“মানুষ-গুরু কৃপা হ’লে/জানতে পারি।।”-কী জানতে পারার কথা কবি বলেছেন? পঙক্তিটির তাৎপর্য লেখো

কবি লালন ঈশ্বর, পরমাত্মা বা বাউলদের মনের মানুষের কথা বা তাঁর সান্নিধ্যলাভের কথা জানতে পারার কথা বলেছেন।

পঙক্তিটির মাধ্যমে কবি বাউলসাধনা ও ভক্তিবাদ, গুরুবাদের প্রসঙ্গকে তুলে ধরেছেন। মানুষ পরমাত্মা বা মনের মানুষের সান্নিধ্যলাভের যে চেষ্টা করে, তার জন্য দরকার মানুষের ভজনা বা সেবা এবং মানবগুরুর কৃপা, আশীর্বাদ। মানবগুরুর দেখানো পথে মানবসেবার মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে উঠে মানুষ পরমাত্মার সঙ্গে মিলিত হয়। অর্থাৎ মানবগুরুর কৃপা আশীর্বাদ ছাড়া তা সম্ভব হয় না।

আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment