জার্মানিতে নাতসিবাদের উত্থানের পটভূমি কী ছিল

জার্মানিতে নাতসিবাদের উত্থানের পটভূমি কী ছিল
জার্মানিতে নাতসিবাদের উত্থানের পটভূমি কী ছিল
প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই প্রজাতন্ত্র জার্মানদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। পরিস্থিতির সুযোগ নিয়ে জার্মানিতে নাতসিবাদের জাগরণ ঘটে।

জার্মানিতে নাতসিবাদের উত্থান

অপমানজনক ভার্সাই সন্ধি : জার্মানির প্রজাতান্ত্রিক সরকার বিজয়ী মিত্রপক্ষের সঙ্গে অপমানজনক ভার্সাই সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়েছিল। এর ফলে জার্মান জাতির মনে হতাশার সৃষ্টি হয়। তারা ভার্সাই সন্ধিকে মনে প্রাণে মেনে নিতে পারেনি।

আর্থিক সংকট: ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দার ঢেউ-এ জার্মানির আর্থিক পরিস্থিতি সংকটজনক হয়ে উঠেছিল। বেকার সমস্যা মূল্যবৃদ্ধি জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। হিটলার যুদ্ধ বিগ্রহের মাধ্যমে কর্মসংস্থান করবেন বলে আশ্বাস দিলে দেশবাসী তাঁর দিকেই ঝুঁকে পড়ে।

প্রজাতান্ত্রিক সরকারের ব্যর্থতা: প্রথম থেকেই জার্মানির প্রজাতান্ত্রিক সরকার নানা সমস্যায় জর্জরিত ছিল। সেগুলির মোকাবিলা করার মত সঠিক দিশা এই সরকারের ছিল না। প্রজাতান্ত্রিক সরকার মিত্রপক্ষের অন্যায় দাবির কাছে নতি স্বীকার করে জার্মান জাতির মর্যাদা হানি ঘটায়।

অস্থির রাজনৈতিক পরিস্থিতি: ১৯১৯ খ্রিস্টাব্দ থেকে ১৯২৮ খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে ১৫টি মন্ত্রিসভা গঠিত হয়। এই রাজনৈতিক অস্থিরতার পরিপূর্ণ সুযোগ নেয় হিটলার ও তার নাতসিদল।

হিটলার জার্মানির অরাজকতার আবর্তে নাতসিবাদের উত্থান ঘটান এবং তাঁর জ্বালাময়ী বক্তৃতার দ্বারা জার্মানবাসীর আস্থা অর্জন করে তাদের ভাগ্য বিধাতায় অবতীর্ণ হন।

আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন