'নোঙর' কবিতা অনুসরণে কবির রোমান্টিক মনের পরিচয় দাও।

'নোঙর' কবিতা অনুসরণে কবির রোমান্টিক মনের পরিচয় দাও
‘নোঙর’ কবিতা অনুসরণে কবির রোমান্টিক মনের পরিচয় দাও।

ভূমিকা

রোমান্টিকতার প্রধান লক্ষণ অতৃপ্তি, অস্থিরতা, প্রাপ্তি-অপ্রাপ্তির দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হওয়া। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রোমান্টিক মন সর্বদা এক পরাবাস্তবতার সন্ধান করে চলে।

বন্ধনমুক্তির আকাঙ্ক্ষা

কবি অজিত দত্তের ‘নোঙর’ কবিতায় একদিকে আছে বন্ধনের চিত্র অন্যদিকে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা এবং পরিশেষে ব্যর্থতার বিষাদ। গণ্ডিবদ্ধ গতানুগতিক জীবনে কবি আবদ্ধ থাকতে চান না। তিনি তরি নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চান। কিন্তু তাঁর তরি নোঙরে বাঁধা পড়ে গেছে-

“পাড়ি দিতে দূর সিন্ধুপারে

নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে।”

সমুদ্রের ঢেউগুলি কবির কাছে গতির বার্তা নিয়ে আসে। কবির জীবন স্থিতিশীল। তিনি সারারাত অবিরাম দাঁড় টেনে তার জীবনতরিকে এগিয়ে নিয়ে যেতে চান কঠিন বাস্তবতা থেকে বহু দূরে। মাস্তুলে পাল বাঁধেন, আকাশে নক্ষত্র দেখে দিক নিরূপণ করেন। তবু তরিখানি সচল হয় না।

বন্ধনমুক্তির আকাঙ্ক্ষা

জগৎ-সংসারে অনেক মায়া, সমাজে বহু দায়-কর্তব্য। সব বন্ধন ফেলে রোমান্টিক মন মুক্ত কোনো জগতে ছুটে যেতে চায়। কিন্তু তার উপায় তো নেই। নিঃসঙ্গ নিস্তব্ধ নিশীথে কবির রোমান্টিক মনে দোলা লাগে। সুদূরের আকাঙ্ক্ষা তীব্রতর হয়। কল্পলোক তাঁকে ব্যাকুল হয়ে ডাকে। কবি চান তরিভরা সৃষ্টি-সম্পদ নিয়ে নব নব লোকে পাড়ি দিতে। প্রাত্যহিকতার ঊর্ধ্বে উঠে দিকে দিকে তাঁর কীর্তিকে বিকীর্ণ করে দিতে চান কবি। এই আশা পূর্ণ হবে না জেনেও জীবনব্যাপী চেষ্টা চালিয়ে যাওয়া আর কষ্ট পাওয়াই তো রোমান্টিক কবির প্রকৃত ধর্ম। বন্ধনমুক্তির ব্যর্থতায় কবি অসহায়, বিষণ্ণ বোধ করেন। এই অসহায়তা, বিষণ্ণতা রোমান্টিকতারই লক্ষণ। বাস্তব ও কল্পনার সংঘাতে, স্থিতি ও গতির দ্বন্দ্বে কবির চিরচঞ্চল, অতৃপ্ত, রোমান্টিক মনেরই পরিচয় পাওয়া যায়।

আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন