জাদুঘরের উদ্দেশ্য বা কার্যাবলি এবং গুরুত্ব আলোচনা করো

জাদুঘরের উদ্দেশ্য বা কার্যাবলি এবং গুরুত্ব আলোচনা করো
জাদুঘরের উদ্দেশ্য বা কার্যাবলি এবং গুরুত্ব আলোচনা করো

জাদুঘরের উদ্দেশ্য বা কার্যাবলি এবং গুরুত্ব আলোচনা করো। দুটি শিল্প জাদুঘরের নাম লেখো।

জাদুঘরের উদ্দেশ্য বা কার্যাবলি

সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শন : জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্য বা প্রধান কাজ হল বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সময়কালের নানান দুর্লভ নিদর্শনবস্তুর সংগ্রহ, সেগুলির যথাযথ বিজ্ঞানসম্মত সংরক্ষণ এবং সংরক্ষিত দুর্লভ পুরাবস্তুসামগ্রী দর্শক, গবেষকদের দেখানো বা প্রদর্শনের ব্যবস্থা করা। নির্দশন বস্তুগুলিকে ‘Display Case’-এ সাজিয়ে রাখা হয়।

মডেল নির্মাণ: জনগণকে প্রদর্শনের উদ্দেশ্যে জাদুঘর অনেক লুপ্ত এবং দুষ্প্রাপ্য বস্তুর প্রতিকৃতি বা মডেল নির্মাণ করে।

জ্ঞানের বিস্তার ঘটানো:
জাদুঘরের মূল উদ্দেশ্যই হল সাধারণ মানুষের মধ্যে জ্ঞানের প্রসার ঘটানো এবং জনমানসে সচেতনতা বৃদ্ধি করা। চিত্রপ্রদর্শনী, বইমেলা, জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা, বিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ ইত্যাদি আয়োজনের মাধ্যমে জাদুঘর নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করে থাকে। 

প্রকাশনা: জাদুঘরে রাখা বিভিন্ন বস্তু সম্পর্কে গবেষণালব্ধ বিভিন্ন তথ্য, কোনো বিশেষ ঐতিহাসিক ঘটনা সম্পর্কে আলোচনা, জ্ঞানী ব্যক্তিদের বক্তৃতা, পত্রিকা ইত্যাদি প্রকাশনার ব্যবস্থা জাদুঘর করে।

গবেষণায় সাহায্য: গবেষকরা মিউজিয়ামে সংরক্ষিত বস্তুকে গবেষণার কাজে ব্যবহার করে থাকেন। মিউজিয়ামে সংরক্ষিত বিভিন্ন বস্তুর ক্যাটালগিং-এর মাধ্যমে এই কাজ সহজতর হয়।

আনন্দ প্রদান: মিউজিয়ামের একটি অন্যতম কাজ হল দর্শকদের আনন্দ প্রদান করা। জাদুঘরে এসে দর্শকরা জ্ঞানলাভের পাশাপাশি আনন্দও লাভ করে।

জাদুঘরের গুরুত্ব

ইতিহাসের বিবর্তন ও গতি প্রক্রিয়ার নিদর্শন: জাদুঘর ইতিহাসের বিবর্তন এবং গতিশীলতার সাক্ষ্য বহন করে। সভ্যতার অগ্রগতির কাহিনি, সমাজজীবনের বিবর্তন -এই সকল অতীত পুনর্গঠনে জাদুঘরের গুরুত্ব অপরিসীম।

কল্পনাশক্তির বিকাশ :
জাদুঘরে সংরক্ষিত চিত্র, লিপি, ভাস্কর্য, পরিধেয় বস্ত্র, প্রাচীন মুদ্রা, নানারকম মডেল মানুষের কল্পনা শক্তিকে প্রখর করে।

স্মরণীয় ব্যক্তিত্বদের নিদর্শন সংরক্ষণ : বিশ্বের বিভিন্ন জাদুঘরে বিভিন্ন জনপ্রিয় বা স্মরণীয় ব্যক্তিদের ব্যবহৃত সামগ্রী, তাঁদের অসাধারণ কীর্তি সম্বন্ধীয় তথ্যাদি সংরক্ষিত থাকে, সেগুলি দেখে পরবর্তী প্রজন্ম তাঁদের কীর্তিকাহিনির কথা জানতে পারে।

আঞ্চলিক ইতিহাসের ধারণাদান:
ভৌগোলিক, সামাজিক, ধর্মীয় ইত্যাদি কারণে প্রতিটি অঞ্চলের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। জাদুঘরে সংরক্ষিত আঞ্চলিক ঐতিহ্যের সেই সকল নিদর্শনগুলি দেখে ভবিষ্যৎ প্রজন্ম আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং আগ্রহী হয়ে উঠবে।

জ্ঞানের প্রসার: অদেখাকে দেখার এবং অজানাকে জানার নেশা মানুষের চিরন্তন। জাদুঘর মানুষের সেই জানার প্রচেষ্টাকে সার্থক করতে সাহায্য করে। সাহায্য করে জ্ঞান ও চেতনা বৃদ্ধিতে।

দুটি শিল্প জাদুঘরের নাম

দুটি শিল্প জাদুঘরের নাম হল-

i ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম এবং ⅱ মার্কিন যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটান শিল্প মিউজিয়াম।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন