ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল

ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল
ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল

ভূমিকা

ভারত ছাড়ো আন্দোলন ছিল ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের সর্বশেষ অধ্যায়। গান্ধিজির উচ্চারিত ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ ধ্বনির মধ্য দিয়ে ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট ভোরে আন্দোলনের সূচনা হয়।

ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ

তীব্রগতিতে চলা এই আন্দোলন কিছুদিনের মধ্যেই তার গতি হারিয়ে ফেলে ও শেষপর্যন্ত ব্যর্থ হয়। এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলি হল–

[1] ব্রিটিশের তীব্র দমননীতি: আন্দোলনের শুরু থেকেই ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের উপর নিষ্ঠুর ও অমানবিক অত্যাচার চালাতে শুরু করে, যে কারণে আন্দোলনের মেরুদণ্ড ভেঙে যায়।

[2] উপযুক্ত নেতার অভাব:
ভারত ছাড়ো আন্দোলন সম্পূর্ণরূপে গান্ধিজির নেতৃত্বের উপর নির্ভরশীল ছিল। কিন্তু আন্দোলনের শুরুতেই দেশের প্রথম সারির নেতাদের ও গান্ধিজিকে গ্রেফতার করা হয়। উপযুক্ত নেতৃত্বের অভাবে ও আন্দোলনকারীদের কোনো সংগঠন, পরিকল্পনা বা কর্মসূচি না থাকায় আন্দোলন ব্যর্থ হয়।

[3] কয়েকটি রাজনৈতিক দলের ভূমিকা:
মুসলিম লিগ, কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা, অনুন্নত সম্প্রদায়ের দল প্রভৃতি সংগঠনের বহু মানুষ এই আন্দোলন থেকে দূরে সরে ছিল। বিভিন্ন সংগঠনের অসহযোগিতার ফলে ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতা অবশ্যম্ভাবী হয়ে ওঠে।

[4] প্রাকৃতিক দুর্যোগ :
১৯৪২ খ্রিস্টাব্দের অক্টোবরে প্রবল ঘূর্ণিঝড় ও বন্যার ফলে মেদিনীপুরের সমুদ্র উপকূলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় ও অগণিত মানুষ মারা যায়। এরপর ১৯৪৩ খ্রিস্টাব্দে সারা বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। এই প্রাকৃতিক দুর্যোগগুলির ফলে বিপর্যস্ত মানুষ আন্দোলন সম্পর্কে উদাসীন হয়ে পড়ে। ফলে আন্দোলন দুর্বল হয়ে যায়।

আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন