বিংশ শতকের ভারতে নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো

বিংশ শতকের ভারতে নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো
বিংশ শতকের ভারতে নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

ভূমিকা

বিংশ শতকের ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল আন্দোলনে নারীদের অংশগ্রহণ। বিংশ শতকের শুরু থেকে আন্দোলনের ক্ষমতা যত বেড়েছে নারীদের যোগদানের প্রবণতাও তত বৃদ্ধি পেয়েছে। শুধু সাধারণ মানুষের অংশগ্রহণ নয়, আন্দোলনের সবরকম ধারায় নারীরা সমানভাবে এবং স্বচ্ছন্দে অংশগ্রহণ করেছে।

নারী আন্দোলনের বৈশিষ্ট্য

মধ্যবিত্ত হিন্দু নারীদের অংশগ্রহণ: শুরু থেকে জাতীয়তাবাদী আন্দোলনে মধ্যবিত্ত পরিবারভুক্ত হিন্দু নারীরা যোগদান করেছে। তুলনায় আন্দোলনে নিম্নবর্ণের বা দলিত হিন্দু ও মুসলমান নারীদের যোগদান ছিল অনেক কম।

সহযোগীর ভূমিকায় নারীদের অংশগ্রহণ: জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের অংশগ্রহণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল সহযোগীর ভূমিকায় নারীদের অংশগ্রহণ। এক্ষেত্রে তাদের ভূমিকা ছিল- আন্দোলনকারী বা বিপ্লবীদের আশ্রয় দেওয়া, দেখাশোনা করা, অস্ত্র সরবরাহ করা, অস্ত্র লুকিয়ে রাখা, সংবাদ আদানপ্রদান করা প্রভৃতি। কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমী চিত্রও লক্ষণীয়।

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ: জাতীয় আন্দোলনে নারীরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন। আইন অমান্য আন্দোলনে গান্ধিজি তাঁর স্বেচ্ছাসেবী দলে নারীদের অন্তর্ভুক্ত করেননি। কিন্তু তাঁর ডান্ডি অভিযানের সময় হাজার হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলন চলাকালীন নারীদের অংশগ্রহণ আরও ব্যাপক আকার ধারণ করে। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের স্বতঃস্ফূর্ত যোগদানের প্রবণতা ছিল আরও বেশি।

বিদেশি নারীদের অংশগ্রহণ

বিংশ শতকের ভারতের স্বাধীনতা আন্দোলনে বিদেশি নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভগিনী নিবেদিতা, অ্যানি বেসান্ত, নেলী সেনগুপ্ত প্রমুখ। ভগিনী নিবেদিতা বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অ্যানি বেসান্ত হোমরুল আন্দোলন ও জাতীয় কংগ্রেসের অন্যতম নেত্রী ছিলেন। যতীন্দ্রমোহন সেনগুপ্তের স্ত্রী নেলী সেনগুপ্তও জন্মসূত্রে বিদেশিনী। তিনিও অ্যানি বেসান্তের মতো কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন।

মূল্যায়ন

ভারতের মতো দেশে যখন ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত তখন নারী আন্দোলনের উদ্ভব ও বিকাশ একটি অভিনব ঘটনা ছিল। ভারতে এর প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, যার ফলে সমগ্র নারীসমাজ উপকৃত হয়।
আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment