“মানুষ ছাড়া মন আমার/পড়বি রে তুই শূন্যকার…”-অংশটির তাৎপর্য লেখো

আলোচ্য অংশটি বাউল কবি লালন শাহের ‘লালন শাহ ফকিরের গান’ কবিতা থেকে গৃহীত।

বাউল কবি লালনের মতে, এই পৃথিবীতে মানুষ ছাড়া সবকিছু শূন্যকার, ফাঁকা। মানুষ একাকী শূন্যতা বোধ করে। তবে সেই শূন্যতা মূলত অন্তরের মানুষেরই বিহনে। বাউলদের মতে, ভিতরকার মানুষের মনের মানুষের বা পরমাত্মার উপলব্ধির অভাব হেতু সবই শূন্য সবই ফাঁকা। এই শূন্যতা দূর করতে দরকার মানবভজনা, মানবসেবা। মানবসেবা বা ভজনার মাধ্যমে মনের মানুষের সন্ধানলাভ করে মানুষ এক আধ্যাত্মিক জগতে পৌঁছে চরম সুখ অনুভব করে।

আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment