ভোজ্য তেল, খাদ্যদ্রব্য, ওষুধ ইত্যাদিতে ভেজাল নিয়ে দুই নাগরিকের মধ্যে সংলাপ রচনা

ভোজ্য তেল, খাদ্যদ্রব্য, ওষুধ ইত্যাদিতে ভেজাল নিয়ে দুই নাগরিকের মধ্যে সংলাপ রচনা
ভোজ্য তেল, খাদ্যদ্রব্য, ওষুধ ইত্যাদিতে ভেজাল নিয়ে দুই নাগরিকের মধ্যে সংলাপ রচনা

মানসবাবু : নাহ, সত্যিই আর পারা যাচ্ছে না ধীমানবাবু, এই ভেজালের যুগে সাধারণ মানুষ কী করে বেঁচে থাকবে বলুন তো?

ধীমানবাবু :
তা যা বলেছেন। এখন তো খাবার তেলে ভেজাল, ওষুধেও ভেজাল। খাদ্যদ্রব্যের ভেজালের কথা তো সবাই জানে। ভেজাল খেয়ে খেয়েই রোগব্যাধিতে ভুগে ভুগে মারা যাচ্ছে মানুষজন। তবু যদি প্রশাসনের টনক নড়ে। 


মানসবাবু : টনক নড়বে কোথেকে? স্বাধীনতার পর এতগুলো বছর কেটে গেল। তবু আমরা নাগরিকরা গলা উচিয়ে একবারও কি বলতে পেরেছি, আমরা মোটেই ভেজাল খাব না?

ধীমানবাবু :
আর সরকারের সদিচ্ছা? তার অভাব নেই?

মানসবাবু :
সরকারের সদিচ্ছার অভাব আছে না বলে পরিকল্পনার অভাব আছে বলুন। আসলে স্বাধীনতার পরে কতই তো সরকার বদল হল, কোনো সরকারই ঠিকভাবে ভেজাল প্রতিরোধের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেনি। তাই এই অবস্থা। সেকারণেই ভেজালে ছেঁয়ে যাচ্ছে সব। এখন তো আবার সবকিছুতেই বাড়াবাড়ি। কিন্তু এভাবে তো আর বেশি দিন চলতে পারে না। ভাবছি কলকাতা হাইকোর্টে এ নিয়ে একটা জনস্বার্থ মামলা করব। এ ব্যাপারে আপনার কী মত?

ধীমানবাবু :
তাতে যদি কাজের কাজ কিছু হবে ভাবেন, তো বলব অবশ্যই করুন। সফল হলে দেখবেন সাধারণ মানুষ দুহাত তুলে তখন মানস বিশ্বাসকে আশীর্বাদ জানাচ্ছে।
আরও পড়ুন প্রয়োজনে
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন