নারীস্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো

নারীস্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো
নারীস্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো
ঋতু: বিহু, তোর সঙ্গে ঠিক এই মুহূর্তের সমাজের এক জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলার আছে।

বিহু: হ্যাঁ, বল।

ঋতু:
প্রতিদিন খবরে প্রকাশিত নারীনির্যাতনের ঘটনা যে বেড়েই চলেছে সেটা কি তুই খেয়াল করেছিস?

বিহু:  হ্যাঁ, ঠিকই বলেছিস। রোজই কোনো না কোনো বধূনির্যাতন, নারীর যৌন নির্যাতন, কন্যাভ্রূণ হত্যা ইত্যাদি বিষয়গুলি নিয়ে খবর চোখে পড়ে।

ঋতু:
তা ছাড়াও আমাদের সমাজে নারীদের নীরব থাকার কারণে বহু খবর প্রকাশিত হয় না।

বিহু: সে তো রামায়ণ কিংবা মহাভারতে সীতা বা দ্রৌপদীকে মনে করলেই বোঝা যায়, পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান কোথায়।

ঋতু: আবার, ভেবে দেখ, যদি বৈদিক সভ্যতার কথা ভাবি, তাহলে দেখব মাতৃতান্ত্রিক সমাজের চিত্র।

বিহু: তাহলে এই অবস্থার পরিবর্তনটা হল কীভাবে?

ঋতু: সে তো নিশ্চয়ই একটা দীর্ঘ ইতিহাস। তবে এর মূলে ছিল প্রধানত নারীর অজ্ঞতা, চেতনার পশ্চাৎপদতা।

বিহু: এটা ঠিকই যে নারীদের সঠিকভাবে শিক্ষাদান করে চেতনার উন্মীলন ঘটানোর সময় এসে গিয়েছে।

ঋতু: হ্যাঁ, তবেই প্রকৃতপক্ষে নারীস্বাধীনতা সম্ভব হবে।

বিহু: নারীস্বাধীনতার প্রধান বিষয়ই হল নারীর চিন্তার স্বাধীনতা, চলনের স্বাধীনতা।

ঋতু: যদি সত্যই নারী স্বাধীনতা সম্ভব হয়, তবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে নারী তার সম্মান ও শ্রদ্ধা পাবে।

বিহু: এরসঙ্গে এ কথাও মনে রাখতে হবে যে, যদি প্রশাসন ও আইন ব্যবস্থার সংস্কার ঘটে তবে নারী স্বাধীনতার পথ কিছুটা সহজ হবে।

ঋতু:
কিন্তু সমস্ত দায় কেবলমাত্র আইন বা প্রশাসনের উপর বর্তায় না। নারীর নিজের চিন্তার মুক্তি ও প্রসারতা প্রয়োজন।

বিহু: হ্যাঁ, যদি নারী তার সংস্কারের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারে, যদি পুরুষতান্ত্রিক চোখরাঙানির বাইরে নিজেকে এনে দাঁড় করাতে পারে তবেই এই পথ চলা সফল হবে।

ঋতু: 
দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তনেই একদিন নারী স্বাধীনতার স্বপ্ন সার্থক হবে এই আশা করা যায়।

আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment