘ) দোসর।
উত্তরঃ (ঘ) দোসর। 

১২। “… স্থানে-অস্থানে বেঁচেবত্তে এসেছে” – কারা?
(ক) কথকের বাবা-মা
(খ) কথক ও তাঁর সহপাঠীরা
(গ) কথক ও তাঁর সঙ্গিনী
(ঘ) কথক ও তাঁর সহোদর।
উত্তরঃ (গ) কথক ও তাঁর সঙ্গিনী 

১৩। “… বেঁচেবত্তে এসেছে” – কোথায় বেঁচেবর্তে থাকার কথা বলা হয়েছে?
(ক) বনে-জঙ্গলে
(খ) স্থানে-অস্থানে
(গ) যুদ্ধশিবিরে
(ঘ) পার্বত্য গুহায়।
উত্তরঃ (খ) স্থানে-অস্থানে 

১৪। “… বেঁচেবত্তে এসেছে”- ‘বেঁচেবত্তে’ শব্দটির অর্থ কী?
(ক) কোনোক্রমে জীবনধারণ
(খ) মৃতবৎ বেঁচে থাকা
(গ) বাঁচার অনিচ্ছা
(ঘ) বেঁচে থাকার প্রবল ইচ্ছা।
উত্তরঃ (ক) কোনোক্রমে জীবনধারণ 

১৫। “…যাদের বাসা বানাতে আটকায় নি”- কোথায় বাসা বানাতে আটকায়নি?
(ক) বন্ধুর উপত্যকায়
(খ) দুর্গম অরণ্যে
(গ) পাথরে-ফাটলে
(ঘ) জনহীন মরুভূমিতে।
উত্তরঃ (গ) পাথরে-ফাটলে 

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর

১৬। “রোসো, আমার জন্যে দাঁড়াও”- ‘রোসো’ শব্দের অর্থ কী?
(ক) রসিকতা করো
(খ) অপেক্ষা করো
(গ) ফিরে তাকাও
(ঘ) কথা বলো
উত্তরঃ (খ) অপেক্ষা করো 

১৭। কাঁকে কী নেওয়ার কথা বলা হয়েছে?
(ক) কলসি
(খ) ঘড়া
(গ) ঝুড়ি
(ঘ) ধামা
উত্তরঃ (গ) ঝুড়ি 

১৮। কাঁক বলতে বোঝায়-
(ক) হাত
(খ) পিঠ
(গ) মাথা
(ঘ) কোমর
উত্তরঃ (ঘ) কোমর 

১৯। কথক তাঁর সঙ্গিনীকে, ঝুড়ি ছাড়া আর কী কী সঙ্গে নেওয়ার নির্দেশ দিয়েছেন?
(ক) শাবল, কাপড়চোপড়
(খ) খুন্তি, কড়াই
(গ) মশলাপাতি, শাকসবজি
(ঘ) বালতি, কলসি
উত্তরঃ (ক) শাবল, কাপড়চোপড় 

২০। কবি যা সঙ্গে নিতে বলেন নি-
(ক) ঝুড়ি
(খ) শাবল
(গ) কোদাল
(ঘ) কাপড়।
উত্তরঃ (গ) কোদাল 

২১। “এখন আমাদের একে অপরকে লাগবে”- কবি-কথক একথা কাকে বলেছেন?
(ক) পুত্রকে
(খ) মা-কে
(গ) প্রিয়তমাকে
(ঘ) প্রতিবেশীকে।
উত্তরঃ (গ) প্রিয়তমাকে 

২২। আলোচ্য কবিতায় কোন্ ফুলের কথা বলা হয়েছে?
(ক) টিউলিপ
(খ) রডোডেনড্রন
(গ) ম্যাগনোলিয়া
(ঘ) কারনেশন।
উত্তরঃ (ঘ) কারনেশন 

২৩। কারনেশন ফুল পাওয়া যায়-
(ক) পোর্তুগালে
(খ) ভারতে
(গ) ইরানে
(ঘ) তিব্বতে।
উত্তরঃ (ক) পোর্তুগালে 

২৪। ‘তালাস’ শব্দটির উৎস হল-
(ক) আরবি শব্দ
(খ) ফারসি শব্দ
(গ) ওড়িয়া শব্দ
(ঘ) তুর্কি শব্দ।
উত্তরঃ (ক) আরবি শব্দ 

২৫। ‘তালাস’ শব্দের অর্থ হল-
(ক) অনুসন্ধান
(খ) তোলপাড়
(গ) তৃয়া
(ঘ) তৈলাক্ত।
উত্তরঃ (ক) অনুসন্ধান 

২৬। “আমাদের দুজনের হাতগুলোই লাগবে”- কীসের জন্য?
(ক) ফুল ফোটানোর জন্য
(খ) শস্য ফলানোর জন্য
(গ) অস্ত্র ধারণের জন্য
(ঘ) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য।
উত্তরঃ (ঘ) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য 

২৭। “… একে যুঝবোই”- কার বিরুদ্ধে যুঝবার কথা বলা হয়েছে?
(ক) পররাজ্য আক্রমণকারীদের বিরুদ্ধে
(খ) সুবিধের-নয়-সময়টার বিরুদ্ধে
(গ) দারিদ্র্যের বিরুদ্ধে
(ঘ) অসুখের বিরুদ্ধে।
উত্তরঃ (খ) সুবিধের-নয়-সময়টার বিরুদ্ধে 

২৮। ‘যুঝবো’ শব্দটির অর্থ কী?
(ক) যুদ্ধ করব
(খ) বুঝব
(গ) শান্ত করব
(ঘ) সহ্য করব।
উত্তরঃ (ক) যুদ্ধ করব 

 

===========================

File Details :

PDF Name : ‘তার সঙ্গে’ কবিতার MCQ প্রশ্ন উত্তর

Size : 677 KB

No. of Pages : 3

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।
আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন