মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।-মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? শেষপর্যন্ত মৃত্যুঞ্জয়ের কী পরিণতি লক্ষ করা গেল?

মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।"-মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? শেষপর্যন্ত মৃত্যুঞ্জয়ের কী পরিণতি লক্ষ করা গেল
মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।”-মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? শেষপর্যন্ত মৃত্যুঞ্জয়ের কী পরিণতি লক্ষ করা গেল?

মৃত্যুঞ্জয়ের অসুস্থতার কারণ

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের নায়ক মৃত্যুঞ্জয় শহরের ফুটপাথে অনাহারে মৃত্যুর ঘটনা দেখে শারীরিক কষ্টবোধ করে। দুর্ভিক্ষে মৃত্যুর ঘটনার কথা সে শুনে থাকলেও আগে দেখেনি কখনও। খাদ্যাভাবে মানুষের মৃত্যুর বিপরীতে নিজের চার বেলা ভালোমন্দ খেয়ে বেঁচে থাকাকে সে মেনে নিতে পারে না। এই মৃত্যু তার মনে যে আঘাত দেয় মৃত্যুঞ্জয়ের শারীরিক অসুস্থতায় তারই প্রতিফলন ঘটে।

মৃত্যুঞ্জয়ের পরিণতি

ফুটপাথে দেখা অনাহারে মৃত্যুর ঘটনার পর সংসারের ক্ষুদ্র কর্তব্যের গণ্ডিতে মৃত্যুঞ্জয় নিজেকে বেঁধে রাখতে পারে না। ক্রমে সে অফিসের কাজে অমনোযোগী হয়ে পড়ে। শহরের আদি-অন্তহীন ফুটপাথে, বিভিন্ন লঙ্গরখানায় ঘুরে অন্নপ্রার্থী মানুষের ভিড়ে মিশে সে বুঝে নিতে চায়-“কোথা থেকে কীভাবে কেমন করে সব ওলোট পালোট হয়ে গেল”। সব কিছু বুঝেও কিছু করতে না পারার অক্ষমতা শেষপর্যন্ত তাকে বদলে দেয়। গল্পের পরিণতিতে অন্নহীন মানুষের দলে খুঁজে পাওয়া যায় অন্য এক মৃত্যুঞ্জয়কে। দাড়ি-মুখ, খালি গা, ছেঁড়া ন্যাকড়া-পরা সেই মৃত্যুঞ্জয় লঙ্গরখানায় অন্যদের সঙ্গে খিচুড়ির জন্য কাড়াকাড়ি মারামারি করে বলে-‘গাঁ থেকে এইছি। খেতে পাইনে বাবা। আমায় খেতে দাও!’ মানবিকতার তাড়নায় মৃত্যুঞ্জয় শেষ অবধি মানসিক বিকৃতির শিকার হয়।
আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন