“জেনে শুনে মুড়াও মাথা/জাতে তরবি।।”-‘জাতে তরবি’ শব্দের অর্থ কী? পঙ্ক্তিটি তাৎপর্য লেখো

‘জাতে তরবি’ শব্দের অর্থ মর্যাদাবৃদ্ধির ফলে উচ্চ স্থানে জায়গা পাওয়া বা উন্নীত হওয়া। কবিতায় কবি লালন শাহ বলতে চেয়ে পরমাত্মা বা মনের মানুষের সান্নিধ্যলাভ করে এক মহিমান্বিত আধ্যাত্মিক স্তরে পৌঁছানো বা উন্নীত হওয়া কথা।

কবি বলেছেন যে, আমাদের দেশে বিভিন্ন ধর্মে মস্তক মুণ্ডন বা মাথা ন্যাড়া করার প্রসঙ্গ রয়েছে। সন্ন্যাস গ্রহণের পূর্বে বা বিভিন্ন ধর্মে ধর্মীয় আচার পালনের মাধ্যমে ঈশ্বর পরমাত্মার সান্নিধ্যলাভের জন্য এই রীতির চল আছে। কিন্তু তাঁর মতে পরমাত্মা বা মনের মানুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য ধর্মীয় রীতি অপ্রয়োজনীয়-যা দরকার তা হল মানবভজনা, মানবসাধনা। কেননা পরমাত্মা রয়েছে মানব হৃদয়মন্দিরেই। মানবসেবার মাধ্যমে পরমাত্মার সান্নিধ্যলাভ করেই মানুষ উত্তীর্ণ হয় এক মহিমান্বিত আধ্যাত্মিক স্তরে।

আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন