ঋতুর বর্ণময় আবর্তনের সঙ্গে বাঙালির মানসিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের নিবিড়, অঙ্গাঙ্গি সম্পর্ক। তারই সঙ্গে সম্পৃক্ত বাঙালির উৎসবপ্রীতির মেলবন্ধনের ফলস্বরূপ বাংলায় রকমারি • উৎসবের ঘটা। ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’-এই প্রবাদটিকে প্রকৃত অবস্থার পরিপ্রেক্ষিতে অল্প-ভাষণই বলা যায়।
উৎস
উৎসবের শ্রেণিবিভাগ
(ক) বৈদিক উৎসব : নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, আভ্যুদায়িক বা ঋষিশ্রাদ্ধ, পার্বণশ্রাদ্ধ ইত্যাদি।
(খ) পৌরাণিক (শাস্ত্রীয়) উৎসব: নাম মহোৎসব, সত্যনারায়ণ বা সত্যপীর উৎসব, সরস্বতী, চণ্ডী, মনসা, ধর্মদেবতা বিষয়ক উৎসব, কৃম্নজন্মোৎসব বা জন্মাষ্টমী, রথযাত্রা, দোলযাত্রা ও রাসযাত্রা, ঝুলনযাত্রা, রাধাষ্টমী, কোজাগরি লক্ষ্মীপূজা, শিবরাত্রি, দুর্গোৎসব, জগদ্ধাত্রীপূজা, কালীপূজা, দীপাবলি, কার্তিকপূজা, বড়োদিন, গুড ফ্রাইডে, বুদ্ধপূর্ণিমা, মহরম, ইদুলফিতর, মহাবীর জয়ন্তী ইত্যাদি।
(গ) লোক উৎসব: চড়ক বা গাজন, বনদুর্গা, বনবিবি, দক্ষিণ রায়, পির ও গাজির উৎসব, লালনোৎসব, ইদ পরব, ইতু, টুসু, ভাদু পরব, অম্বুবাচি, বোলান, বিশ্বকর্মা, গন্ধেশ্বরী, গোরক্ষনাথ, পৌষপার্বণ (নবান্ন), ত্রিনাথ পূজা, আউনি-বাউনি ইত্যাদি।
(ঘ) সামাজিক উৎসব : ভাইফোঁটা, বিবাহ, জামাইষষ্ঠী, বিজয়া, সইপাতানো, নববর্ষ, হালখাতা ইত্যাদি।
(ঙ) জাতীয় উৎসব: স্বাধীনতা দিবস (১৫ আগস্ট), প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), রবীন্দ্র জয়ন্তী, গান্ধি জয়ন্তী, রামকৃম্ন ও বিবেকানন্দ জয়ন্তী, নেতাজি জয়ন্তী ইত্যাদি।
এ ছাড়াও প্রাচীনকালে পুষ্করিণী প্রতিষ্ঠা, ভূমিদান, বৃক্ষরোপণ প্রভৃতি উপলক্ষ্যেও উৎসব হত। এখন সামাজিক কাঠামো পরিবর্তিত, তাই অনেক প্রাচীন উৎসবও অবলুপ্ত। অবশ্য তার পরিবর্তে বাংলার সরস ভূমিতে নব নব উৎসবেরও জন্ম হয়েছে। যেমন লোক উৎসব, বনমহোৎসব, যাত্রা উৎসব, নাট্য উৎসব, শিল্প উৎসব ইত্যাদি।
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট
