ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রে কী বলা হয়েছিল

ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রে কী বলা হয়েছিল
ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রে কী বলা হয়েছিল?

মূল সংবিধান রচনার আগে ফরাসি সংবিধান সভা ২৬ আগস্ট ১৭৮৯ খ্রিস্টাব্দে ‘ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র’ নামে একটি ঐতিহাসিক দলিল প্রকাশ কর।।

ঘোষণাপত্রের ভিত্তি

ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রটি ‘আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র’ রুশো ও লকের দার্শনিক মতবাদ এবং ইংল্যান্ডের ‘বিল অব রাইটস’-প্রভৃতির ওপর ভিত্তি করে রচিত হয়েছিল।

ঘোষণাপত্রের মূলকথা

(i) মানুষ স্বাধীনতা নিয়েই জন্মগ্রহণ করে। সুতরাং স্বাধীনভাবে বাঁচা মানুষের একটি জন্মগত অধিকার।

(ii) আইনের উৎস জনগণ এবং আইনের চোখে সকল নাগরিক সমান। 
(iii) বাস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মবিশ্বাসের স্বাধীনতা ইত্যাদি মানুষের সর্বজনীনভাবে নাগরিক অধিকার। 
(iv) সমস্ত নাগরিকের ওপর করভার সমভাবে প্রযোজ্য হবে। 
(ⅴ) আইনি সাহায্য ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা কারাদণ্ড দেওয়া যাবে না। 
(vi) সার্বভৌম ক্ষমতা একমাত্র জাতির মধ্যেই নিহিত আছে। রাজা সার্বভৌম ক্ষমতার অধিকারী নন।
(vii) সম্পত্তি ভোগের অধিকার একটি পবিত্র অধিকার। আইনের সাহায্য ও ক্ষতিপুরণ ছাড়া কারও সম্পত্তি হরণ করা যায় না।

সীমাবদ্ধতা

ঘোষণাপত্রটিতে কিছু সীমাবদ্ধতা লক্ষ করা যায়। যেমন-এত সম্পত্তির অধিকার যথাযথ নিরুপিত হয়নি। এই ঘোষণাপত্রে অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ ছিল না। মানবাধিকারের কথা বলা হলেও নাগরিক কর্তব্যের কথা উল্লেখ ছিল না।

গুরুত্ব

কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি থাকলেও এই ঘোষণাপত্রের গুরুত্ব ছিল অপরিসীম। এই ঘোষণাপত্রটি ছিল মুক্তপন্থী গণতন্ত্রের মৌলিক নীতির সব থেকে স্পষ্ট বিবৃতি। লেফেভরের মতে, এই ঘোষণাপত্রের মর্ম ইউরোপের সর্বত্র এক নবযুগের সূচনা করে। জন্মগত অধিকারের স্বীকৃতি এই ঘোষণাপত্রকে অসামান্যতা দিয়েছে। ঐতিহাসিক ওলার্ড (Aulard) এই ঘোষণাপত্রটিকে যথার্থই ‘পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা’ (The declaration was a death certificate of the old Region) বলে অভিহিত করেছেন। এই ঘোষণপত্রটির মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের অভাবনীয় জয়যাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন