বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার

বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার

বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর

১। বাংলা সংগীতের আদিতম লিখিত নিদর্শন হল-
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) বৈষ্ণব পদাবলি
(ঘ) শাক্তপদাবলি।
উত্তরঃ (ক) চর্যাপদ

২। চর্যাপদের আবিষ্কর্তা হলেন-
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) বিধুশেখর শাস্ত্রী
(গ) বসন্তরঞ্জন রায়
(ঘ) মুনি দত্ত।
উত্তরঃ (ক) হরপ্রসাদ শাস্ত্রী

৩। চর্যাগানের মোট সংখ্যা হল-
(ক) উনপঞ্চাশ
(খ) পঞ্চাশ
(গ) একান্ন
(ঘ) বাহান্ন।
উত্তরঃ (গ) একান্ন

৪। ‘গীতগোবিন্দ’-এর রচয়িতা হলেন
(ক) কেতকাদাস ক্ষেমানন্দ
(খ) জয়দেব গোস্বামী
(গ) বড়ু চণ্ডীদাস
(ঘ) লুই পা
উত্তরঃ (খ) জয়দেব গোস্বামী

৫। ‘গীতগোবিন্দম্’-এর বিষয়বস্তু হল-
(ক) যশোদা-কৃষ্ণের বাল্যলীলা
(খ) রাধা-কৃষ্ণের প্রণয়লীলা
(গ) সখীগণ ও রাধার বিরহবর্ণনা
(ঘ) চৈতন্যের নবদ্বীপলীলা।
উত্তরঃ (খ) রাধা-কৃষ্ণের প্রণয়লীলা

৬। শ্রীকৃষ্ণকীর্তনে মোট রাগরাগিণীর সংখ্যা হল-
(ক) ২৫
(খ) ৩০
(গ) ৩২
(ঘ) ৩৫।
উত্তরঃ (গ) ৩২

৭। পাঁচালি রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য হলেন—
(ক) লক্ষ্মীকান্ত বিশ্বাস
(খ) গঙ্গানারায়ণ নস্কর
(গ) দাশরথি রায়
(ঘ) আনন্দ শিরোমণি
উত্তরঃ (গ) দাশরথি রায়

৮। মঙ্গলগানকে বলা হত—
(ক) ব্রহ্মসংগীত
(খ) বন্দনা গান
(গ) কীর্তন গান
(ঘ) পাঁচালি গান
উত্তরঃ (ঘ) পাঁচালি গান

৯। মঙ্গলকাব্যগুলি ক-টি পালায় বিভক্ত?
(ক) ৫টি
(খ) ৮টি
(গ) ৩টি
(ঘ) ১৬টি
উত্তরঃ (ঘ) ১৬টি

১০। প্রধান মঙ্গলকাব্য কোনটি?
(ক) শিবমঙ্গল
(খ) কালিকামঙ্গল
(গ) ধর্মমঙ্গল
(ঘ) রায়মঙ্গল
উত্তরঃ (গ) ধর্মমঙ্গল

১১। ‘মনসামঙ্গল’-এর একজন বিখ্যাত রচয়িতা হলেন—
(ক) কেতকাদাস ক্ষেমানন্দ
(খ) চন্ডীদাস
(গ) মুকুন্দ চক্রবর্তী
(ঘ) ভারতচন্দ্র
উত্তরঃ (ক) কেতকাদাস ক্ষেমানন্দ

১২। ‘চণ্ডীমঙ্গল’-কাব্যের রচয়িতা হলেন—
(ক) চন্ডীদাস
(খ) ঘনরাম চক্রবর্তী
(গ) মুকুন্দ চক্রবর্তী
(ঘ) বিজয়গুপ্ত
উত্তরঃ (গ) মুকুন্দ চক্রবর্তী

১৩। ‘ধর্মমঙ্গল’ রচনা করেছেন—
(ক) মুকুন্দ চক্রবর্তী
(খ) ঘনরাম চক্রবর্তী
(গ) বিপ্রদাস পিপলাই
(ঘ) বিজয় গুপ্ত
উত্তরঃ (খ) ঘনরাম চক্রবর্তী

১৪। মঙ্গলকাব্যগুলি কতদিন ধরে গাওয়ার প্রচলন ছিল?
(ক) ২ দিন
(খ) ৩ দিন
(গ) ৭ দিন
(ঘ) ৮ দিন
উত্তরঃ (ঘ) ৮ দিন

১৫। মনসাগীতি রাঢ়বঙ্গে কী নামে পরিচিত?
(ক) ভাসান
(খ) রয়ানী
(গ) ঝাপান
(ঘ) সাইটোল বিষহরীর গান
উত্তরঃ (গ) ঝাপান

১৬। মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত?
(ক) ঝাপান
(খ) ভাসান
(গ) রয়ানী
(ঘ) সাইটোল বিষহরীর গান
উত্তরঃ (খ) ভাসান

১৭। মনসাগীতি পূর্ববঙ্গে কী নামে পরিচিত?
(ক) ঝাপান
(খ) ভাসান
(গ) রয়ানী
(ঘ) সাইটোল বিষহরীর গান
উত্তরঃ (গ) রয়ানী

১৮। মনসাগীতি উত্তরবঙ্গে কী নামে পরিচিত?
(ক) সাইটোল বিষহরীর গান
(খ) রয়ানী
(গ) ঝাপান
(ঘ) ভাসান
উত্তরঃ (ক) সাইটোল বিষহরীর গান

১৯। বৈষ্ণব পদাবলির শ্রেষ্ঠ রসটি হল—
(ক) সখ্য
(খ) দাস্য
(গ) শান্ত
(ঘ) শৃঙ্গার
উত্তরঃ (ঘ) শৃঙ্গার

২০। বিশিষ্ট বৈষ্ণব পদকর্তা হলেন–
(ক) কমলাকান্ত ভট্টাচার্য
(খ) রামপ্রসাদ সেন
(গ) ভবানীদাস
(ঘ) গোবিন্দদাস
উত্তরঃ (ঘ) গোবিন্দদাস

২১। কীর্তন গানের জন্য যে বাদ্যযন্ত্রটি বিশেষ প্রয়োজন–
(ক) তানপুরা
(খ) খোল
(গ) শ্রীখোল
(ঘ) তবলা
উত্তরঃ (খ) খোল

২২। খোল ও করতাল সহযোগে অষ্টপ্রহর ঈশ্বরের নামগান করাকে বলা হয়–
(ক) রসকীর্তন
(খ) পালাকীর্তন
(গ) সংকীর্তন
(ঘ) নগরকীর্তন
উত্তরঃ (গ) সংকীর্তন

২৩। বাংলাদেশে প্রচলিত কীর্তনের জনক হলেন–
(ক) শ্রীগৌরাঙ্গ
(খ) নিত্যানন্দ মহাপ্রভু
(গ) বিশ্বনাথ কবিরাজ
(ঘ) রূপ সনাতন
উত্তরঃ (গ) বিশ্বনাথ কবিরাজ

২৪। শাক্তপদাবলির প্রথম ও প্রধান কবি হলেন
(ক) কমলাকান্ত ভট্টাচার্য
(খ) রাম বসু
(গ) দাশরথি রায়
(ঘ) রামপ্রসাদ সেন।
উত্তরঃ (ঘ) রামপ্রসাদ সেন

২৫। রামপ্রসাদ সেনের উপাধি হল
(ক) কবিরঞ্জন
(খ) কবিয়াল
(গ) কবিপ্রতিভা
(ঘ) শক্তিসাধক।
উত্তরঃ (ক) কবিরঞ্জন

২৬। রামপ্রসাদ সৃষ্ট শাক্তসংগীতের ধরনটির নাম
(ক) কবিরঞ্জনগীতি
(খ) শ্যামাসংগীত
(গ) মালসী
(ঘ) রামপ্রসাদী।
উত্তরঃ (ঘ) রামপ্রসাদী

২৭। একজন উল্লেখযোগ্য শক্তিসাধক হলেন
(ক) কমলাকান্ত চক্রবর্তী
(গ) কমলাকান্ত ভট্টাচার্য
(খ) কমলাকান্ত রায়
(ঘ) কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ (গ) কমলাকান্ত ভট্টাচার্য

২৮। টপ্পা গান প্রচলনের অন্যতম পুরোধা ছিলেন
(ক) কালী মির্জা
(খ) মধুসূদন কিন্নর
(গ) শ্রীদাম দাস
(ঘ) দাশরথি রায়।
উত্তরঃ (ক) কালী মির্জা

২৯। যাঁর মাধ্যমে আখড়াই গান সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে, তিনি হলেন
(ক) কুলুইচন্দ্র সেন
(খ) কালীদাস চট্টোপাধ্যায়
(গ) রামনিধি গুপ্ত
(ঘ) দাশরথি রায়।
উত্তরঃ (গ) রামনিধি গুপ্ত

৩০। হাফ আখড়াই গানের জন্ম দেন
(ক) মোহনচাঁদ বসু
(খ) নিধুবাবু
(গ) ঈশ্বর গুপ্ত
(ঘ) রসিকচন্দ্র রায়।
উত্তরঃ (ক) মোহনচাঁদ বসু

৩১। হাফ আখড়াই গানের চাপানউতোর-কে বলা হত
(ক) গড়পড়তা
(খ) ধরতা-উতোই
(গ) চড়াই-উতরাই
(ঘ) টানাপোড়েন।
উত্তরঃ (খ) ধরতা-উতোই

৩২। ব্যঙ্গোক্তিপূর্ণ হাস্যরসাত্মক গানকে বলা হয়-
(ক) মালসী
(খ) লহর
(গ) খেউড়
(ঘ) প্রভাতি।
উত্তরঃ (খ) লহর

৩৩। একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম-
(ক) লালন ফকির
(খ) হরু ঠাকুর
(গ) রামপ্রসাদ সেন
(ঘ) গোবিন্দদাস কবিরাজ।
উত্তরঃ (খ) হরু ঠাকুর

৩৪। অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন-
(ক) কবিগানের জন্য
(খ) শাক্তগীতির জন্য
(গ) বাউল গানের জন্য
(ঘ) টপ্পা গানের জন্য।
উত্তরঃ (ক) কবিগানের জন্য

৩৫। কে প্রথম ‘জুড়ির গান’ প্রবর্তন করেন?
(ক) রামচাঁদ মুখোপাধ্যায়
(খ) মদনমোহন চট্টোপাধ্যায়
(গ) গোপাল রায়
(ঘ) গৌরহরি দাস মহাপাত্র।
উত্তরঃ (খ) মদনমোহন চট্টোপাধ্যায়

৩৬। গোপাল উড়ে কোন্ গানে বিশেষ জনপ্রিয়তা পান?
(ক) বিদ্যাসুন্দর পালা
(খ) ভবানী পালা
(গ) দক্ষযজ্ঞ পালা
(ঘ) রাবণবধ পালা।
উত্তরঃ (ক) বিদ্যাসুন্দর পালা

৩৭। চপকীর্তনে ‘চপ’ শব্দের অর্থ-
(ক) শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন
(খ) অতি সুন্দর
(গ) ভ্রান্ত ও অপ্রাসঙ্গিক
(ঘ) গৌরকান্তিসদৃশ।
উত্তরঃ (ক) শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন

৩৮। চপকীর্তনের প্রবর্তক হলেন-
(ক) গৌরহরি দাস মহাপাত্র
(খ) জগমোহিনী কান
(গ) রূপচাঁদ অধিকারী
(ঘ) অঘোর দাস।
উত্তরঃ (গ) রূপচাঁদ অধিকারী

৩৯। ঈশ্বর গুপ্তের মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন?
(ক) রামনারায়ণ মিশ্র
(খ) গৌরহরি দাস মহাপাত্র
(গ) মধুসূদন কিন্নর
(ঘ) দ্বারিক দাস।
উত্তরঃ (ক) রামনারায়ণ মিশ্র

৪০। পক্ষীদলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন-
(ক) রূপকুমার
(খ) রূপরতন
(গ) রূপচাঁদ
(ঘ) রূপরাম।
উত্তরঃ (গ) রূপচাঁদ

৪১। রূপচাঁদ পক্ষীর পুরো নাম-
(ক) মধুসূদন কিন্নর
(খ) গৌরহরি দাস মহাপাত্র
(গ) নবকৃষ্ণ দেব
(ঘ) রামনারায়ণ মিশ্র।
উত্তরঃ (খ) গৌরহরি দাস মহাপাত্র

৪২। রূপচাঁদ পক্ষী-র পাঁচালি দলটির নাম ছিল-
(ক) ‘পক্ষীর জপমালা’
(খ) ‘পক্ষীর কণ্ঠমালা’
(গ) ‘পক্ষীর পঞ্চালিকা’
(ঘ) ‘পক্ষীর জাতিমালা’।
উত্তরঃ (ঘ) ‘পক্ষীর জাতিমালা’

৪৩। কলকাতা অঞ্চলের লৌকিক গান হল-
(ক) সারি গান
(খ) জুড়ির গান
(গ) টপ্পা গান
(ঘ) কবিগান।
উত্তরঃ (গ) টপ্পা গান

৪৪। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন-
(ক) রামনিধি গুপ্ত
(খ) বেগম আখতার
(গ) নির্মলেন্দু চৌধুরী
(ঘ) ভূপেন হাজারিকা।
উত্তরঃ (ক) রামনিধি গুপ্ত

৪৫। রামনিধি গুপ্ত কোন্ নামে অধিক পরিচিতি লাভ করেছিলেন?
(ক) গুপ্তবাবু
(খ) নিধুবাবু
(গ) টপ্পাবাবু
(ঘ) টপ্পাসম্রাট।
উত্তরঃ (খ) নিধুবাবু

৪৬। বাংলাদেশে টপ্পার প্রচলন করেন?
(ক) কালীনাথ
(খ) কালী মীর্জা
(গ) কালিদাস
(ঘ) কালীশংকর।
উত্তরঃ (খ) কালী মীর্জা

৪৭। টপ্পা গায়ক কালী মীর্জার প্রকৃত নাম ছিল-
(ক) কালীপদ চট্টোপাধ্যায়
(খ) কালিদাস চট্টোপাধ্যায়
(গ) কালীপ্রসন্ন মুখোপাধ্যায়
(ঘ) কালীপদ বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ (খ) কালিদাস চট্টোপাধ্যায়

.৪৮। ‘খেয়াল’ শব্দটির অর্থ হল-
(ক) যথেচ্ছাচার
(খ) লাফ
(গ) দ্রুত
(ঘ) লঘু চাল।
উত্তরঃ (ক) যথেচ্ছাচার

৪৯।  কোন্ লোকসংগীত থেকে খেয়ালের উৎপত্তি হয়?
(ক) কবিগান
(খ) কাওয়ালি
(গ) ভাওয়ালি
(ঘ) সারিগান।
উত্তরঃ (খ) কাওয়ালি

৫০। ‘কাওয়ালি’ ভারতের কোন্ অংশের লোকসংগীত?
(ক) দক্ষিণ
(খ) উত্তর
(গ) পশ্চিম
(ঘ) পূর্ব।
উত্তরঃ (খ) উত্তর

৫১। বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন –
(ক) রামশঙ্কর ভট্টাচার্য
(খ) রামকিঙ্কর ভট্টাচার্য
(গ) জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী
(ঘ) বিয়ুচন্দ্র চক্রবর্তী।
উত্তরঃ (ক) রামশঙ্কর ভট্টাচার্য

৫২। প্রথম ব্রাত্মসংগীত রচনা করেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রামমোহন রায়
(গ) সুকুমার রায়
(ঘ) উপরোক্ত সকলেই।
উত্তরঃ (খ) রামমোহন রায়

৫৩। বাংলার প্রথম বীণাকার ছিলেন-
(ক) গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়
(খ) গঙ্গাবিন্নু চক্রবর্তী
(গ) হরিচরণ দাস
(ঘ) মাধব ভট্টাচার্য।
উত্তরঃ (ঘ) মাধব ভট্টাচার্য

৫৪। আকারে ছোটো, বৈচিত্র্যপূর্ণ, চটুল প্রকৃতির গানের নামই-
(ক) খেয়াল
(খ) টপখেয়াল
(গ) ঠুংরি
(ঘ) জংলা।
উত্তরঃ (গ) ঠুংরি

৫৫। কলকাতার কোন্ অঞ্চলকে কেন্দ্র করে ঠুংরি গানের প্রসার ঘটে?
(ক) মেটিয়াবুরুজ
(খ) রাজাবাজার
(গ) ধর্মতলা
(ঘ) টালিগঞ্জ।
উত্তরঃ (ক) মেটিয়াবুরুজ

৫৬। ঠুংরি গানকে জনপ্রিয় করেন-
(ক) গিরিজাশঙ্কর চক্রবর্তী
(খ) বেগম আখতার
(গ) অজয় চক্রবর্তী
(ঘ) উপরোক্ত সকলেই।
উত্তরঃ (ঘ) উপরোক্ত সকলেই

৫৭। বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি?
(ক) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(খ) যদুভট্ট
(গ) সুধীরলাল চক্রবর্তীর
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৫৮। রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক ক-টি গান রচনা করেছিলেন?
(ক) ২১৩২টি
(খ) ২২২২টি
(গ) ২২৩২টি
(ঘ) ২২৪২টি।
উত্তরঃ (গ) ২২৩২টি

.৫৯। রবীন্দ্রনাথের গানের সংকলনটির নাম-
(ক) ‘স্বরবিতান’
(খ) ‘গীতবিতান’
(গ) ‘সঞ্চয়িতা’
(ঘ) ‘গীতাঞ্জলি’।
উত্তরঃ (খ) ‘গীতবিতান’

৬০। রবীন্দ্রনাথের গানগুলির স্বরলিপি সংকলিত হয়েছে-
(ক) ‘গীতবিতান’-এ
(খ) ‘সঞ্চয়িতা’-য়
(গ) ‘স্বরবিতান’-এ
(ঘ) ‘গীতাঞ্জলি’-তে।
উত্তরঃ (গ) ‘স্বরবিতান’-এ

৬১। ‘স্বরবিতান’ গ্রন্থে আনুমানিক ক-টি রবীন্দ্রসংগীতের স্বরলিপি মুদ্রিত হয়েছে?
(ক) ১৯৩০টি
(খ) ১৯৩১টি
(গ) ১৯৩২টি
(ঘ) ১৯৩৩টি।
উত্তরঃ (খ) ১৯৩১টি

৬২। রবীন্দ্রনাথ রচিত মৌলিক ঠুংরির সংখ্যা-
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার।
উত্তরঃ (খ) দুই

৬৩। রবীন্দ্রনাথ পাশ্চাত্য সুরের অনুকরণে ক-টি গান তৈরি করেন?
(ক) ১০টি
(খ) ১২টি
(গ) ১৪টি
(ঘ) ১৫টি।
উত্তরঃ (খ) ১২টি

৬৪। রবীন্দ্রনাথের ‘হে নূতন, দেখা দিক আরবার’ গানটি কোন্ উপলক্ষ্যে রচিত?
(ক) মৃত্যুদিন
(খ) নববর্ষ
(গ) বৃক্ষরোপণ
(ঘ) জন্মদিন।
উত্তরঃ (ঘ) জন্মদিন

৬৫। ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির রচয়িতা কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) অতুলপ্রসাদ সেন
(ঘ) রজনীকান্ত সেন
উত্তর: (খ) দ্বিজেন্দ্রলাল রায়

৬৬। ‘তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে’ গানটির রচয়িতা হলেন—
(ক) অতুলপ্রসাদ সেন
(খ) রজনীকান্ত সেন
(গ) দ্বিজেন্দ্রলাল রায়
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: (খ) রজনীকান্ত সেন

৬৭। ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’- গানটির রচয়িতা-
(ক) রজনীকান্ত সেন
(খ) নজরুল ইসলাম
(গ) অতুলপ্রসাদ সেন
(ঘ) মুকুন্দদাস।
উত্তর: (ক) রজনীকান্ত সেন

৬৮। ‘কান্তকবি’ নামে পরিচিত-
(ক) রজনীকান্ত সেন
(খ) অতুলপ্রসাদ সেন
(গ) দ্বিজেন্দ্রলাল রায়
(ঘ) মুকুন্দদাস।
উত্তর: (ক) রজনীকান্ত সেন

৬৯। ‘হও ধরমেতে ধীর, হও করমেতে বীর’- গানটি লিখেছিলেন-
(ক) অতুলপ্রসাদ সেন
(খ) রজনীকান্ত সেন
(গ) নজরুল ইসলাম
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: (ক) অতুলপ্রসাদ সেন

৭০। বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ ছিলেন-
(ক) রজনীকান্ত সেন
(খ) অতুলপ্রসাদ সেন
(গ) মুকুন্দদাস
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়।
উত্তর: (খ) অতুলপ্রসাদ সেন

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর

৭১। ‘বলো বলো বলো সবে’-গানটি লিখেছেন–
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রজনীকান্ত সেন
(গ) দ্বিজেন্দ্রলাল রায়
(ঘ) অতুলপ্রসাদ সেন।
উত্তর: (ঘ) অতুলপ্রসাদ সেন

৭২। নজরুলের ‘রুমঝুম রুমঝুম্ কে বাজায় জল ঝুমি ঝুমি’ গানটি কোন্ রাগে রচিত?
(ক) অরুণরঞ্জনী
(খ) সন্ধ্যামালতী
(গ) বনকুন্তলা
(ঘ) নির্ঝরিণী।
উত্তর: (ঘ) নির্ঝরিণী

৭৩। নজরুলের ‘বাগিচায় বুলবুলি তুই’ গানটি একটি–
(ক) বাংলা খেয়াল
(খ) বাংলা গজল
(গ) বাংলা ঠুংরি
(ঘ) বাংলা টপ্পা।
উত্তর: (খ) বাংলা গজল

৭৪। ‘রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’– গানটি নজরুল কার অনুরোধে লেখেন?
(ক) আব্বাসউদ্দীন আহমদ
(খ) আখতারুজ্জামান ইলিয়াস
(গ) মুস্তাফা জামান আব্বাসী
(ঘ) উপরোক্ত কেউই নন।
উত্তর: (ক) আব্বাসউদ্দীন আহমদ

৭৫। প্রথম কয়্যার সংগীতের প্রবর্তক হলেন—
(ক) জ্যোতিরিন্দ্র মৈত্র
(খ) হেমাঙ্গ বিশ্বাস
(গ) রুমা গুহঠাকুরতা
(ঘ) সলিল চৌধুরী
উত্তর: (ঘ) সলিল চৌধুরী

৭৬। ‘সুরের এই ঝর ঝর ঝরনা’ গানটিতে ডোকাল হারমনি প্রয়োগ করেছেন—
(ক) সলিল চৌধুরী
(খ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(গ) শচীন দেববর্মন
(ঘ) জগন্ময় মিত্র
উত্তর: (ক) সলিল চৌধুরী

৭৭। ক্যালকাটা ইয়ুথ কয়্যার-এর যাত্রা শুরু হয় কার নেতৃত্বে?
(ক) রুমা গুহঠাকুরতা
(খ) অতুলপ্রসাদ সেন
(গ) শচীন দেববর্মন
(ঘ) হৈমন্তী শুক্লা
উত্তর: (ক) রুমা গুহঠাকুরতা

৭৮। ‘ভারতবর্ষ সূর্যের এক নাম’ গানটির রচয়িতা হলেন—
(ক) রুমা গুহঠাকুরতা
(খ) সলিল চৌধুরী
(গ) শচীন দেববর্মন
(ঘ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
উত্তর: (ঘ) শিবদাস বন্দ্যোপাধ্যায়

৭৯। ‘We Shall Overcome’-এর বাংলা অনুবাদ কার রচনা?
(ক) ভি. বালসারা
(খ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(গ) ভূপেন হাজারিকা
(ঘ) সলিল চৌধুরী
উত্তর: (খ) শিবদাস বন্দ্যোপাধ্যায়

৮০। ভি. বালসারাকে ডি.লিট উপাধি দিয়ে সম্মানিত করেছে—
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
(খ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
(গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
(ঘ) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
উত্তর: (গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

৮১। মান্না দে-র প্রকৃত নাম ছিল—
(ক) প্রবোধকুমার দে
(খ) প্রবোধচন্দ্র দে
(গ) প্রকাশচন্দ্র দে
(ঘ) প্রকাশকুমার দে
উত্তর: (খ) প্রবোধচন্দ্র দে

৮২। ‘তামান্না’ ছবিতে নেপথ্যশিল্পী হিসেবে কোন সংগীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটে?
(ক) শ্যামল মিত্র
(খ) কিশোর কুমার
(গ) মান্না দে
(ঘ) মানবেন্দ্র মুখোপাধ্যায়
উত্তর: (গ) মান্না দে

৮৩। মান্না দে কবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন?
(ক) ১৯৭০ সালে
(খ) ১৯৭১ সালে
(গ) ১৯৭২ সালে
(ঘ) ১৯৭৩ সালে
উত্তর: (খ) ১৯৭১ সালে

৮৪। মান্না দে ২০০৫ খ্রিস্টাব্দে কোন পুরষ্কারে ভূষিত হয়েছিলেন?
(ক) পদ্মশ্রী
(খ) দাদাসাহেব ফালকে
(গ) পদ্মভূষণ
(ঘ) বঙ্গবিভূষণ
উত্তর: (গ) পদ্মভূষণ

৮৫। মান্না দে কবে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন?
(ক) ২০০৪ সালে
(খ) ২০০৫ সালে
(গ) ২০০৬ সালে
(ঘ) ২০০৭ সালে
উত্তর: (ঘ) ২০০৭ সালে

৮৬। পশ্চিমবঙ্গ সরকার কবে মান্না দে-কে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেছিলেন?
(ক) ২০০০ সালে
(খ) ২০১০ সালে
(গ) ২০১১ সালে
(ঘ) ২০১২ সালে
উত্তর: (গ) ২০১১ সালে

৮৭। ‘ভক্ত প্রহ্লাদ’ ছবির সূত্রে কোন সংগীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটে?
(ক) আরতি মুখোপাধ্যায়
(খ) গীতা দত্ত
(গ) সন্ধ্যা মুখোপাধ্যায়
(ঘ) নির্মলা মিশ্র
উত্তর: (খ) গীতা দত্ত

৮৮। ‘ঝনক ঝনক ঝনক কাঁকন বাজে’ গানটি গেয়েছিলেন—
(ক) সন্ধ্যা মুখোপাধ্যায়
(খ) গীতা দত্ত
(গ) হৈমন্তী শুক্লা
(ঘ) আরতি মুখোপাধ্যায়
উত্তর: (খ) গীতা দত্ত

৮৯। সন্ধ্যা মুখোপাধ্যায়ের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে যে ছবিতে—
(ক) ভক্ত প্রহ্লাদ
(খ) অঞ্জনগড়
(গ) কন্যা
(ঘ) সাহারা
উত্তর: (খ) অঞ্জনগড়

৯০। ‘সাহারা’ ছবিতে নেপথ্যশিল্পী হিসেবে কোন সংগীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটে?
(ক) সন্ধ্যা মুখোপাধ্যায়
(খ) গীতা দত্ত
(গ) আরতি মুখোপাধ্যায়
(ঘ) নির্মলা মিশ্র
উত্তর: (গ) আরতি মুখোপাধ্যায়

৯১। কিশোর কুমারের প্রকৃত নাম—
(ক) প্রভাসকুমার গঙ্গোপাধ্যায়
(খ) আভাসকুমার গঙ্গোপাধ্যায়
(গ) প্রকাশকুমার গঙ্গোপাধ্যায়
(ঘ) অভয়কুমার গঙ্গোপাধ্যায়
উত্তর: (খ) আভাসকুমার গঙ্গোপাধ্যায়

৯২। ভূপেন হাজারিকা মূলত কোন ভাষায় গান রচনা করতেন?
(ক) অহমিয়া
(খ) মারাঠি
(গ) গুজরাটি
(ঘ) হিন্দি
উত্তর: (ক) অহমিয়া

৯৩। কোন চলচ্চিত্রের মাধ্যমে বাংলায় চলচ্চিত্রে প্রথম গানের প্রচলন হয়?
(ক) জামাইষষ্ঠী
(খ) ইন্দ্রসভা
(গ) শিরি-ফরহাদ
(ঘ) জোর বরাত
উত্তর: (ঘ) জোর বরাত

৯৪। সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ ছবিটির সংগীত নির্দেশক ছিলেন—
(ক) রবিশংকর
(খ) বিলায়েৎ খাঁ
(গ) সালামৎ খাঁ
(ঘ) বিসমিল্লা খাঁ
উত্তর: (খ) বিলায়েৎ খাঁ

৯৫।’পায়ে পড়ি বাঘমামা’ গানটির স্রষ্টা হলেন—
(ক) অনুপ ঘোষাল
(খ) ঋত্বিক ঘটক
(গ) সত্যজিৎ রায়
(ঘ) বিলায়েৎ খাঁ
উত্তর: (গ) সত্যজিৎ রায়

৯৬। ‘কোমল গান্ধার’ ছবিটির সংগীত পরিচালক ছিলেন—
(ক) আলি আকবর খাঁ
(খ) বাহাদুর খাঁ
(গ) জ্যোতিরিন্দ্র মৈত্র
(ঘ) সলিল চৌধুরী
উত্তর: (গ) জ্যোতিরিন্দ্র মৈত্র

৯৭। কবীর সুমনের ‘তোমাকে চাই’ নামক অ্যালবামটি প্রকাশিত হয়—
(ক) ১৯৯০ সালে
(খ) ১৯৯১ সালে
(গ) ১৯৯২ সালে
(ঘ) ১৯৯৩ সালে
উত্তর: (গ) ১৯৯২ সালে

৯৮। ‘পুরোনো গীটার’ কোন্ বিখ্যাত গায়কের অ্যালবাম ?
(ক) নচিকেতা
(খ) কবীর সুমন
(গ) শিলাজিৎ
(ঘ) অঞ্জন দত্ত
উত্তর: (ঘ) অঞ্জন দত্ত

৯৯। সারিবদ্ধভাবে একত্রে কাজ করতে করতে যে গান গাওয়া হয়, তাকে বলা হয়—
(ক) সারিগান
(খ) ভাটিয়ালি
(গ) ভাওয়াইয়া
(ঘ) ঝুমুর।
উত্তর: (ক) সারিগান

১০০। নৌকার মাঝিমাল্লারা শ্রম অপনোদনের জন্য যে গান গায় তাই—
(ক) জারিগান
(খ) ঝুমুর
(গ) সারিগান
(ঘ) ভাওয়াইয়া।
উত্তর: (গ) সারিগান

১০১। একান্তভাবে একলা মাঝিদের গাওয়া গান হল—
(ক) জারিগান
(খ) ভাটিয়ালি
(গ) সারিগান
(ঘ) ঝুমুর।
উত্তর: (খ) ভাটিয়ালি

১০২।  কোন্ চর্যাকারের লেখা ‘ভাটিয়ার’ বা ‘ভাটিয়ালি’ রাগে বাঁধা?
(ক) লুই পা
(খ) কাহ্ন পা
(গ) ভুসুকু পা
(ঘ) শবর পা।
উত্তর: (গ) ভুসুকু পা

১০৩। ভাওয়াইয়া গাওয়া হয়—
(ক) উত্তরবঙ্গে
(খ) পূর্ববঙ্গে
(গ) পশ্চিমবঙ্গে
(ঘ) দক্ষিণবঙ্গে।
উত্তর: (ক) উত্তরবঙ্গে

১০৪। ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়—
(ক) দরদিয়া
(খ) বাউদিয়া
(গ) মরমিয়া
(ঘ) বাউড়া।
উত্তর: (খ) বাউদিয়া

১০৫। ভাওয়াইয়া গানের ভাষা—
(ক) রাঢ়ি
(খ) বঙ্গালী
(গ) ঝাড়খণ্ডি
(ঘ) কামরূপী।
উত্তর: (ঘ) কামরূপী।

১০৬। জারি গানে ‘জারি’ শব্দের অর্থ—
(ক) আনন্দ
(খ) সমবেত
(গ) বীরত্ব
(ঘ) ক্রন্দন।
উত্তর: (ঘ) ক্রন্দন

 

===========================

File Details :

PDF Name : বাংলা গানের ধারা

Size : 730 KB

No. of Pages : 9

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।
আরও পড়ুন প্রয়োজনে
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here
দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 । Digwijoyer Rupkotha Kobitar MCQ Click here

Leave a Comment