মেকলে মিনিট টীকা

মেকলে মিনিট টীকা
মেকলে মিনিট টীকা

ভূমিকা

থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের আইনসচিব ও জনশিক্ষা কমিটির সভাপতি। তাঁর শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন মেকলে মিনিট নামে পরিচিত।

মেকলে মিনিটের প্রেক্ষাপট

১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে বলা হয় কোম্পানি ভারতের শিক্ষাখাতে কমপক্ষে ১ লক্ষ টাকা ব্যয় করবে। এ বিষয়ে নীতি নির্ধারণের জন্য জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়।

জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি সরকারি অর্থ ব্যয় করা বিষয়ে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী নামে দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়।

মেকলে মিনিট

জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি থমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষার সপক্ষে লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের কাছে একটি প্রতিবেদন পেশ করেন। মেকলের এই বিখ্যাত প্রতিবেদন ‘মেকলে মিনিট’ নামে পরিচিত (১৮৩৫ খ্রি.)।

মেকলে মিনিটের বক্তব্য

মেকলে মিনিটের প্রধান প্রধান বক্তব্যগুলি হল-

  • পাশ্চাত্য শিক্ষা প্রাচ্যের তুলনায় উৎকৃষ্ট।
  • এ দেশের সমাজ ও সভ্যতা কুসংস্কারচ্ছন্ন ও দুর্নীতিগ্রস্ত, তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা চালু হওয়া উচিত।
  • এদেশে উচ্চশ্রেণির লোকেরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হবে। পরে তারা তাদের নীচুতলায় তার বিস্তার ঘটাবে। একেই শিক্ষার চুঁইয়ে পড়া নীতি (Downward Filtration Theory) বলা হয়।

ফলাফল

মেকলে মিনিটের ফলে পাশ্চাত্য শিক্ষা প্রসারের সপক্ষে ১৮৩৫ খ্রিস্টাব্দে সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়।

FAQs On – মেকলে মিনিট

মেকলে মিনিট কি?

টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালে ফেব্রুয়ারি মাসে বড়োলাট লর্ড বেন্টিঙ্কের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত।

কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন কবে প্রতিষ্ঠিত হয়?

কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন প্রতিষ্ঠিত হয় ১৮২৩ খ্রিঃ।

মেকলে কে ছিলেন?

ব্যাবিংটন মেকলে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শিক্ষাসচিব। কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি।

কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয়?

গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক-এর আমলে মেকলে মিনিট গৃহীত হয়

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

মেকলে মিনিট কত সালে গৃহীত হয়?

মেকলে মিনিট 1835 সালের ২ রা ফেব্রুয়ারী গৃহীত হয়

কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি কে ছিলেন?

কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে
আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন