বঙ্গদেশে চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা সংক্ষিপ্ত আলোচনা করো

বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে আলোচনা করো।

বঙ্গদেশে চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা সংক্ষিপ্ত আলোচনা করো
বঙ্গদেশে চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা সংক্ষিপ্ত আলোচনা করো।

রামকিঙ্কর বেইজ (১৯০৬-১৯৮০) ছিলেন শান্তিনিকেতনের ছাত্র। শান্তিনিকেতনে প্রথমে পড়ুয়া হিসেবেই তাঁর আগমন ঘটে। তারপর শিক্ষকতার মধ্য দিয়ে তিনি তাঁর শেষজীবনটি শান্তিনিকেতনেই অতিবাহিত করেন। তিনি অবসর নেন ১৯৭১ খ্রিস্টাব্দে। বাঁকুড়ার বিদগ্ধ মানুষ ও প্রবাসী, Modern review -এর সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় শিল্পী রামকিঙ্কর বেইজের শিল্প প্রতিভার পরিচয় পান ও তাঁকে শান্তিনিকেতনে নিয়ে আসেন। সেখানে শিল্পী রামকিঙ্কর বেইজ নন্দলাল বসুর সাহচর্য লাভ করেন ও তাঁর সুযোগ্য তত্ত্বাবধানে নিজের শিক্ষা সম্পূর্ণ করেন। তাঁর আঁকা উৎকৃষ্ট ছবির শৈল্পিক গুণের প্রতি নির্দেশ করে নন্দলাল বসু মন্তব্য করেছিলেন- “তুমি সবই জানো, আবার এখানে কেন।” একজন চিত্রশিল্পী ও ভাস্কর হিসেবে তিনি ছিলেন সুবিদিত। তেল রং ও জলরঙের মিশ্রণে তিনি যেমন প্রকৃতিবিষয়ক ছবি আঁকেন, তেমনই সিমেন্ট ও কাঁকর-মাটি মিশিয়ে সৃষ্টি করেন অনবদ্য ভাস্কর্য। ‘সোমা জোশী’ তাঁর আঁকা প্রথম ছবি। তিনি বাল্যকাল থেকেই ছবি আঁকার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন। তিনি দেবদেবীর ছবি যেমন আঁকতেন তেমনি প্রতিবেশী ছুতোর, কামারদের কাজও তাঁকে আকর্ষণ করত ছবি আঁকার প্রতি। তিনি অজস্র ছবি এঁকেছেন। তাঁর চিত্রে রাঢ় বাংলার মাটি ও মানুষের স্পর্শ অনুভূত হয়। প্রাচ্য ও পাশ্চাত্য উভয় শিল্পকলার বিবিধ বৈচিত্র্য তাঁর শিল্পকর্মে ফুটে উঠেছে। তাঁর অঙ্কিত চিত্রাবলি ও ভাস্কর্যের মধ্যে ‘শরৎকাল’, ‘কৃষ্ণের জন্ম’, ‘বিনোদিনী’, ‘মহিলা ও কুকুর’, ‘গ্রীষ্মের দুপুর’, ‘হাটের পথে’, ‘সাঁওতাল দম্পতি’, ‘সুজাতা’ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। তাঁর সমস্ত চিত্রগুলিই ছিল তাঁর নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ ও বাস্তব জীবন থেকে আগত। চোখে দেখা নানা দৃশ্য ও মানুষ বারেবারে তাঁর ছবিতে দৃশ্যায়িত হয়েছে। কলকাতা, বোম্বাই (মুম্বই) ও দিল্লিতে তাঁর ছবি প্রদর্শিত হয়েছে। এ দেশের প্রধান সংগ্রহশালাগুলিতে তাঁর শিল্পকর্ম সযত্নে সংরক্ষিত আছে।

আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন