ভারত বিভাগ কি অনিবার্য ছিল?

ভারত বিভাগ কি অনিবার্য ছিল
ভারত বিভাগ কি অনিবার্য ছিল?

ভূমিকা

১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট দ্বিখণ্ডিত ভারত স্বাধীনতা লাভ করে। ভারতের অঙ্গব্যবচ্ছেদ করে গড়ে ওঠে নতুন রাষ্ট্র পাকিস্তান। কিন্তু প্রশ্ন হল, এই ভারত বিভাজন সত্যিই অনিবার্য ছিল কি না? এটি ভারত ইতিহাসের অতি বিতর্কিত ও আলোচিত একটি বিষয়।

ভারত বিভাগের জন্য দায়ী কে?

ভারত বিভাগের জন্য দায়ী কারা? এ প্রশ্ন অত্যন্ত বিতর্কিত। অতুল্য ঘোষ লিখেছেন, ‘এর জন্য মূলত দায়ী ছিল- প্রথম কমিউনিস্ট পার্টি, দ্বিতীয় ব্রিটিশ সরকার ও তৃতীয় মুসলিম লিগ।’ রামমনোহর লোহিয়ার মতে, দেশবিভাগের ব্যাপারে কমিউনিস্ট সমর্থন পাকিস্তানের জন্ম দেয়নি, ভারত বিভাগের পরিকল্পনা করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এই বিষয়ে আলোচনার নানান দৃষ্টিভঙ্গি লক্ষণীয়।

জিন্না প্রসঙ্গ: ভারত বিভাগে জিন্নার কিছুটা দায়িত্ব থাকলেও তিনিই একমাত্র দায়ী নন। সাম্প্রতিককালে পাকিস্তানি ঐতিহাসিক ড. আয়েশা জালাল মনে করেন যে, জিন্না সাম্প্রদায়িক ছিলেন না এবং সত্যই তিনি পাকিস্তান চাননি। জিন্না চেয়েছিলেন পাকিস্তান পরিকল্পনার মাধ্যমে মুসলিম স্বার্থ রক্ষা করতে। কিন্তু কংগ্রেস ও জিন্নার নেতৃত্বে মুসলিম লিগ- উভয়ের মতপার্থক্য প্রবল হয়ে ওঠে এবং জিন্না কংগ্রেসবিরোধী হয়ে ওঠেন। এ সম্পর্ক আর জোড়া লাগেনি- এর শেষ পরিণাম দেখা যায় ভারত বিভাগে।

কংগ্রেস প্রসঙ্গ:
দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করে অনেকে প্রশ্ন তুলে বলেছেন যে-① মৌলানা আজাদ ব্যতীত আর কোনো কংগ্রেস নেতা সেভাবে দেশভাগের বিরোধিতা করেননি। ② গান্ধি যদি দেশভাগের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে একাই আন্দোলনে নামতেন, তাহলে অসংখ্য শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তাঁর পাশে দাঁড়াত। ③ মার্কসবাদী পণ্ডিতরা বলেন যে, এসময় কংগ্রেস যদি সমস্ত সাম্রাজ্যবাদবিরোধী শক্তিকে সংহত করে একটি গণ আন্দোলন গড়ে তুলত তাহলে ভারত বিভাগ এড়ানো যেত। ড. অমলেশ ত্রিপাঠি এই সমালোচনার উত্তরে কমিউনিস্ট পার্টিকেই বেশি করে দায়ী করেছেন। তিনি বলেন যে, জাতীয় কংগ্রেস ক্রিপসের প্রস্তাবে পাকিস্তানের গন্ধ পেয়েছিল বলেই তা প্রত্যাখ্যান করেছিল।

সিদ্ধান্ত

দেশভাগের জন্য পুরোপুরি কাউকেই দায়ী করা যায় না। তবে এ ব্যাপারে কেউই সামান্যতম হলেও দায়িত্ব অস্বীকার করতে পারেন না। তা ছাড়া সেই সময় সারা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা ও হানাহানি চলছিল তা বন্ধ করার একমাত্র উপায় ছিল দেশভাগ। অন্যথায় আরও বড়ো ক্ষতির সম্ভাবনা ছিল।
আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment