'বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি'- সত্যের জন্য কারা, কীভাবে বেঁচে গিয়েছে কবিতা অনুসরণে ব্যাখ্যা করো

'বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি'- সত্যের জন্য কারা, কীভাবে বেঁচে গিয়েছে কবিতা অনুসরণে ব্যাখ্যা করো
‘বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি’- সত্যের জন্য কারা, কীভাবে বেঁচে গিয়েছে কবিতা অনুসরণে ব্যাখ্যা করো।

বোর্ড : বিষয়বস্তু

প্রসঙ্গ

‘ছন্দের জাদুকর’ সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর ‘আমরা’ কবিতায় বাঙালির গৌরবগাথা প্রকাশ করেছেন। অতীত ঐতিহ্য, গৌরব ও কীর্তির পাশাপাশি বর্তমানের উজ্জ্বল জীবনযাত্রার কথা প্রকাশ করতে করতে কবি বাঙালির ভবিষ্যৎ সম্পর্কেও অমলিন আশাবাদ প্রকাশ করেছেন। পরাধীন ভারত বাঙালিকে এই দ্বিধা ও দ্বন্দ্বময়তায় উপস্থিত করেছিল। তার সামনে উভয় সংকট প্রশ্নরূপে দেখা দিয়েছিল। তারা চিরকাল অধীনতা চায় না স্বাধীনতা? স্বাধীনতার দাবিতে অধীনতার বর্তমান অবস্থা কঠিনতর হবে, ‘অধীনতা চাই’ বলতে মিথ্যাচারণ হবে। এই উভয় সংকট থেকে পরিত্রাণ প্রসঙ্গেই প্রশ্নে দেওয়া পঙ্ক্তিটির উচ্চারণ।

ব্যাখ্যা

বাঙালি এই উভয়সংকট থেকে পরিত্রাণের জন্য সত্যকেই আশ্রয় করে বা সত্যাগ্রহী হয়, জগতের সমস্ত স্বাধীনজাতির সমকক্ষ হবার জন্য সংকল্প করে। মর্মে ও কর্মে এই সত্যাগ্রহের প্রতিজ্ঞা গ্রহণ করে সে নতুন প্রাণ পায়। সাম্য-মৈত্রী-স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে, অহিংসার বাণী আশ্রয় করে সে শ্মশানসদৃশ সমাজে নব প্রাণের বীজ বপন করে। এ কথা বোঝাতেই কবি এ মন্তব্য করেছেন।

আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment