বিজ্ঞানমনস্ক সচেতন মনই পারে কুসংস্কার দূর করতে (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)

বিজ্ঞানমনস্ক সচেতন মনই পারে কুসংস্কার দূর করতে (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)
বিজ্ঞানমনস্ক সচেতন মনই পারে কুসংস্কার দূর করতে (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)
সায়নী: আজ বিকেলে চৌপথীর মোড়ে আমাদের সঙ্গে থাকবি সাগ্নিক?
সাগ্নিক : কেন রে? কোনো অনুষ্ঠান আছে।
সায়নী: ঠিক অনুষ্ঠান নয়। আমি, দোয়েল, তিতির, সৌভিকদা, সোহা, অজন্তা, সুদীপ্ত- এরা মিলে ‘বিজ্ঞান বাণী’ নামে একটা দল তৈরি করেছি। আসলে মানুষের মনে জমে থাকা অজ্ঞতা আর অজ্ঞানতাই হল সব কুসংস্কারের মূলে, এর বিরুদ্ধেই আমাদের লড়াই।
সাগ্নিক: শুনে তো ভালোই লাগছে। কিন্তু কাজটা করছিস কীভাবে? 
সায়নী: তাহলে প্রথমে তোকে আজকের ব্যাপারটা বলি। বিখ্যাত সর্পবিশেষজ্ঞ ডাঃ সোমনাথ খাস্তগীর আসছেন। তুই নিশ্চয়ই জানিস বেশিরভাগ মানুষের মনেই সাপ নিয়ে নানান ভুল ধারণা আছে।
সাগ্নিক: হ্যাঁ, মানে সাপের মাথায় মণি আছে, সাপ দুধ খায়- এইসব তো?
সায়নী : বা সাপ কামড়ালে ওঝার কাছে যাওয়া কিংবা ঝাড়ফুঁক করা। বিশেষত গ্রামাঞ্চলের মানুষেরা এখনও সাপ নিয়ে যে কত রকমের ভ্রান্ত। বিশ্বাস পোষণ করে, তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না।
সাগ্নিক: বুঝেছি। আজ চৌপথীতে ফাল্গুনী মেলা, অনেক দূর-দূরান্তের গাঁ-গঞ্জ থেকে লোকজন আসে; তাই সাপ সম্পর্কে বিভ্রান্তি ঘোচাতে আজকের দিনটাকে বেছে নিয়েছিস।
সায়নী: ঠিক তাই।
সাগ্নিক : কিন্তু আমাদের ভূমিকাটা কী হবে?
সায়নী: সাপ নিয়ে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক সত্যের দিকগুলি নিয়ে ডেমোনস্ট্রেশান দেবেন ডঃ খাস্তগীর। আমরা কয়েকদিন ধরে এ বিষয়ে নানা ধরনের ফেস্টুন-পোস্টার ছবি তৈরি করেছি। সেগুলো প্রদর্শিত হবে। আর প্রোজেক্টর মেশিন জোগাড় করা হয়েছে। সাপ নিয়ে একটি ছোটো তথ্যচিত্রও দেখানো হবে। সৌভিকদা এর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিও জোগাড় করেছে।
সাগ্নিক : বাহ। তোরা দারুণ কাজ করছিস। এর সঙ্গে যুক্ত হতে না পারলে আমারই খারাপ লাগবে। এই মুহূর্ত থেকে আমিও বিজ্ঞান বাণী’-র একজন সদস্য হলাম।
আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন