দশম শ্রেণি বাংলা হারিয়ে যাওয়া কালি কলম ব্যাকরণ কারক অকারক সম্পর্ক ব্যাসবাক্যসহ সমাস বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন

দশম শ্রেণি বাংলা হারিয়ে যাওয়া কালি কলম ব্যাকরণ কারক অকারক সম্পর্ক ব্যাসবাক্যসহ সমাস বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন
দশম শ্রেণি বাংলা হারিয়ে যাওয়া কালি কলম ব্যাকরণ কারক অকারক সম্পর্ক ব্যাসবাক্যসহ সমাস বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন

রেখাঙ্কিত পদগুলির কারক/অকারক সম্পর্ক এবং বিভক্তি ও অনুসর্গ নির্ণয় করো

১. কিন্তু আমি ছাড়া কারও হাতে কলম নেই।

▷ হাতে-অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

২. কারও সঙ্গে কলম নেই।

▷ কলম-কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

৩. লেখকের কারখানা।

▷ লেখকের-সম্বন্ধপদে ‘এর’ বিভক্তি।

৪. আমি গ্রামের ছেলে।

▷ গ্রামের-সম্বন্ধপদে ‘এর’ বিভক্তি।

৫. আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে

▷ স্কুলে-অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

৬. গোরুকে অক্ষর খাওয়ানোও নাকি পাপ।

▷ গোরুকে-কর্মকারকে ‘কে’ বিভক্তি।

৭. লাউপাতা দিয়ে তা ঘষে তুলে …।

> লাউপাতা দিয়ে-করণ কারকে ‘দিয়ে’ অনুসর্গ।

৮. তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি।

▷ ন্যাকড়ায়-করণ কারকে ‘য়’ বিভক্তি।

৯. যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হত প্রাচীন মিশরে?

> মিশরে-অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

১০. ফাউন্টেন পেন বা বলপেনের বদলে খাগের কলম।

▷ খাগের-সম্বন্ধপদে ‘এর’ বিভক্তি।

১১. তাতেও রয়েছে ধারালো ব্লেড

▷ ব্লেড-কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

১২. বলেই মুখ থেকে খাপটা সরিয়ে …।

▷ মুখ থেকে-অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।

১৩. অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে।

> সবাই-কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।

রেখাঙ্কিত পদগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো

১. আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস।

> লেখালেখির-লেখা ও লেখি-দ্বন্দ্ব সমাস, তার।

২. মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে…।

> মাস্টারমশাই-যিনি মাস্টার তিনিই মশাই—কর্মধারয় সমাস।

৩. গোরু খেয়ে নিলে অমঙ্গল

▷ অমঙ্গল-নয় মঙ্গল-নন্তৎপুরুষ সমাস।

৪. তিল ত্রিফলা সিমুল ছালা।

▷ ত্রিফলা-ত্রি (তিন) ফলের সমাহার-দ্বিগু সমাস।

৫. বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম।

▷ বনপ্রান্ত-বনের প্রান্ত-সম্বন্ধ তৎপুরুষ সমাস।

৬. ছদ্মবেশী বল পেন মাত্র।

▷ বল পেন-বল ওয়ালা পেন-মধ্যপদলোপী কর্মধারয়।

৭. এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়।

কলমধারী-কলম ধরেন যিনি-উপপদ তৎপুরুষ সমাস।

৮. তাকে বলা হতো ঝরনা কলম

▷ ঝরনা কলম-ঝরনা নামক কলম-মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

৯. জাপানি কলম।

◇ জাপানি কলম-জাপানে তৈরি কলম-মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

১০. সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প

▷ লিপিশিল্প-লিপি নির্ভর শিল্প-মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

নির্দেশ অনুসারে বাক্যের পরিবর্তন করো

১. আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। (সরলবাক্যে)

> আমি লেখালেখির আপিসে কাজ করি। (সরলবাক্য)

২. প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। (জটিল বাক্যে)

▷ যে বোতামগুলি রয়েছে, তার প্রত্যেকটিতে ছাপা রয়েছে একটি করে হরফ। (জটিল বাক্য)

৩. বাইরে ফেললে গোরু খেয়ে নিলে অমঙ্গল। (জটিল বাক্যে)

> বাইরে ফেললে যদি গোরু খেয়ে নেয় তাহলে অমঙ্গল। (জটিল বাক্য)

৪. লাউপাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। (যৌগিক বাক্যে)

▷ লাউপাতা দিয়ে তা ঘষে তোলা হতো এবং একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হত। (যৌগিক বাক্য)

৫. অল্প জল তো, তাই অনেক সময় টগবগ করে ফুটত। (সরলবাক্যে)

> জল অল্প হওয়ায় অনেক সময় টগবগ করে ফুটত। (সরলবাক্য)

৬. আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও, কলম এখন সর্বজনীন। (যৌগিক বাক্যে)

> আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর নন, কিন্তু কলম সর্বজনীন। (যৌগিক বাক্য)

৭. লাল নীল দু-রকম বড়িই পাওয়া যেত। (যৌগিক বাক্যে)

> লাল বড়িও পাওয়া যেত এবং নীল বড়িও পাওয়া যেত। (যৌগিক বাক্য)

৮. তাঁর অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প। (জটিল বাক্যে)

▷ তাঁর যেসব সুস্থ সুন্দর নেশা ছিল, তার মধ্যে একটি ছিল লিপিশিল্প। (জটিল বাক্য)

নির্দেশ অনুসারে বাচ্য পরিবর্তন করো

১. দায়সারা ভাবে কোনও মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। (কর্তৃবাচ্যে)

▷ দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সেরে নিই। (কর্তৃবাচ্য)

২. আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। (ভাববাচ্যে)

▷ আর সেগুলি বান্ডিল করে নিয়ে যাওয়া হত স্কুলে। (ভাববাচ্য)

৩. আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। (কর্মবাচ্যে)

▷ কালিও তৈরি হত আমাদের নিজেদের দ্বারা। (কর্মবাচ্য)

৪. কলম সেদিন খুনিও হতে পারে বইকী।  (কর্মবাচ্যে)

▷ সেদিন কলম দিয়ে খুনও করা যেতে পারত বইকী। (কর্মবাচ্য)

৫. তাকে আবার কেউ কেউ বলেন ডট-পেন। (কর্মবাচ্যে)

> কোনো কোনো ব্যক্তির দ্বারা তা ডট-পেন নামে খ্যাত। (কর্মবাচ্য)

৬. এর একটা বিহিত তাঁকে করতেই হবে। (কর্তৃবাচ্যে)

▷ এর একটা বিহিত তিনি করবেনই। (কর্তৃবাচ্য)

৭. আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়ি-গুলি দিয়ে। (ভাববাচ্যে)

▷ আমাদের কালি বানাতে হত কালি-ট্যাবলেট বা বড়ি-গুলি দিয়ে। (ভাববাচ্য)

৮. রাজা জমিদাররা লিপি-কুশলীদের গুণী বলে সম্মান করতেন। (কর্মবাচ্যে)

▷ রাজা জমিদার কর্তৃক লিপি-কুশলীরা গুণী বলে সম্মানিত হতেন। (কর্মবাচ্য)

আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন